কলকাতা এসেও জয়ের মুখ দেখল না হাবাসের কাশী

এই মরশুমের আইএসএলের বাকি সব ম্যাচ কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে খেলবে ইন্টার কাশী। উত্তরপ্রদেশের এই দল কলকাতায় পা রাখার পরও জয়ের মুখ দেখতে পারল না। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত কোচ হাবাসের দল। মুম্বইয়ের হয়ে গোল করেছেন নাওফাল ও ছাংতে। ইন্টার কাশীর হয়ে একটি গোল করেন রোহিত দানু। এই জয়ের পর আইএসএল লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এল মুম্বই সিটি এফসি। অন্যদিকে ইন্টার কাশী পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্টস তালিকায় অষ্টম স্থানে রয়েছে। বিকেলের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ২-১ গোলে হারাল জামশেদপুর এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =