Category Archives: কলকাতা

আমরা কোনও রং দেখি না, কুন্তলের দাবির প্রতিবাদে আদালতে এমনটাই জানাল ইডি

‘আমরা কোনও রং দেখি না। আমাদের কোনও রং নেই। দুর্নীতিবাজদের খুঁজে বের করতে আমরা বদ্ধপরিকর। সেই কাজে আমাদের কোনও ভয় নেই। আমরা কারও থেকে কোনও সুযোগও নিই না।‘ বৃহস্পতিবার কুন্তল ঘোষের মামলার শুনানির সময় আদালতে এমনটাই জানানো হল এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের তরফ থেকে। প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারীর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রশ্ন তুলতে দেখা গেছে তৃণমূল […]

স্বাস্থ্য পরীক্ষা স্থগিত, শনি-রবি খোলাই থাকছে বিদ্যাসাগর সেতু

কলকাতা: আগামী শনি ও রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে কথা ছিল। তবে, আপাতত স্থগিত দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষা। বন্ধ থাকছে না দ্বিতীয় হুগলি সেতু। জানানো হয়েছে, বিদেশ যে সংস্থার মেশিনের মাধ্যমে সেতুর স্বাস্থ্যপরীক্ষা করার কথা হচ্ছিল, সেই সংস্থার কিছু সমস্যা রয়েছে। কবে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে, […]

নিউটাউনে আত্মঘাতী এক তথ্যপ্রযুক্তি কর্মী

নিউটাউনের অভিজাত আবাসনের ১৪ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক তথ্য প্রযুক্তি কর্মী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজর্ষি দত্ত। বছর চৌত্রিশের রাজর্ষির দেহ উদ্ধার করে টেকনো সিটি থানার পুলিশ। টেকনো সিটি থানা সূত্রে খবর, সকাল সাড়ে দশটা থেকে পৌনে এগারটা নাগাদ টেকনোসিটি থানা এলাকার অভিজাত বহুতল আবাসনের নীচে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে […]

রাজ্য পুলিশ এখনও ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার এটাই প্রমাণিত কালিয়াগঞ্জ আর মালদার ঘটনায়

সম্প্রতি পরপর দুটি ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে। আর এই দুটি ঘটনায় সামনে এসেছে রাজ্য পুলিশের দুই রকম মুখ। যার মধ্যে কালিয়াগঞ্জের ঘটনায় মুখ পুড়েছে রাজ্য পুলিশের। জনতার রোষ সামলাতে না পেরে পুলিশ কর্মীদের বেধড়ক মার খাওযা থেকে তাঁদের প্রাণরক্ষার ভয়ে লুকিয়ে পড়ার মতো ঘটনাও সামনে এসেছে এই কালিয়াগঞ্জের ঘটনায়। আর তার ঠিক উল্টো আর এখটা […]

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানেই ধর্ষণ নয়, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

কলকাতা: বিয়ে হবে, সেটা জানার পর দু’জন প্রাপ্তবয়স্ক সহবাস করলে সেটা ধর্ষণ নয়। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের। ২০০৯ সালের একটি মামলায় এমনই মন্তব্য করলেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, সম্পর্কে টানাপোড়েন হলেই বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তোলা হচ্ছে। প্রসঙ্গত, ২০০৯ সালে ডানকুনি থানা এলাকায় দুই মুসলিম পরিবার একে অপরের সঙ্গে আত্মীয়তা […]

কালিয়াগঞ্জ ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের, কপি দিতে হবে শিশু সুরক্ষা কমিশনকেও

নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কালিয়াগঞ্জ। এরপর সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওই মৃতা নাবালিকার পরিবার। বৃহস্পতিবার হাইকোর্টে এই মামলার শুনানি হয়। এদিকে পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে, প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনও মৃতদেহ সৎকার করা সম্ভব হয়নি। একইসঙ্গে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে পরিবারের তরফে। এদিকে এই ঘটনায় তদন্তের অগ্রগতি […]

অনলাইন প্রতারণার শিকার প্রাক্তন পুলিশ কর্তার পুত্র, ঘটনায় বিহার থেকে ধৃত ১

এবার অনলাইন প্রতারণার শিকার রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তার ছেলে। অভিযোগ, এই প্রতারণার ফাঁদে পা দিয়ে খোয়াতে হয় প্রায় ১ লাখ ২২ হাজার টাকা। এরপরই অভিযোগ জানানো হয়, বিধাননগর সাইবার ক্রাইম থানায়। অভিযোগ নথিবদ্ধ হতেই, ঝাড়খণ্ডে হানা দেন বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিকেরা। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত অজয় কুমার মহাতোকে। বিধাননগর সাইবার […]

২০১৪ সালে প্রাথমিক টেটে চাকরি প্রাপকদের বিস্তারিত তথ্য পর্ষদের কাছে জানতে চাইল সিবিআই

২০১৪ সালের প্রাথমিক টেটে কারা চাকরি পেয়েছেন তা বিস্তারিত জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি চিঠি পাঠানো হল সিবিআই-এর তরফ থেকে। এদিকে এই চিঠি পাওয়ার পরই তথ্য জোগাড় করার তৎপরতা শুরু হয়ে গিয়েছে পর্ষদের তরফ থেকেও এমনটাই সূত্রে খবর। এমনকী এই মর্মে জেলায় জেলায় স্কুলশিক্ষা বিভাগে চিঠিও পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্যদ। গত ৮ জুন কলকাতা হাইকোর্টের […]

পার্থর আংটি কাণ্ডে বিচারকের ভর্ৎসনার মুখে প্রেসিডেন্সি জেল সুপার

পার্থ চট্টোপাধ্যায়ের আংটি কাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে তীব্র ভর্ৎসনা করতে দেখা গেল আদালতকে। কারণ, জেল ম্যানুয়্যাল অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের আংটি খোলা হয়নি কেন তা নিয়ে বুধবার বিচারক প্রেসিডেন্সি জেল সুপারের কাছে জানতে তাঁকে তলব করা হয় ব্যাংকশাল আদালতে। আর আদালতে হাজিরা দেওয়ার পরই বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় জেল সুপারকে। এদিকে আদালত সূত্রে খবর, […]

মালদায় মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলের ঘটনায় চক্রান্তের আঁচ পাচ্ছেন মুখ্যমন্ত্রী

মালদায় মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে বুধবার সকালে যে ঘটনা ঘটে তার নেপথ্যে চক্রান্তের আঁচ পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা সামনে আসের পরই তাঁর পরামর্শ, স্কুলকে আরও সতর্ক হতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে স্কুলকেই। একইসঙ্গে পড়ুয়াদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে হবে বলে স্কুলগুলোকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘স্কুল হয়তো ভেবেছিল কোনও অভিভাবক হবেন। কিন্তু […]