News Update : মোদীর সভার আগেই রণক্ষেত্র গিরিশ পার্ক, ইটের ঘায়ে রক্তাক্ত বৌবাজার থানার ওসি

কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকা। শনিবার বিজেপি সমর্থকদের ওপর হামলা এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাথর ছোঁড়াছুড়ির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে গুরুতর আহত হয়েছেন বৌবাজার থানার ওসি।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকেরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টা আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধেও। মুহূর্তের মধ্যে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ও ইট ছুঁড়তে শুরু করে।

এই সংঘর্ষের মাঝেই বেশ কয়েকজন বিজেপি সমর্থক রক্তাক্ত হন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের লক্ষ্য করেও ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। তখনই একটি ইটের টুকরো এসে লাগে বৌবাজার থানার ওসির গায়ে, যার ফলে তিনি আহত হন। বর্তমানে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিজেপির পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছে, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অন্যদিকে, তৃণমূলের দাবি, এলাকায় উস্কানি ছড়াতেই মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =