বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু, পাশে থাকা সবাইকে ধন্যবাদ হুমায়ুনের

মুর্শিদাবাদ : গত বছর ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর বুধবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হল। মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের আগে ৪ ডিসেম্বর হুমায়ুনকে সাসপেন্ড করে তৃণমূল।

এর পর ২২ ডিসেম্বর জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলের সূচনা করেন তিনি। ইতিমধ্যে মিমের সঙ্গে জোট করে ভোটে লড়াই করার প্রস্তুতি শুরু করেছেন ভরতপুরের বিধায়ক। সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ শুরু হয়েছে। সেই সময়ে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করে নিজের আগামী পদক্ষেপ নিশ্চিত করতে চান হুমায়ুন।

জন উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির বলেন, “আমি খুবই খুশি। আমি সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাই। আজ এত মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে এবং আমি তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। অন্যরা আমার বিরোধিতা করুক। আগামী দুই বছরের মধ্যে, আমি আশা করি বাবরি মসজিদের কাঠামো সম্পন্ন হবে। মন্দির নির্মাণ ঠিক আছে, কিন্তু যদি কোনও মুসলিম মসজিদ নির্মাণ করতে চায়, তারা এর বিরোধিতা করছে। আমরা তাঁদের ক্ষমতা থেকে উৎখাত করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 6 =