Category Archives: দেশ

রবিবার (২৮ সেপ্টেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (ARIES): দুপুরের আগ পর্যন্ত সময় আপনার পক্ষে থাকবে। ব্যবসায়িক কাজে অগ্রগতি হবে। লেনদেনে যে বাধা আসছিল, তা দূর করার চেষ্টা চলবে। ধর্মীয় কাজে সময় ও অর্থ ব্যয় হবে। অন্যদের সহযোগিতায় নিজের কাজ সম্পন্ন হবে। ঘুষ বা আপস করে কাজ আদায়ের চেষ্টা ঠিক নয়। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। শুভ সংখ্যা: ৫, ৭, ৯ […]

তামিলনাড়ুতে টিভিকে প্রধান বিজয়ের সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত ৩১, আহত ৪০

চেন্নাই : তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয়ের জনসভায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। আহত হয়েছে ৪০ জন। ঘটনা নজরে আসতেই বক্তৃতা থামিয়ে দেন টিভিকে প্রধান বিজয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভোটের জন্য তামিলভূমে জোর প্রচারে নেমেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। শনিবার কারুরে একটি জনসভার আয়োজন করেছিল টিভিকে। […]

কংগ্রেস জনগণকে লুট করার একটি সুযোগ হাতছাড়া করেনি : প্রধানমন্ত্রী

ঝাড়সুগুড়া : কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, কংগ্রেস জনগণের টাকা লুট করার একটি সুযোগও হাতছাড়া করেনি। শনিবার ওড়িশার ঝাড়সুগুড়ায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “আপনারা ভালো করেই জানেন, আগে কি অবস্থা ছিল। কংগ্রেস জনগণকে লুট করার একটি সুযোগ হাতছাড়া করেনি। ২০১৪ সালে জনতা যখন আমাদের বেছে নিয়েছিলেন, আমরা আপনাদের […]

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের যান চলাচল স্বাভাবিক

জম্মু : শনিবার থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের স্বাভাবিক হয়েছে সব ধরনের যান চলাচল। ছোট ও বড় গাড়িগুলিকে একমুখী যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানান, শনিবার ছোট গাড়িগুলিকে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র জম্মু থেকে শ্রীনগরের দিকে যেতেই ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও ছোট গাড়ির চলাচল শেষে বড় গাড়িগুলিকে শ্রীনগর থেকে জম্মুর […]

ইতিহাসের পাতা থেকে ২৭ সেপ্টেম্বর : আসুন পর্যটনকে উৎসাহিত করি

বিশ্ব পর্যটন দিবস প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালিত হয়। এই দিবসটির সূচনা ১৯৮০ সালে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা করেছিল। এই দিবস পালনের উদ্দেশ্য হলো বৈশ্বিক পর্যটনের প্রসার ঘটানো এবং পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ভারতের প্রেক্ষাপটে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভারত তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক বৈচিত্র্য ও ঐতিহাসিক […]

শনিবার (২৭ সেপ্টেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ:– আটকে থাকা লাভ আজ পাওয়া যেতে পারে। পূর্ব পরিকল্পিত কার্যক্রম সহজেই সম্পন্ন হবে। ঝুঁকি থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। শুভ কাজের প্রবৃত্তি তৈরি হবে এবং শুভ সংবাদও পাওয়া যাবে। লাভজনক কর্মকাণ্ডে সক্রিয়তা থাকবে। কর্মক্ষেত্রে সন্তোষজনক সাফল্য মিলবে। শুভাঙ্ক–৫-৮-৯ বৃষ:– কিছু একাগ্রতার প্রবণতা তৈরি হবে। কাজকর্মের ব্যস্ততায় আরাম-সুবিধা প্রভাবিত হবে। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ জাগ্রত […]

পঞ্জিকা : ২৭ সেপ্টেম্বর,২০২৫ (শনিবার)

  বাংলা তারিখ : আশ্বিন ১০, ১৪৩২ সূর্যোদয় : ৫:৩০ এ.এম সূর্যাস্ত : ৫:২৪ পি.এম চন্দ্রোদয় : ৯:৫৯ এ.এম চন্দ্রমস্ত : ৮:৪৫ পি.এম তিথি : • শুক্ল পঞ্চমী (রাত ১২:০৪ পর্যন্ত) • এরপর শুক্ল ষষ্ঠী নক্ষত্র : • অনুরাধা (২৬ তারিখ রাত ১০:০৯ থেকে ২৮ তারিখ রাত ১:০৮ পর্যন্ত) • এরপর জ্যেষ্ঠা (২৮ তারিখ রাত […]

মহিলাদের ক্ষমতায়নে জোর, মুখ্যমন্ত্রী রোজগার যোজনার সূচনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী রোজগার যোজনার সূচনা করেছেন। এই প্রকল্পের আওতায় ৭৫ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা দেওয়া হবে। এদিন ভার্চুয়ালি সুবিধাভোগী মহিলাদের সঙ্গেও এদিন কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বলেন, আগে মহিলারা কাঠ সংগ্রহ করে দিন কাটাতেন, ক্রমাগত কষ্টের মুখোমুখি হতেন। বৃষ্টির সময় ভেজা […]

গৌরবের ৬ দশকের যাত্রা শেষ, অবসর নিল মিগ ২১

নয়াদিল্লি : এ যেন ভারতের যুদ্ধ অভিযানে এক যুগের সমাপ্তি। এবার থেকে আর দেখা যাবে না আকাশ পথে। ১৯৬০-এর দশকের গোড়ার ভারতের অস্ত্র ভাণ্ডারে যোগ হয়েছিল রাশিয়ার মিগ-২১। আজ সেই অভিযানের সমাপ্তি ঘোষণা হল। শুক্রবার ২৬ সেপ্টেম্বর চণ্ডীগড়ের বিমানঘাঁটিতে সেই উপলক্ষ্যে হল অনুষ্ঠান। প্রায় ৬ দশক ধরে আকাশে রাজত্ব করার পর শুক্রবার পথ চলা শেষ হল […]

ভারত এখন বিশ্বের ইতিহাসে টেলিকম সরঞ্জাম উৎপাদনকারী পঞ্চম দেশ : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি : ভারত এখন বিশ্বের ইতিহাসে টেলিকম সরঞ্জাম উৎপাদনকারী পঞ্চম দেশ এবং ষষ্ঠ কোম্পানি। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার সিন্ধিয়া বলেছেন, “আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগের উন্মোচন করবেন। প্রথমত, বিএসএনএল-এর ৪জি স্ট্যাক, যা আগামীকাল দেশব্যাপী প্রায় ৯৮ হাজার সাইট জুড়ে চালু করা হবে। আমাদের ৪জি টাওয়ার এবং বিটিএস ইতিমধ্যেই […]