স্বচ্ছ ভোটার তালিকা যে কোনো গণতন্ত্রের ভিত্তি : জ্ঞানেশ কুমার

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে এখন চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এমতাবস্থায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, স্বচ্ছ ভোটার তালিকা যে কোনও গণতন্ত্রের ভিত্তি। মঙ্গলবার নতুন দিল্লিতে নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় গোলটেবিল বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

বিশেষ নিবিড় সংশোধন এস আই আর সম্পর্কে বলতে গিয়ে, জ্ঞানেশ কুমার বলেন, সমস্ত যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় থাকা উচিত এবং অযোগ্যদের নাম বাদ দিতে হবে।

মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হয়েছে যাতে সকল যোগ্য ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এবং অযোগ্য ভোটারদের বাদ দেওয়া যায়। তিনি বলেন, বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল যা, নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে। জ্ঞানেশ কুমার বলেন, বর্তমানে ১২টি রাজ্যে এসআইআর চলছে এবং এর মধ্যে ১১টি রাজ্য তাদের ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন যে, নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সমন্বয় সাধনের সময় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =