‘কী ভেবেছেন? জেলে পুরবেন?’ সাংসদ পদ খারিজের পর শনিবার প্রথম এমন ভাবেই গর্জে উঠতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে। শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতর থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এই সাংবাদিক বৈঠক থেকে রাহুল বার্তা দেন, ‘আমাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আমার মুখও বন্ধ করা যাবে না। আমি প্রশ্ন করেই যাব।‘ পাশাপাশি […]
Category Archives: দেশ
ভ্যাকসিনেশনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল দেশ জুড়ে কোভিড সংক্রমণ। তবে গত কয়েক দিনের পরিসংখ্যান কপালে ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। গত ২৪ ঘণ্টাতেই আক্রান্তের সংখ্যা প্রায় ১৬০০, এমনটাই খবর স্বাস্থ্যমন্ত্রক সূত্রে। যা গত ১৪৬ দিনে সর্বোচ্চ। সঙ্গে সমানুপাতিক হারে বাড়ছে অ্যাকটিভ কেসও। গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট এক্সবিবি ১.১৬ বর্তমানে দাপট দেখাচ্ছে। […]
‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের তরফে এ কথা জানানো হল। শুক্রবারই গুজরাতের সুরাতের এক আদালত, এক ফৌজদারি মানহানির মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেছিল। তাঁকে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। তার জেরেই শুক্রবার তাঁর সাংসদ […]
দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় একযোগে কাজ করার ব্যাপারে সহমত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বৃহস্পতিবার, ভুবনেশ্বরে নবীন পট্টনায়েকের বাসভবনে ১ ঘণ্টারও বেশি সময় কথা বলেন দুজনে। ওডিশার মুখ্যমন্ত্রীর জন্য উপহারও নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবীন পট্টনায়েক বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখার বিষয়ে এক যোগে সব রাজ্যকে […]
বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩০০ জন। যা গত ১৪০ দিনে সর্বোচ্চে। ভারতে ফের ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২-৩ দিন ধরেই দৈনিক সংক্রমণ হাজার ছাড়াচ্ছিল। উল্লেখ্য, দেশে কোভিড সংক্রমণের বৃদ্ধি নিয়ে সজাগ কেন্দ্রও। কোভিড ঠেকাতে টিকাকরণে জোর দিয়েছিল কেন্দ্র। কিন্তু […]
অনুব্রতর পর এবার দিল্লিতে ইডি-র তলব আসানসোল জেল সুপার কৃপাময় নন্দীকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, আগামী ৫ এপ্রিল তাঁকে ডেকে পাঠানো হয়েছে। শুধু তলবই নয়, তাকে বেশ কিছু তথ্য সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। তার মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তির তথ্যও রয়েছে রয়েছে বলে খবর। আর এই ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হয়েছে বিগত ১০ বছরের। ইতিমধ্যেই […]
মঙ্গলবারের ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার কম্পন অনুভূত হল দিল্লিতে। বুধবার বিকেল ৪টে ৪২ মিনিটে নয়াদিল্লির ১৭ কিলেমিটার উত্তর পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্র। আবার কেঁপে উঠল রাজধানী। তবে এবারে মাত্রা কিছুটা কম। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, মূলত পশ্চিম দিল্লিতেই এই ভূমিকম্প বোঝা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। Earthquake of […]
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ আশপাশের বেশ কিছু এলাকা। মঙ্গলবার রাত সওয়া ১০টা নাগাদ দেশের রাজধানী শহর এবং আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। পর পর তিনবার অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬ ম্যাগনিটিউট। জানা গিয়েছে প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী […]
ভারত থেকে পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস প্রত্যাহার করে নিল ইন্টারপোল। প্রসঙ্গত, রেড কর্নার নোটিস হলো, ইন্টারপোলের জারি করা এমন একটি কালো তালিকা, যাতে নাম থাকার অর্থ হলো, বিশ্বের যে কোনও প্রান্তে লুকিয়ে থাকলেও, সংশ্লিষ্ট অপরাধীকে গ্রেপ্তার করা যাবে সংশ্লিষ্ট দেশের ভূখণ্ড ও জলসীমা থেকে। আর এবার তার বিরুদ্ধে রেড কর্নার […]
মঙ্গলবারেও হল না ডিএ মামলার শুনানি। অর্থাৎ, মঙ্গলবারের পর তৃতীয়বারের জন্য পিছল ডিএ মামলা। আদালত সূত্রে খবর, এদিন শীর্ষ আদালতের বিচারপতিরা ব্যস্ত থাকার কারণে ডিএ মামলাটি ওঠেনি। আগামী ১১ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ফলে মহার্ঘভাতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালানো আন্দোলনকারীদের মুখে ধরা পড়ে হাতাশার স্পষ্ট ছাপ। উল্লেখ্য, এদিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী […]










