পাশে মুখ্যমন্ত্রী, যুবভারতীতেই ISL খেলবে লাল হলুদ!

দীর্ঘ টালবাহানার পর অবশেষে যুবভারতীতেই আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের হোম ম্যাচ খেলবে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। এর আগে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি কিশোরভারতী স্টেডিয়ামে খেলার কথা বললেও আজ দলের প্রধান কর্মকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিলেন, ভারতীয় ফুটবলের মক্কাতেই নামবে লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় দেবব্রত বলেন,”এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম। তিনি এই সমস্যার সমাধান দিয়েছেন। এই বছর বিনা পয়সাতেই আমরা সল্টলেক স্টেডিয়ামে খেলব।”

আইএসএলে ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তিও হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরেই। মমতার অনুরোধেই পরে ইস্টবেঙ্গলে বিনোয়োগ করেছিল ইমামি। দীর্ঘ ৫ বছর হয়ে গেলেও, এখনও দেশের প্রধান লিগে প্রতিবারেই ইস্টবেঙ্গলের জোটেনি ট্রফি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে গোটা টুর্নামেন্টে একবারও জেতেনি ইস্টবেঙ্গল। প্রতিবারেই লিগ টেবলের তলানিতে শেষ করে দল। এই ফল হতাশা বাড়াচ্ছে সমর্থকদের। এই বছর ভাগ্য বদলের আশায় লাল-হলুদ ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 3 =