Category Archives: খেলা

ওভালে চাপের মুখেও লড়ছে ভারত

টস জিতে এদিন বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। চতুর্থ ওভারেই আউট হয়ে যান ওপেনার যশস্বী জয়সওয়াল। ১৬ তম ওভারে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুলও। তারপরেই বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দু’ঘণ্টা পরে ফের মাঠে নামেন ক্রিকেটাররা। ধীরে ধীরে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন অধিনায়ক গিল এবং সাই […]

বাগানের অভিজ্ঞতার কাছে হার স্বীকার মহামেডানের

তারুণ্যে সমৃদ্ধ মহামেডানের বিরুদ্ধে জয়লাভ অতটাও সহজ হবে না। ডুরান্ডের প্রথম ম্যাচে নামার আগে বলেছিলেন মোহনবাগান কোচ বাস্তব রায়। মেহরাজুদ্দিনের মহামেডান লড়াই দিলেও, তিন পয়েন্ট অর্জন করল মোহনবাগান। ৩-১ গোলে হারিয়ে ডুরান্ডের মিনি ডার্বি জয় বাস্তব রায়ের দলের। শুক্রবার মধ্যরাতে হেড কোচ জোসে মোলিনা শহরে এসে স্বস্তিতে কাটাতে পারবেন। দলগত একতা নিয়ে খেলা মহামেডানকে শুরু […]

নকআউটেও বয়কট পাকিস্তানকে, সেমিফাইনালে ক্রিকেট মহারণ বাতিল !

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ড লিগ শেষ পর্বে। গ্রুপের ম্যাচে বার্মিংহ্যামে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। প্রাক্তন ক্রিকেটারদের এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। পহেলগাঁওতে জঙ্গি হানার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। দু-দেশের সম্পর্ক যখন তলানিতে, ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। ভারতীয় ক্রিকেটাররা একে একে নাম […]

লখনউয়ের দায়িত্ব নিলেন নাইট কোচ

একটা দীর্ঘ সময় ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন। তাঁর সময়েই একঝাঁক পেসার উঠে আসে। বিদেশের মাটিতেও টেস্ট সিরিজে কামাল করেছে ভারতীয় দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ছিলেন সেই ভরত অরুণ। একদিন আগেই হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে বিদায় করেছে কলকাতা নাইট রাইডার্স। ভরত অরুণেরও ছাড়ার সম্ভাবনা ছিল। শোনা যাচ্ছিল, চেন্নাই সুপার কিংসে […]

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

লন্ডন : ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বুধবার জানিয়েছে, কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পঞ্চম ও চূড়ান্ত টেস্ট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওভালে শুরু হতে যাওয়া ম্যাচে সহ-অধিনায়ক অলি পোপ দলকে নেতৃত্ব দেবেন। এই মূহুর্তে পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে। স্টোকস এই সিরিজে বিভিন্ন ফিটনেস […]

ওভালের মাঠে বিরাট ঝামেলা! কেন রেগে গেলেন গৌতম গম্ভীর?

মাঝে আর মাত্র একটা দিন। বৃহস্পতিবার শুরু হচ্ছে ওভাল টেস্ট। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। লিডসে জয় দিয়ে অভিযান শুরু করেছিলেন বেন স্টোকসরা। এজবাস্টনে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। কিন্তু লর্ডস টেস্টে খুব কাছে পৌঁছেও হতাশা। মাত্র ২২ রানের হারে পিছিয়ে পড়ে ভারত। ম্যাঞ্চেস্টারে গত ম্যাচ জিতলেই সিরিজও নিশ্চিত হয়ে যেত ইংল্যান্ডের। […]

ওভালে অভিষেক অর্শদীপ সিংয়ের! ফিট আর এক পেসারও

জসপ্রীত বুমরা কি ওভাল টেস্টে খেলবেন? এই নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা রয়েছে। ম্যাঞ্চেস্টারেই খেলার কথা ছিল না বুমরার। এই সিরিজে তিন ম্যাচ খেলানোর কথা ছিল তাঁকে। যদিও আকাশ দীপ ও অর্শদীপের চোট, নীতীশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ায় বুমরাকে খেলাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। টানা দুটি ম্যাচ খেলার জন্য যেন ফিট ছিলেন না জসপ্রীত বুমরা। ম্যাঞ্চেস্টার টেস্টে […]

মিতালি রাজকে চরম অশ্লীল কথা পাকিস্তান ক্রিকেটারের!

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। বিশ্ব ক্রিকেটে তাঁকে সকলেই সম্মান করেন। ভারতকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ সালে বিশ্বকাপ ফাইনালেও উঠেছিল তাঁর নেতৃত্বে। অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়। বিশ্বের সেরা ব্যাটার। ক্রিকেট খেলার সময় তাঁর একটি দৃশ্য সবসময়ই সকলের চোখ টানত। ব্যাটিংয়ে নামার আগে সাইড লাইনে বই পড়ছেন মিতালি রাজ। তাঁকে কোনও […]

ম্যাঞ্চেস্টারে ড্রয়ের পর গৌতম গম্ভীর বলছেন, ‘ইতিহাস গড়বে’

লিডসে হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। কিন্তু লর্ডসে অল্পের জন্য হতাশা। ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২২ রানে হার ভারতের। তবে দুর্দান্ত লড়াই করেছিলেন রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। ম্যাঞ্চেস্টারে খাদের কিনারায় ছিল ভারত। ইনিংসে হারের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখান থেকে দেড়দিনের বেশি সময় […]

কী ইতিহাস গড়লেন শুভমন গিল

ম্যাঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরি। পাশাপাশি একঝাঁক রেকর্ড ভারত অধিনায়ক শুভমন গিলের। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এরপর এজবাস্টনে দু-ইনিংসেই সেঞ্চুরি। ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ সেঞ্চুরি করলেন শুভমন গিল। একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। এখনও এক ম্যাচ বাকি। তার মধ্যেই পেরিয়ে গিয়েছেন ৭০০ রান। সিরিজে সবচেয়ে বেশি রান তাঁরই। এক সেঞ্চুরিতে কী রেকর্ড গড়লেন শুভমন গিল? এশিয়ার প্রথম ব্যাটার […]