Category Archives: Uncategorized

প্রবল বর্ষণে জলমগ্ন হাওড়া-শিয়ালদা, একাধিক ট্রেন বাতিল ও রিসিডিউল

কলকাতা-হাওড়া : ২২ সেপ্টেম্বর গভীর রাত থেকে টানা প্রবল বর্ষণে কলকাতা ও হাওড়া এলাকায় রেললাইন ডুবে যায়। এর ফলে ২৩ সেপ্টেম্বর ভোররাত থেকে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা বিভাগে ব্যাপক ট্রেন পরিষেবা ব্যাহত হয়। পূর্ব রেলের সিপিআরও দীপ্তিময় দত্ত একাধিক প্রেস রিলিজে জানান, যাত্রী সুরক্ষা মাথায় রেখে জরুরি ভিত্তিতে পরিষেবা নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছে রেল। […]

দিল্লি থেকে গ্রেফতার গুলশন কাণ্ডের মূল অভিযুক্ত ফিরোজ

কলকাতা : কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে ১১ই সেপ্টেম্বর সন্ধ্যায় যে রক্তচক্ষু নাচিয়েছিল দুষ্কৃতীরা, সেই ঘটনার অন্যতম অভিযুক্ত অবশেষে পুলিশের জালে। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ নয়াদিল্লি রেল স্টেশনের আজমেরি গেট এলাকা থেকে পাকড়াও করা হয় মহম্মদ ফিরোজ খান ওরফে ‘মিনি ফিরোজ’-কে। কলকাতা পুলিশের বিশেষ দল এই অভিযান চালায়। ধৃতের বয়স ৩৭, বাড়ি গুলশন কলোনিতেই। […]

নিজের ৭৫ তম জন্মদিন পালনে শাবানা আজমি, কে কে এলেন তাঁর পার্টিতে?

অনেকেই বলেন, বয়স একটা সংখ্যা মাত্রা। আর বলিউড ডিভা যেমন শাবানা আজমি (Shabana Azmi), রেখা (Rekh), ঊর্মিলা (Urmila) ও বিদ্যা বালান (Vidya Balan) এই প্রবাদ বাক্যকে সত্যি তুলে ধরছেন। সম্প্রতি, শাবানা আজমি তাঁর ৭৫ তম জন্মদিন উদ্যাপন করলেন বন্ধু, পরিবারের সঙ্গে। জন্মদিন পার্টির কিছু ছবি ও ভিডিও বেশ ভাইরাল ইন্টারনেটে, যা দেখে বলতেই হয় বয়স […]

পোলান্ডে ‘কিং’ সিনেমার শুটে শাহরুখ, ফিরে নেবেন জাতীয় পুরস্কার গ্রহণ করার প্রস্তুতি

সিদ্ধার্থ আনন্দ নির্দেশিত ‘কিং’ সিনেমার জন্য দিনরাত এক করে দিচেছন কিং খান শাহরুখ (Sharukh Khan)। পাঠানের (Pathan) পর সিদ্ধার্থের সঙ্গে শাহরুখের এটি দ্বিতীয় কাজ। তবে, শোনা যাচেছ, শুটিং থেকে কিছুদিনের জন্য ব্রেক নিতে চান ন্যাশানল অ্যাওয়ার্ডের জন্য। জানা গিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার, বিকেল ৪টে নাগাদ নয়াদিল্লিতে এক জমকালো রেড কার্পেট অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে […]

এসএসসি পরীক্ষা ‘প্রহসন’, মুখ্যমন্ত্রীর আত্মীয়কেও অ্যাডমিট কার্ড! : শুভেন্দু।

কলকাতা : আগামীকাল, অর্থাৎ ৭ ও ১৪ সেপ্টেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ পরীক্ষা। প্রায় তিন লক্ষাধিক চাকরিপ্রার্থী কেন্দ্রে বসবেন। কমিশন ইতিমধ্যেই প্রভিশনাল অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে, যেখানে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়ম ও নিষিদ্ধ সামগ্রীর তালিকা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রের বাইরে রাখা […]

পরীক্ষার্থীদের স্বস্তি: রবিবার খোলা থাকছে কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু

কলকাতা : এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্ন করতে রবিবার কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু খোলা রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। পরপর দুই রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সেতু ও এক্সপ্রেসওয়ে মেরামতির জন্য বন্ধ ছিল। এর ফলে কলকাতা-হাওড়া রুটের সাধারণ যাত্রীরা প্রবল ভোগান্তিতে পড়েছিলেন। এবার চাকরিপ্রার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনো দেরি […]

“সাত তারিখের প্রশ্নপত্র ৫০ হাজারে”— দুর্নীতির অভিযোগে তৃণমূলকে তোপ শুভেন্দুর

কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতির ইস্যুতে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে তিনি দাবি করেন, আগামী ৭ সেপ্টেম্বরের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে বিক্রি হচ্ছে। শুভেন্দুর অভিযোগ, “আমাদের হাতে খবর এসেছে—প্রশ্নপত্রের দাম ঠিক হয়েছে ৫০ হাজার টাকা। এটা ভয়াবহ ঘটনা। গরিব প্রার্থীরা সারাবছর পরিশ্রম […]

রাকেশ সিং-এর নামে ধারার পাহাড়, বিজেপির তোপ: “পুলিশ মমতার এজেন্ডা চালাচ্ছে”

কলকাতা : ট্যাংরা থানা এলাকায় মঙ্গলবার রাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। সেই গ্রেফতারিকে কেন্দ্র করে ফের তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গন। কলকাতা পুলিশ রাকেশ সিং-এর নামে একের পর এক মামলা ও নতুন নতুন ধারা চাপিয়েছে। শুধু অস্ত্র আইনের সেকশন ২৫ ও ২৭ নয়, সঙ্গে যুক্ত হয়েছে Prevention of Insults […]

তিয়ানজিনে মোদী-পুতিন দ্বিপাক্ষিক বৈঠক, আলোচনা নানা বিষয়ে

তিয়ানজিন : চিনের তিয়ানজিনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমি সবসময় অনুভব করি, আপনার সাক্ষাৎ একটি স্মরণীয় অভিজ্ঞতা।আমরা অনেক বিষয়ে তথ্য বিনিময় করার সুযোগ পাই। আমরা নিয়মিত যোগাযোগে রয়েছি। নিয়মিতভাবে দুই পক্ষের মধ্যে অনেক উচ্চ-পর্যায়ের বৈঠক হয়েছে। ১৪০ […]

সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, বাংলার সেরা সুদীপ ঘরামি

বাংলা ক্রিকেটে আবারও বিতর্কের আবহ তৈরি হয়েছে। ৩০ আগস্ট সিএবি (CAB) তাদের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে ২০২৪-২৫ মরশুমের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করল । বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন সুদীপ ঘরামি, আর মহিলা ক্রিকেটে সেরা হয়েছেন তনুশ্রী সরকার। বছরের জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন শাহবাজ আহমেদ। সেরা পেসার হলেন সায়ন ঘোষ। রঞ্জি ট্রফিতে বাংলার সর্বাধিক রান […]