মঙ্গলে দুর্গাপুরে জোড়া হানা ইডির

দুর্গাপুর : দুর্গাপুরে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল। দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। আজ সকাল থেকে এই অভিযান শুরু হয় বলে জানা গেছে।
একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকাতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। ইডির আধিকারিকরা সংশ্লিষ্ট বাড়িতে ঢুকে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। অভিযানের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ির বাইরে মোতায়েন রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।এই অভিযানের জেরে সেপকো টাউনশিপ ও পাণ্ডবেশ্বর দু’টি এলাকাতেই ব্যাপক উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। কী কারণে এই অভিযান এবং তদন্তের পরিধি ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত, সে বিষয়ে এখনও ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বালি ব্যবসা সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =