ইন্ডিয়ান ফুটবল লিগে রুদ্ধশ্বাস ম্যাচ। এদিন নিজেদের ষষ্ঠ ম্যাচে নামধারী এফসিকে ৫-৪ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ডায়মন্ড।
ডায়মন্ড হারবার এফসির হয়ে গোলগুলি করেন আফোলাবি (২৩), লুকা মাজসেন (২৭)। এরপর ৩০ মিনিটে গোল শোধ করেন নামধারীর ফ্রান্সিস ন্যুয়ের। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে নামধারীর পক্ষে ২-২ করে মনবীর সিং। ম্যাচের শেষ ১৫ মিনিটে মোট পাঁচ গোল হয়েছে। ডায়মন্ডের অ্যান্তোনিও মোয়ানো (৮২), লিয়ানসাঙ্গা (৮৭) এবং হলিচরণ (৯০+৪) গোল করেন।
নামধারীর হয়ে আরও দুটি গোল করেন ধরমপ্রীত সিং এবং লামিনে মোরো। এই ম্যাচ জিতে ৭ ম্যাচে ৫ টা জয় এবং একটি ড্র ও একটি হারে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রইল ডায়মন্ড হারবার এফসি। তাদের শেষ দুটি হোম ম্যাচ কল্যাণীতে। দুটি ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই আইএসএলে আগামী বছর দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকে।

