ভ্যাপসা গরমে অস্বস্তি, ৬ এপ্রিল ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

কলকাতা : ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী মহানগরী কলকাতায়। গরমে নাস্তানাবুদ শহর ও শহরতলি। গ্রামাঞ্চলেও একই অবস্থা। ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টাও দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ। তবে, রবিবার পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ এপ্রিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি কমেছে। তবে, উত্তরবঙ্গেও ৬ তারিখের পর বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও।

ফলে অস্বস্তি থাকবে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =