জোশীমঠ, ৫ মার্চ: জোশীমঠে ভূমি ধসের আতঙ্কের মধ্যেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশী। রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরকাশীর বিস্তীর্ণ এলাকায়। শনিবার মাঝরাতে হওয়া ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরকাশীর ভটবাড়ীর সিরোর গ্রামের কাছাকাছি একটি জায়গায়।রাতে ভূমিকম্পে আতঙ্ক […]
Category Archives: দেশ
সরকারি মেডিক্যাল কলেজে একই সিরিঞ্জ দিয়ে একাধিক রোগীকে ইঞ্জেকশন দেওয়ার জেরে এইচআইভি-তে আক্রান্ত হল এক কিশোরী। এই ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা। ঘটনার সূত্রপাত, গত ২০ ফেব্রুয়ারি। যোগী রাজ্যের এটাওয়া জেলার রাণি অবন্তীবাঈ লোধি সরকারি মেডিক্যাল ওই কিশোরীকে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, সেখানে একই সিরিজ নিয়ে একাধিক রোগীকে ইঞ্জেকশন দেন […]
২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জোট গড়ে নির্বাচনী লড়াইয়ে নামে বামফ্রন্ট ও কংগ্রেস। লক্ষ্য ছিল বিজেপিকে ত্রিপুরা থেকে ক্ষমতাচ্যূত করার। তবে এই জোট উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসা আটকাতে পারেনি। কিন্তু ভোটপর্ব মিটে গেলেও ত্রিপুরার রাজ্য রাজনীতিতে যে বজায় থাকবে বাম-কংগ্রেসের জোট, এমনটাই খবর সূত্র মারফত। আর এই বার্তা দেওয়া হয়েছে ত্রিপুরার […]
পশ্চিমবঙ্গের রাজনীতি বারবার তোলপাড় হচ্ছে বিশ্বভারতীকে নিয়ে। কারণ, গত বেশ কয়েক মাস ধরে বিশ্বভারতীতে ঘটে চলেছে একের পর এক ঘটনা। জমি বিতর্ক থেকে শুরু করে আরও নানা ধরনের ইস্যু সামনে আসছে। যেখানে নাম জড়িয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনেরও। আর এই জমি বিতর্কে বস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে এই সব ঘটনার কেন্দ্রবিন্দুতে বারংবার চলে […]
দেশের পর্যটনকে চাঙ্গা করতে এবার ডেস্টিনেশন ওয়েডিংয়ে জোর দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। শুক্রবার বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। একাধিক বিষয়ে কথা বললেও মূলত পর্যটন বিভাগকে চাঙ্গা করতে নানা বিষয়ে কথা বলেন তিনি। যার মধ্যে অন্যতম ‘ডেস্টিনেশন ওয়েডিং’। তাঁর কথায়, ‘কিছু মানুষের কাছে ‘ট্যুরিজম’ শব্দটা একেবারেই শৌখিন শব্দ। যেটা মূলত উচ্চবিত্তদের বিষয়। কিন্তু দেশে এর একটা […]
শীর্ষ আদালতেও গ্রুপ ডি পদে চাকরি বাতিল আপাতত বহাল। ১৯১১ শূন্যপদে এখনই নিয়োগ নয়। নির্দেশ সুপ্রিম কোর্টের। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ওএমআর শিট বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চাকরি যায় ১৯১১ জনের। সেই মামলায় শুক্রবার শুনানি হয় শীর্ষ আদালতে। এরপরই কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও আপাতত স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। আইনজীবীদের ধানরা, পরবর্তীকালে […]
উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রত্যাশিত, চমকহীন। কারণ আপাতদৃষ্টিতে তিনটি রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে নতুন কিছুই হয়নি। ত্রিপুরায় গত বিধানসভা নির্বাচনের মতোই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসকদল বিজেপি। নাগাল্যান্ডে গত বিধানসভা ভোটের পর জোট সরকার গড়েছিল স্থানীয় দল এনডিপিপি এবং বিজেপি। এ বারও দুই দলের প্রাপ্ত আসন একত্রে সরকার গঠনের ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। মেঘালয়ে […]
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন শীর্ষ আদালত খারিজ করার প্রায় সঙ্গে সঙ্গেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মণীশ সিসোদিয়া।শুধু তিনিই নন, এর আগেই অন্য এক আর্থিক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া সত্যেন্দ্র জৈনও একইসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মঙ্লবার বিকেলেই। এদিকে সূত্রে খবর, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই দুজনেরই পদত্যাগপত্র গ্রহণ […]
সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সদ্য রবিবার দিল্লির আবগারী নীতি ঘিরে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে সিবিআই। তারপর তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এরপরই জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মণীশ। তবে সেখান থেকেও আম আদমি পার্টির নেতার সিসোদিয়ার বিরুদ্ধে […]
কাশ্মীরি পণ্ডিতকে হত্যার একদিন পরে সেনা-পুলিশের যৌথ অভিযানে খতম করা হল এক জঙ্গিকে। মৃত জঙ্গির নাম আকিব মুশতাক ভাট। গত রবিবার পুলওয়ামায় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মার খুনের ঘটনায় মৃত জঙ্গির হাত রয়েছে বলে দাবি কাশ্মীর পুলিশের। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনার পর অবন্তীপোরা এলাকায় জঙ্গিদের ডেরায় সন্ধান পাওয়া যায়।এরপই নিরাপত্তাবাহিনী ও কাশ্মীর জোন […]










