Category Archives: জেলা

মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা মাওবাদী নেতার নামে হুলিয়া জারি

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: খোদ মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা মাওবাদী নেতা রাজারামের নামে হুলিয়া জারি করল জামশেদপুর আদালত। রাজারামের বাড়িতে নোটিশ দিল ঝাড়খণ্ড পুলিশ। এই মাও নেতাছি। কিন্তু আত্মসমর্পণ করা মাওবাদী নেতার নাম কী ভাবে ফেরার তালিকায় এল, তা নিয়ে পুলিশও ধন্দে। জানা গিয়েছে, আজ থেকে বারো বছর আগে মহাকরণে এ রাজ্যের খোদ প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী […]

বর্ষায় ফের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির দাবি বাঁকুড়ায়

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বর্ষায় ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত রাজ্যজুড়েই। ব্যতিক্রম নয় বাঁকুড়া শহরও। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত, এই শহরে ১৪ জন সহ বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০। যদিও আশার কথা এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে দাবি বাঁকুড়াবাসীর। প্রসঙ্গত, […]

স্কুলে কেন্দ্রীয় বাহিনী, পঠনপাঠন শিকেয় ওঠার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভোট মিটলেও এখনও বিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। যার ফলে বিদ্যালয়ের পঠনপাঠন শিকেয় উঠেছে বলে অভিযোগ। গত ১১ তারিখ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে হাইকোর্টের নির্দেশে এখনও রাজ্যে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীদের থাকার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে ইন্দাস ব্লকের আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে, যেখানে […]

কারখানার দূষণে স্কুলের পড়ুয়াদের অসুস্থতার দাবি, প্রতিবাদে গেট আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: কারখানা থেকে স্কুলে দূরত্ব পাঁচশো মিটার। অভিযোগ, কুলের অদূরে থাকা সেই কারখানার চিমনি থেকে গলগল করে বেরচ্ছে দূষিত ধোঁয়া ও কালো ছাই। সেই ছাই ও দূষিত ধোঁয়ার প্রভাবে স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বলে দাবি। বারবার কারখানা কর্তৃপক্ষকে দূষণ নিয়ন্ত্রণের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত কারখানার গেট আটকে বিক্ষোভ শুরু […]

ভোটে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ, জেলাশাসককে ডেপুটেশন বাম কর্মীদের

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: প্রশাসনের প্রতক্ষ্য মদতে জালিয়াতি, পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন সন্ত্রাস, পুলিশি জুলুম, মিথ্যা মামলার অভিযোগ, প্রতিবাদে জেলাশাসকের কাছে সোমবার ডেপুটেশন দেন পূর্ব বর্ধমান জেলার বাম কর্মীরা। এদিন বর্ধমান স্টেশন থেকে মিছিল করে কার্জন গেট পৌঁছে সেখান থেকে তাদের ৬ জন প্রতিনিধি দল জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয়। পাশাপাশি এদিন কার্জন গেটে একটি সভার আয়োজন […]

নীলগঞ্জ রোড সংস্কারের দাবি, আগরপাড়ায় পথ অবরোধ

ব্যারাকপুর :রাস্তা থেকে কবেই উঠেছে পিচের প্রলেপ। বৃষ্টি হলে কাদা, খানাখন্দয় ভরা রাস্তা হয়ে ওঠে আরও বিপজ্জনক। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে অতি গুরুত্বপূর্ণ রাস্তা আগরপাড়ার নীলগঞ্জ রোড। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সংযোগকারী এই রোড। একদিকে বিটি রোড, অন্য দিকে আগরপাড়া স্টেশন রোডের যোগাযোগকারী সড়ক […]

বাড়ি ঘেরাওয়ে শরীরের ইনসিওরেন্স করানোর হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ‘বিজেপির বাড়ি ঘেরাও করতে এলে শরীরের ইনসিওরেন্স করিয়ে আসবেন। আসবেন দু’ পায়ে হেঁটে যেতে হবে চার পায়ে কাঁধে চেপে।’ তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। বিধায়ক ভয় পেয়েছেন কটাক্ষ তৃণমূলের। প্রসঙ্গত, ২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক ব¨্যােপাধ্যায় ৫ আগস্ট বিজেপির ছোট বড় নেতাদের বাড়ি ঘেরাও করে রাখার ডাক দেন। অভিষেক ব¨্যােপাধ্যায়ের এই হুঁশিয়ারির পালটা হুমকি […]

সাবমারসিবলে চাষে আর্থিক খরচ বাড়ায় মাথায় হাত কৃষকদের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আকাশে বৃষ্টির দেখা নেই, সার্বমারসিবল চালিয়ে চলছে চাষ, আর্থিক খরচের পরিমাণ মাথায় চাপছে কৃষকদের। আর তাতেই মাথায় চিন্তার রেখা কৃষকদের। আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল, তবে এখনও সে অর্থে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে চাষের জমি ভিজছে বটে, কিন্তু সেই বৃষ্টি চাষের উপযোগী নয়। শুরু থেকেই বর্ষার খামখেয়ালিপনা চলছে। বৃষ্টি […]

রাস্তার বেহাল দশার অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: কাঁকসার আড়া শিবতলা থেকে গোপালপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার বেহাল দশা বলে দাবি। রাস্তার বেহাল দশার জন্য ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। গ্রামবাসীর বক্তব্য, প্রায় দু’ কিলোমিটার রাস্তার একাধিক জায়গায় খানাখন্দে ভর্তি। বর্ষা নেমে যাওয়ায় বৃষ্টির জলে খানাখন্দে জল জমে ভয়াবহ আকার ধারণ করেছে। একটু বেসামাল হলেই গর্তের জলে পরে আহত হচ্ছেন অনেকেই। […]

পুরশুড়ায় গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, গ্রেপ্তার ২

এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া থানার ঘোলদিগরুই গ্রামে। মৃত গৃহবধূর নাম মোসলেমা খাতুন, বয়স ২৩ বছর বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ২০১৮ সালে পাশের গ্রামের যুবক শেখ শোয়েব মল্লিকের সঙ্গে ভালোবেসে তারা বিয়ে করেছিল। এরপর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাদের সম্পর্ককে মেনে নিতে পারেনি। মৃত […]