প্রশান্ত কিশোরের সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি নীতীশ কুমারের হাত ধরেই। সেই প্রশান্ত কিশোর (Prashant Kishor) আর নীতীশ কুমারের সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। একে অপরের দিকে রীতিমতো কাদা ছোঁড়াছুঁড়ি করছেন তাঁরা। আসলে দিন দুই আগে প্রশান্ত বলেছিলেন, নীতীশ কুমার ‘পক্ষ’ থেকে ‘বিপক্ষে’ এলেও জাতীয় রাজনীতিতে তার খুব একটা প্রভাব পড়বে না। এটা একটা রাজ্যের ব্যাপার। এই পরিবর্তনেও জাতীয় […]
Category Archives: দেশ
কেন্দ্রীয় সরকারের অর্থসাহায্যে ‘পিএম শ্রী স্কুল’ গড়ার প্রস্তাবে সায় দিল নরেন্দ্র মোদি মন্ত্রিসভা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া জাতীয় শিক্ষানীতির অন্তর্গত এই কর্মসূচিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে ছাড়পত্র দেওয়া হয়েছে। PM-Shri Yojana introduced to strengthen the #education ecosystem in #NewIndia! pic.twitter.com/FLePOdon7y — MyGovIndia (@mygovindia) September 7, 2022 প্রস্তাবিত কর্মসূচিতে দেশের গ্রাম ও শহরাঞ্চলের প্রতিটি ব্লকে অন্তত […]
চলতি বছরেই একটি পাইলট প্রকল্প হিসেবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বা আরবিআই ভারতের দেশিয় ডিজিটাল মুদ্রা, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি চালু করতে চলেছে। বুধবার, ইন্ডিয়া আইডিয়াস সামিটে বক্তৃতায় এই কথা জানিয়েছেন আরবিআই-এর ডেপুটি গভর্নর টি. রবি শঙ্কর। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে সংসদে বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেছিলেন, ২০২২-২৩ […]
রেল, বন্যা নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থা-সহ নিয়ে মোট সাতটি মউ স্বাক্ষর হল ভারত এবং বাংলাদেশের মধ্যে। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন দু’দেশের রাষ্ট্রনেতা।তবে তিস্তার (Teesta) জল আপাতত অধরাই রইল। মঙ্গলবার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladehs PM […]
ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি ন্যাজাল ভ্যাকসিন বা নাক দিয়ে নেওয়ার উপযুক্ত করোনা টিকাকে (COVID vaccine) ছাড়পত্র দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) টুইট করে এই খবর সকলকে জানিয়েছেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে ১৮ বছরের ঊর্ধ্বে প্রাথমিক প্রতিরোধকারী হিসেবে এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী টুইটারে […]
দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম বদলের সিদ্ধান্ত নিল মোদি সরকার। সোমবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, বিখ্যাত এই রাস্তা এবার থেকে পরিচিতি পাবে ‘কর্তব্য পথ’ নামে। শোনা যাচ্ছে, এই নাম বদলের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনার আগামীকাল, মঙ্গলবার একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। চলতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলেন […]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সোমবার ভারতে এলেন হাসিনা। বস্তুত মোদি ও হাসিনার মধ্যে বরাবরই সুসম্পর্ক রয়েছে। এর আগে, ২০১৯ সালের অক্টোবর মাসে ভারতে এসেছিলেন হাসিনা। প্রায় তিন বছর পর সোমবার ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে দু’দেশের মধ্যে সাত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সংবাদ সংস্থা সূত্রে খবর, জলবণ্টন, রেল, বিজ্ঞান, প্রযুক্তি-সহ […]
লখনউয়ের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে লখনউয়ের হজরতগঞ্জ এলাকার অভিজাত হোটেল ‘লেভানা’ তছনছ হয়ে যায় আগুনে। কালো ধোঁয়া গ্রাস করে ওই হোটেল-সহ গোটা এলাকাকে। যদিও ধোঁয়া দেখা মাত্র হোটেল ছাড়েন আবাসিকদের একাংশ। কিন্তু সেখানে আটকেও পড়েন বেশ কয়েকজন। হোটেলে আপৎকালীন […]
মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের প্রতিবাদে রবিবার দিল্লিতে মেগা র্যালির আয়োজন করেছিল কংগ্রেস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক কংগ্রেসি এদিন দিল্লির জনসভায় উপস্থিত হন। তাঁদের অধিকাংশের হাতেই রাহুল গান্ধির নামে পোস্টার, মুখে রাহুলের জয়গান। মূল মঞ্চের সামনেই কংগ্রেস সমর্থকদের হাতে দেখা গেল,’আমরা রাহুলকেই সভাপতি (Congress president) চাই’ লেখা প্ল্যাকার্ড। আর মঞ্চ থেকে মুহুর্মুহু শোনা গেল ‘রাহুল গান্ধি […]
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (৫৪)। মহারাষ্ট্রের পালঘরের কাছে রবিবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, সাইরাসের গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে আমদাবাদ থেকে মুম্বইয়ে মার্সিডিজে করে ফিরছিলেন সাইরাস। পালঘরের কাছে সওয়া ৩টে নাগাদ সূর্য নদীর সেতুর উপরে ডিভাইডারে ধাক্কা […]










