“ফুটবলারদের জন্য ভাবতে চাই”, পাঁচ বছর পর ফের পদ্ম শিবিরে অরিন্দম 

রাজনীতির ময়দানে ক্রীড়াজগত থেকে একের পর এক ব্যক্তিত্বরা যোগ দিচ্ছেন। এবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার তথা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলেন এই প্রাক্তন ফুটবলার। ২০২৫ সালের নভেম্বরে পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। বর্ণময় ফুটবল কেরিয়ারে খেলেছেন ইস্টবেঙ্গল-মোহনবাগানে, আইএসএল-এ এটিকে, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, পুনে সিটি দলের হয়ে। গত মরশুমে ইন্টারকাশির আইলিগ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন অরিন্দম।
প্রসঙ্গত, ২০২১ সালেও একবার যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর ফুটবলে ব্যস্ত হয়ে পড়ায় দলের কাজে থাকতে পারেননি। আবার বিজেপিতে যোদ দিলেন অরিন্দম ভট্টাচার্য। বিজেপিতে যোগদান করে এই প্রাক্তনীর প্রতিক্রিয়া, আমি অনেকদিন ধরেই বিজেপি পার্টি করছি। বিজেপিকে অনুসরণ করছি। এখন ভাল সময়, ভোটের সময়। অবসর নিয়েছি তাই মনে হল এটাই সেরা সময়। আমাকে দল যেটা কাজ দেয় সেটাই পালন করে যাওয়ার চেষ্টা করব। ফুটবলারদের জন্য ভাবতে চাই, কাজ করতে চাই। পেশাদার ফুটবলে অনেক টাকা ও ভালো পরিকাঠামোর প্রয়োজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =