হাওড়া : মহালয়ার ভোরে তর্পণ করতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে হুগলি নদীতে উলুবড়িয়া কালীবাড়ি ঘাটের কাছে। শুরু হয়েছে নাবালিকার খোঁজ। নাবানো হয়েছে ডুবুরিও। যদিও এখনও নাবালিকার কোনও সন্ধান পাওয়া যায়নি। দেবীপক্ষের সূচনাতেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। মহালয়ার ভোরের কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলে তর্পণ। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা সর্বত্রই। […]
Category Archives: জেলা
আসানসোল : দুর্গা ঠাকুরের মুখও চুরি! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশীলা পালপাড়ায়। দুর্গা প্রতিমার মুখ ভেঙে তুলে নেওয়ার অভিযোগে গ্রেফতার ভিন রাজ্যের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃৎশিল্পী বাপি পালের মূর্তি তৈরির কারখানায় দুর্গা প্রতিমার দু’খানা মুখ ভেঙে চুরি করে এক যুবক। পরে ওই মুখ উদ্ধার করা হয় অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে। ঘটনায় এলাকায় […]
উত্তর দিনাজপুর : বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো ভবনে সহকর্মীর ছুরির কোপে রক্তাক্ত হন এক এজেন্সি নিযুক্ত কর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মেডিক্যালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে। গোটা ঘটনাকে কেন্দ্র করে মেডিক্যালের অন্যান্য কর্মী এবং রোগী ও তাদের পরিজনদের মধ্যে তৈরি হয় তীব্র আতঙ্ক। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত […]
বীরভূম : প্রায় ২০ দিন নিখোঁজ থাকার পর বুধবার এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ওই ঘটনায় গ্রেফতার স্কুলের শিক্ষক মনোজকুমার পাল। ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি রামপুরহাট ১নং ব্লকের বোন হাট গ্রাম পঞ্চায়েতের […]
হুগলি : উত্তর প্রদেশ থেকে গঙ্গাসাগরে যাওয়ার পথে একটি বাস একটি ট্রাকের পিছনে ধাক্কা মারায় জখম হলেন ১২ জন পুণ্যার্থী। এক জনের অবস্থা আশঙ্কাজনক। বাসে প্রায় ৫৬ জন পুণ্যার্থী ছিলেন। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কলকাতামুখী লেনে। জানা গেছে, আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, ট্রাকটির গতি হঠাৎ […]
কোচবিহার : পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল গাড়ি। দুর্ঘটনায় গাড়ির চালক-সহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে কোচবিহারের চিলকিরহাটে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা মৌমিতা দাস প্রাণে বেঁচে গিয়েছেন (২৮)। তবে দুর্ঘটনায় গাড়ির চালক ধনঞ্জয় বর্মন (২৮)-সহ সঞ্জয় দাস (২৬), অমিত দাস (২৪) পার্থ দাসের (২৪) মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার […]
কালনা : সোমবার কালনার নান্দাই দুর্গাপুর রেলগেটের কাছে একটি যাত্রিবাহী বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ২০ জন। আহতদের ভর্তি করানো হয়েছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। চালকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নবদ্বীপ থেকে একটি বাস প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বর্ধমান রওনা দেয়। কালনার দুর্গাপুর এলাকায় বাসটি একটি বাঁকের মুখে ডান […]
বীরভূম : গ্রেফতার করা হল বীরভূমের নলহাটির অবৈধ পাথর খাদানের মালিক সঞ্জীব ঘোষ ওরফে ভুলুকে। শুক্রবার বীরভূমের নলহাটির বাহাদুরপুরের ওই খাদানে ধস নেমে ছয় শ্রমিকের মৃত্যু হয়। তার পর থেকেই পলাতক ছিল ভুলু। জানা গেছে, শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে রামপুরহাট আদালতে হাজির করায় পুলিশ।
আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির জলে ভরা একটি নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টার দিকে আলিপুরদুয়ার মাঝেরদাবাড়ি চা বাগানের বড়লাইন এলাকায়। বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর জানান, মৃত শিশুর নাম মিট ওরাওঁ। তার বাবা চরকু ওরাওঁ অসমে কাজ করেন, আর তার মা চা বাগানে শ্রমিকের কাজ করেন। […]
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের রাণীনগর লাগোয়া ডোমকল এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মঞ্চে ধুন্ধুমার কাণ্ড। শুক্রবার শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে এলো পুলিশ। ঘটনায় জখম উভয় পক্ষের ২ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে চলছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। সেখানে তৃণমূল কর্মীদের একাংশ অভিযোগের কথা […]







