যুদ্ধবিরতির ঘোষণায় সহমত ইরান, দুই সপ্তাহ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী

তেহরান : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সহমত প্রকাশ করেছে ইরান। সে দেশের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্স মাধ্যমে জানান, হামলা না চালানো হলে, ইরানও প্রত্যাঘাত করবে না।

আগামী দুই সপ্তাহ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী, এমনটাও জানানো হয়েছে। পাশাপাশি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি মানে যুদ্ধ পুরোপুরি শেষ নয়।

উল্লেখ্য, যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে পাকিস্তান, তা স্বীকার করে নিয়েছে আমেরিকা এবং ইরান দু’দেশই। আলোচনার মাধ্যমে বিস্তারিত বিষয়গুলি চূড়ান্ত হলে তবেই ইরান যুদ্ধের অবসান মেনে নেবে। তারা জোর দিয়েছে, আলোচনায় তাদের ১০ দফা পরিকল্পনার কথা কঠোর ভাবে উপস্থাপিত করা হবে। আগামী ১০ এপ্রিল থেকে ইসলামাবাদে এই আলোচনা শুরু হওয়ার কথা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =