কলকাতা : শিবরাত্রির দিন বড় বিপদ থেকে বাঁচলেন বঙ্গ-বিনোদন দুনিয়ার একঝাঁক তারকা। রবিবাসরীয় সকালে আচমকা আগুন লাগে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি বহুতল আবাসনে| পঞ্চম তলে লাগে আগুন। দেখতে দেখতে ছড়িয়ে পড়ে তা।
বহুতলের বাসিন্দা অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, নুসরত জাহান, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র-সহ একাধিক খ্যাতনামী। প্রাণ বাঁচাতে বাকি বাসিন্দাদের সঙ্গে পথে নেমে আসেন তাঁরা।
নুসরত জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। দমকলের তিনটি ইঞ্জিনের সহায়তায় আগুন আয়ত্তে আসে। তাঁরা নিরাপদেই আছেন। আগুন নিভে গিয়েছে।

