ফ্যানকোডের হাতে আইএসএলের সম্প্রচার স্বত্ত্ব, প্রোডাকশন কলকাতার সংস্থার হাতে 

আইএসএল ২০২৫-২৬ মরশুমের সম্প্রচার সত্ত্ব নিয়ে নানান প্রশ্ন ছিল সমর্থকদের। কোন চ্যানেলে দেখাবে আইএসএল সেই নিয়ে অধির আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতের ফুটবলপ্রেমীরা। অবশেষে আইএসএল সম্প্রচার স্বত্ব পেল ফ্যানকোড। এছাড়া প্রোডাকশন বিড জিতল কেপিএস স্টুডিও।
আইএসএল মিডিয়া স্বত্বে ফ্যানকোড মাত্র ৮.৬২ কোটি ও জিওস্টার ৫ কোটির বিড জমা দিয়েছিল। প্রতি ম্যাচের সম্প্রচার মূল্য ১.৬৮ কোটি থেকে কমে এখন মাত্র ৯.৫ লক্ষে দাঁড়িয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবাএ বেলা ১১ টায় আইএসএলের বিড পেপার খোলা হয়েছে। একাধিক সংস্থা আগ্রহী ছিল আইএসএল সম্প্রচারে। এবিপি ডিজিটাল, ফ্যান কোড বা ইউরো স্পোর্টস, জিও হটস্টারও বিড জমা দিয়েছিল। অবশেষে ফ্যানকোড জিতে নিল বিড। তারাই আইএসএল সম্প্রচার করবে। ফ্যান কোড সোনি স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে সম্প্রচার করতে চায়। ফ্যান কোডের ডিজিটাল মাধ্যম আছে, সেখানে টিভি সম্প্রচারের জন্য থাকছে সোনি স্পোর্টস। প্রোডাকশনের দায়িত্বে থাকছে কলকাতার সংস্থা ক্যালাইডোস্কোপ। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মরশুমের আইএসএল। আইএসএলের সম্প্রচারের বিডে একটি বিষয় রয়েছে, যা যে কোনও প্রোডাকশন সংস্থা ম্যাচ সম্প্রচারের জন্য আবেদন করতে পারেন। যেমন কোনও সংস্থা যদি শুধুই ম্যাচ সম্প্রচারের জন্য কোনও চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য প্রোডাকশন করতে চায়, তাহলে সেই সংস্থাও আবেদন করতে পারবে।
ক্যালাইডোস্কোপ বা কেপিএস স্টুডিও হচ্ছে সেই সংস্থা, যারা ইতিমধ্যেই তিনবার আই লিগ, পর পর ৬বার ডুরান্ড কাপ করার পাশাপাশি গত মরশুমে কলকাতা লিগেরও প্রোডাকশন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =