Category Archives: কলকাতা

আগামী মাসেই ফের দুয়ারে সরকার, জুড়ছে নয়া দুই পরিষেবা

আগামী মাসের শুরুতেই ফের রাজ্যে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’। এবার এই শিবির থেকে মিলবে আরও দু’টি পরিষেবা। পাট্টার আবেদন করা যাবে। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন কিংবা বকেয়া বিল পরিশোধ করতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা। নবান্নের তরফে শুক্রবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।  ইতিমধ্যেই খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র […]

আন্তর্জাতিক স্বীকৃতি যাদবপুরের

দেশ সেরার শিরোপা মিলেছিল আগেই এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ব বিদ্যালয়।কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং কোয়াকোয়ারেলি সাইমন্ডস’র প্রকাশিত বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া দেশের ১৫ টি বিশ্ব বিদ্যালয়ের মধ্যে একমাত্র সরকারি অনুদান প্রাপ্ত বিশ্ব বিদ্যালয় হিসাবে স্থান পেয়েছে যাদবপুর।গত জুলাই মাসে দেশের সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় চতুর্থ স্থানে জায়গা করেছিল যাদবপুর। এবার মিলল আন্তর্জাতিক স্বীকৃতি । পরিবেশ […]

মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইফোঁটায় দীর্ঘদিন পর মুকুল, ফোঁটা নিলেন শোভনও

প্রতি বছরই তাঁর বাড়িতে ভাইফোঁটায় ফোঁটা নিতে আসেন ভাইয়েরা। তিনি নেত্রী হতেই পারেন। তবে তিনি অনেকের কাছেই দিদি। তবে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ভাইফোঁটায় এবার অন্য ছবি। ৮ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাইফোঁটা নিতে গেলেন দলের বর্ষীয়ান নেতা মুকুল রায় । যাঁর মন্তব্য নিয়ে সাম্প্রতিক অতীতেই তৃণমূলকে বারবার বিড়ম্বনায় পড়তে হয়েছে। একইসঙ্গে দিদি-র বাড়ি দেখা […]

টেটের মডেল প্রশ্নপত্র প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

প্রাথমিকের টেটের মডেল প্রশ্নপত্র প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রথম চাকরিপ্রার্থীদের জন্য মডেল প্রশ্নপত্র প্রকাশ করল পর্ষদ। এক বিজ্ঞপ্তিতে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডগগি থেকে ৩০টি , প্রথম ভাষা থেকে ৩০টি, দ্বিতীয় ভাষা থেকে ৩০টি, অঙ্ক থেকে ৩০টি এবং পরিবেশ বিদ্যা থেকে ৩০টি করে প্রশ্ন থাকবে। পাশাপাশি এই পাঁচটি বিষয়ের […]

জেলে পার্থর পড়শি হলেন মানিক ভট্টাচার্য, শুতে হল কম্বল পেতে

একজন ছিলেন রাজ্যের মন্ত্রী, অন্য জন বিধায়ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এগোতেই জেলে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই ওয়ার্ডে ঠাঁই হল পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের।শুধু তাই নয়, তদন্ত এগোতে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপের যে কথোপকথন সামনে এসেছে, তা থেকে বেশ বোঝা যায় দুজনের সম্পর্ক নেহাত খারাপ ছিল না। বেশ কিছুদিন ইডি হেপাজতে থাকার […]

ভাইফোঁটার বাজারে আগুন দর, আলু থেকে পাঁঠার মাংস ছ্যাঁকা লাগার জোগাড়

কলকাতা:বাঙালির ভাইফোঁটা, কারও আবার ভাইদুজ। কালীপুজো শেষে ভাইফোঁটার অপেক্ষায় থাকে আম জনতা। এই দিনটায় ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে বোনেরা। আর ভাইয়েরা অঙ্গীকার করে বোনের সম্মান রক্ষার, তাদের আদর-যত্নে ঘিরে দেওয়ার। উত্সব মানেই যেমন মিষ্টিমুখ, তেমনই জমিয়ে ভূরি ভোজ। বিশেষত বাঙালির পাতে ইলিশ, খাসির মাংস, গলদা চিংড়ি ছাড়া ভাইফোঁটার উত্সব জমে না।কিন্তু […]

মানিকের জেল হেপাজত, বাড়িতে নাম পাওয়া আড়াই হাজার জনের চাকরি হয়েছে, দাবি ইডির

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের অজস্র ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির স্ত্রীর। আবার মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া দু’টি ফোল্ডারে নাম থাকা চার হাজার চাকরিপ্রার্থীদের মধ্যে নিয়োগ পেয়েছেন আড়াই হাজার জন। আদালতে দাবি করেন ইডির আইনজীবী। মঙ্গলবার মানিক […]

বিকেল ৪টে ৫২ মিনিট থেকে খন্ডগ্রাস সূর্যগ্রহণ দেখল কলকাতাবাসী

ফের এক খন্ডগ্রাস সূর্যগ্রহণ দেখল কলকাতাবাসী। মঙ্গলবার বিকেল ৪টে ৫২ মিনিট থেকে কলকাতায় এই গ্রহণ  সূর্যাস্ত পর্যন্ত তা দেখা যায়। কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা গিয়েছে এই গ্রহণ। ২৭ বছর আগে, ১৯৯৫ সালে কালীপুজোর পর দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আর এ বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আজ। চাঁদের ছায়ায় আংশিকভাবে ঢেকে যাবে […]

বানতলায় চর্মনগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

কলকাতা: কালীপুজোর দুপুরে বানতলায় চর্মনগরীতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। কলকাতার বানতলায় লেদার কমপ্লেক্সে একটি চামড়া ও রাসায়নিকের গুদামে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেই গুদামে কয়েকজন আটকে পড়েছিলেন। তবে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন একসঙ্গে কাজ করছে।ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। জানা গিয়েছে, আগুন লাগার ঘটনা সামনে আসতেই প্রথমে […]

অস্ত্রোপচার সেরে  কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আমেরিকায় সম্প্রতি চোখের জটিল সার্জারি হয়েছে তাঁর। চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর আগেই বাংলায় ফেরার কথা ছিল তাঁর। সেইমতো কালীপুজোর দিনেই কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটানা ২৫ দিন পর কলকাতায় ফিরলেন তৃণমূল নেতা। তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা।সোমবার দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হন বহু তৃণমূল কর্মী-সমর্থক। ২০১৬ সালের […]