ভাঙড় : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। বাঁশ দিয়ে পেটানো হয় কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারদের। ভাঙড় থানার অন্তর্গত শাকশহর গ্রামে রবিবার রাতে এই ঘটনা ঘটে। ওই গ্রামে পীরের মেলায় জুয়ার আসর বসেছিল, এমনই অভিযোগ পেয়ে অভিযান চালায় ভাঙড় থানার পুলিশ। অভিযোগ, পুলিশ জুয়ার ঠেক বন্ধ করার পাশাপাশি […]
Category Archives: জেলা
হাওড়া : বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনয় মৃত্যু হল দুই যুবকের। মারাত্মকভাবে জখম আরও একজন। বিয়ে বাড়ি থেকে একই বাইকে তিনজন সওয়ার হয়ে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃতেরা হল ফারুক মল্লিক (১৮) ও সেখ সাইদুল (২২)। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উলুবেড়িয়া শ্যামপুর রাস্তায় কালীনগর ফারুক সাহেবের মোড়ে। নিয়ন্ত্রণ […]
কলকাতা : আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রবিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ফের উর্ধ্বমুখী হতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই। ফলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করতে পারে। এদিকে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গে কুয়াশার দাপট কিছুটা কমবে। ফলে সামান্য […]
দিঘা : পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা মোহনার কাছে ডুবে গেল একটি ট্রলার। শনিবার সকালে মাঝ সমুদ্রে ডুবে যায় মৎস্যজীবীদের একটি ট্রলার। এদিন সকালে দিঘা মোহনার কাছেই সমুদ্রে ট্রলারটি ডুবে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। নৌকাডুবি থেকে মৎস্যজীবীদের উদ্ধার করতে আসেন অ্যাডেলাইন নৌকার কর্মীরা। ট্রলারে থাকা ৯ মৎস্যজীবীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। […]
শিলিগুড়ি : বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ যৌথ অভিযানে প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই মহিলার সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে তাদের আটক করা হয়। তল্লাশিতে ধৃত মহিলাদের কাছ থেকে ৯০২ গ্রাম ব্রাউন সুগার […]
শিলিগুড়ি : স্ত্রী, সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির উত্তর সমরনগর এলাকার ভাড়াবাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ। উত্তর সমরনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শ্যামল রায়, টুম্পা রায়। সাত বছর আগে বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান পিন্টু রায়। বয়স ৪-৫ বছর। বিয়ের পর […]
কলকাতা : স্যালাইন কাণ্ডে রাজ্যের স্বাস্থ্য দফতর ও মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। বিচারপতিদের প্রশ্ন, স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তার ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চাইল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি স্যালাইন কাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে রাজ্যকে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য […]
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকা থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ভরতপুর গীতগ্রাম ক্যানেলের ধারে শেরপুর গ্রামের কাছে একটি কালভার্টের নিচ থেকে দু’টি তাজা বোমা উদ্ধার হয়। এরপর সরডাঙ্গা গ্রামের অপর একটি কালভার্টের নিচে থেকে পাঁচটি বোমা উদ্ধার হয়েছে। পুলিশ জায়গা দু’টিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
উত্তর দিনাজপুর : আদালত থেকে দুই আসামিকে থানায় যাওয়ার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল গুলি। তাতে জখম হলেন দুই পুলিশকর্মী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল জেলা পুলিশ মহলে। একটি সূত্রে খবর, গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। […]
কলকাতা : বিশ্ব হিন্দি দিবস উদযাপন ব্যাংক অফ ইন্ডিয়া বর্ধমান আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত হয়েছিল। যেখানে সকল কর্মীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে, আঞ্চলিক ব্যবস্থাপক প্রভাত কুমার সিনহা হিন্দির বিশেষত্ব তুলে ধরে বলেন যে, “ভারতে, বিভিন্ন ভাষায় যোগাযোগ হয়। এই সমস্ত ভাষার নিজস্ব যাত্রা ছিল এবং এরকম একটি যাত্রা ছিল আমাদের সরকারি ভাষা হিন্দির, যা […]








