সাউথ পয়েন্ট স্কুলে বিপুল দুর্নীতির অভিযোগ, চার্জশিট দিল ইডি

কলকাতা : গোটা রাজ্যের অধ্যতম সেরা স্কুল হিসাবে স্বীকৃত সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতির অভিযোগ উঠল। স্কুলের পাক্তন কর্তা কৃষ্ণ দামানির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সাউথ পয়েন্ট স্কুলের তহবিল থেকে কোটি কোটি টাকা নয়ছয়, দাবি করা হয়েছে ইডি চার্জশিটে। কৃষ্ণ দামানি সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য।

ব্যাঙ্কশাল আদালতের ইডির স্পেশাল কোর্টে চার্জশিট পেশ করে দাবি, ‘স্কুলের টাকা পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন কৃষ্ণ দামানি’। এর আগে দুর্নীতির অভিযোগে কৃষ্ণ দামানিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

অভিযোগ, স্কুলে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের নামে প্রায় ২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। গ্রেফতার হয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি। পুলিশ সূত্রে খবর, এমপি বিড়লা গ্রুপের পক্ষ থেকে আরও তিনজনের নামে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

তাঁরা হলেন, ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য সুশীলকুমার দাগা, সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির চিফ ফিন্যান্স অফিসার বিনয় সুরেকা ও স্কুলের প্রাক্তন কর্মী কেশবকুমার মালব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =