সম্প্রতি এসএসসি-র নিয়োগ-দুর্নীতি চলে এসেছে সাধারণ মানুষের চোখের সামনে। এরপরই বেআইনিভাবে নিয়োগ হওয়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়েক হাজার ছেলেমেয়ের চাকরি বাতিলও হয়। হাইকোর্টের এদিন সেই রায়ের তীব্র বিরোধিতা করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেশ ক্ষুব্ধ হয়েই তিনি জানান, ‘আমি যদি অন্যায় করি, আপনারা আমার গালে দুটো চড় মারলেও কিছু মনে করব না। আমি জীবনে […]
Category Archives: Uncategorized
‘যতক্ষণ আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে মামলা বিচারাধীন রয়েছে, ততক্ষণ এই নিয়ে সংবাদ প্রকাশ করতে কোনও বাধা নেই।‘ শুক্রবার এমনটাই রায় দিল শীর্ষ আদালত। কারণ, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ গৌতম আদানির সংস্থা নিয়ে রিপোর্ট প্রকাশ্যে আনার পর থেকেই এই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রতিনিয়ত প্রকাশিত রিপোর্ট নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন […]
নয়াদিল্লি : এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে নয়া মোড়। শুক্রবার দিল্লির এক নিম্ন আদালতে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ সরাসরি অস্বীকার করলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র। এদিন আদালতে তিনি দাবি করেছেন যে, তিনি ওই কাজ করেননি। বরং তাঁর দাবি, তাঁর বৃদ্ধা সহযাত্রী নিজেই আসনে বসে প্রস্রাব করে ফেলেছিলেন। অথচ, এতদিন শঙ্কর মিশ্রের বিরুদ্ধেই ওই সত্তরোর্ধ […]
আমদাবাদ: শুক্রবার ভোররাতে প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। মাতৃবিয়োগের খবর শুনেই কলকাতায় আসার কর্মসূচি বাতিল করে আমদাবাদ পোঁছন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিল পরিবার পরিজন। সকাল ১০টায় গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু গোটা প্রক্রিয়ায় দেখা যায়নি মোদির স্ত্রী যশোদাবেনকে (Jashodaben)। এবারও আড়ালেই থেকে গেলেন প্রধানমন্ত্রীর স্ত্রী। ১৯৬৮ সালে নরেন্দ্র মোদির সঙ্গে যশোদাবেনের সংসারজীবন […]
গুজরাত ক্রাইম ব্রাঞ্চের হাতে ফের গ্রেপ্তার তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। তাঁর বিরুদ্ধে আনা হয়েছে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা অর্থের অপব্যবহারের অভিযোগ। বৃহস্পতিবার রাতে গুজরাত পুলিশ তাঁকে দিল্লি থেকে গ্রেপ্তার করে বলে সূত্রে খবর। গত এক মাসের মধ্যে এ নিয়ে তিনবার গ্রেপ্তার করা হল তৃণমূল মুখপাত্রকে। সূত্রে খবর, সাকেত গোখলেকে গ্রেপ্তার করেছে গুজরাত পুলিশে সাইবার ক্রাইম […]
ফের পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল কলকাতার তাপমাত্রা। এক রাতেই ছয় ডিগ্রি নামল পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতির সঙ্গে শুক্রবারও এরকমই থাকবে তাপমাত্রা। এরপর শনিবার ফের সামান্য বাড়বে তাপমাত্রা। তবে শীতের আমেজ থাকবে।আবহাওয়া দপ্তর সূত্রে জাননো হয়, বৃহস্পতিবার কলকাতায় সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হয় আকাশ। আর বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বৃহস্পতিবার সকালে […]
বাগনানে রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া হত্যাকাণ্ডে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। মৃতার স্বামীর বয়ানে অসংগতি মিলেছে বলে দাবি পুলিশের। ফলে সাতসকালে সত্যিই কি ছিনতাইবাজের কবলে পড়েছিলেন ইশা আর তাঁর স্বামী নাকি নেপথ্যে গভীর ষড়যন্ত্র তা নিয়ে যথেষ্টই সন্দেহে হাওড়া পুলিশ কর্তারা। এই সন্দেহের পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, ইশার ঝাড়খণ্ড থেকে এই কলকাতা আসা তার […]
সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে ফের তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রকল্প বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে তদন্ত শুরু করে সিবিআই। তবে ২০২১ সালের মে মাসে লালু প্রসাদ যাদব এবং তাঁর তিন ছেলেমেয়ের বিরুদ্ধে ওঠা মামলা বন্ধ করে দেয়।দাবি […]
রবিবার একাধিক কর্মসূচি নিয়ে সকালেই মহারাষ্ট্রে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি একদিকে যেমন ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর উদ্বোধন করেন, তেমনই নাগপুর মেট্রো রেল প্রকল্পের প্রথম ধাপেরও উদ্বোধন করেন।মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে, যার নাম দেওয়া হয়েছে ‘সমৃদ্ধি মহামার্গ’, এই এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করার কথা তাঁর। সূত্রে খবর, এদিন সকালেই প্রথমে নাগপুর রেলওয়ে স্টেশন থেকে নাগপুর-বিলাসপুরগামী বন্দে ভারত এক্সপ্রেসের […]
বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কলেজিয়াম বৈঠকের তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয়, শুক্রবার স্পষ্ট ভাষায় এমনাটই জানিয়ে দিল শীর্ষ আদালত। অর্থাৎ, মামলাকারীর অনুরোধ খারিজ। এই প্রসঙ্গে শুক্রবার সর্বোচ্চ আদালতের তরফ থেকে এও বলা হয়, ‘কলেজিয়াম বৈঠকে যা কিছু আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আনা সম্ভব নয়। শুধু মাত্র চূড়ান্ত সিদ্ধান্তই প্রকাশ্যে আসতে পারে।’ উল্লেখ্য, ২০১৮-র ১২ ডিসেম্বর […]










