Category Archives: দেশ

স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রপতির প্রথম বক্তব্যে উঠে এল নারী স্বাধীনতা প্রসঙ্গ

দেশের রাষ্ট্রপতি পদে তিনি প্রথম জনজাতি সমাজের মহিলা প্রতিনিধি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নারীদের কথা উঠেও এল দ্রৌপদী মুর্মুর কথায়। দেশের লিঙ্গ বৈষম্য থেকে জাতীয়তাবাদ-সহ প্রায় সমস্ত ইস্যুতে বক্তব্য রাখলেন তিনি। ভারতের রাজনৈতিক ঐতিহ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বেশির ভাগ গণতান্ত্রিক দেশেই ভোটাধিকার পাওয়ার জন্য মেয়েদের অনেক লড়াই করতে হয়েছে। […]

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত মরাঠা নেতা

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল মারাঠা নেতা বিনায়ক মেতের। মাডাপ সুড়ঙ্গের কাছে একটি গাড়ি এসে ওই নেতার গাড়িতে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির একাংশ। যেদিকে ধাক্কা লেগেছিল, ওই দিকেই বসা ছিলেন বিনায়ক মেতে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, এদিন সকালে মহারাষ্ট্রের রায়গড় […]

বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করলেন অমিত শাহ-যোগীরা

১৫ অগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে। এই স্বাধীনতা দিবসকে উল্লেখযোগ্য বানাতেই বছরভর চলেছে আজাদি কা অমৃত মহোৎসব। সেই মহোৎসবেরই শেষ ধাপ হল ‘হর ঘর তিরঙ্গা’। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতেই শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, যেখানে দেশের প্রত্যেক নাগরিককে বাড়িতে জাতীয় পতাকা লাগানোর অনুরোধ করা হয়েছে। ১৩ অগস্ট থেকে ১৫ […]

দিল্লিতে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ

দেশে আরও এক মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ পাওয়া গেল। আবারও মাঙ্কি ভাইরাসে সংক্রমিতের সন্ধান পাওয়া গেল দিল্লিতে। আফ্রিকার এক তরুণী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দিল্লিতে মাঙ্কি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল পাঁচ। জানা গিয়েছে, সংক্রমিত ২২ বছর বয়সি আফ্রিকার ওই তরুণীকে লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক মাস আগে ওই তরুণী নাইজেরিয়া […]

ফের কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধি

গত জুন মাসে কোভিডে (Covid) আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধি (Sonia Gndhi)। সেবার চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। শনিবার কংগ্রেস (Congress) সূত্রে জানা গেল ফের কোভিডে আক্রান্ত হয়েছেন প্রবীণ কংগ্রেস নেত্রী। এদিন সোনিয়ার কোভিড আক্রান্ত হওয়ার কথা টুইট করে জানিয়েছেন এআইসিসি-র (AICC) সাধারণ সম্পাদক তথা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)। জয়রাম জানান, নিয়ম […]

কাশ্মীরে ফের বিহারি শ্রমিককে খুন করল জঙ্গিরা

কাশ্মীর উপত্যকায় ফের ভিন্ রাজ্যের শ্রমিককে খুন করল জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে বান্দিপোরার সুমবল এলাকায় গুলি করে খুন করা হয় বিহার থেকে আসা ওই পরিযায়ী শ্রমিককে। পুলিশ সূত্রের খবর, নিহত শ্রমিকের নাম মহম্মদ আমরেজ। তাঁর বাড়ি বিহারের মধেপুরায়। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে রজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে জঙ্গিদের হামলায় নিহত হয়েছিলেন […]

তৃণমূল ছাড়লেন প্রবীণ নেতা পবন বর্মা

একের পর এক দুর্নীতির অভিযোগে বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নাম জড়াচ্ছে একের পর এক তাবড় নেতার। এমন এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে সর্বভারতীয় রাজনীতিতে আরও এক বড় ধাক্কা তৃণমূলের। কিন্তু এবার মমতার দলের সঙ্গ ছাড়তে চাইলেন পবন বর্মা। গত বছরই নভেম্বর মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন এই জেডিইউ নেতা। কিন্তু নয় মাসও কাটাতে […]

জম্মুর সেনা ছাউনিতে আত্মঘাতী হামলায় নিকেশ ২ জঙ্গি, শহিদ ৩ জওয়ান

উপত্যকায় ফের জঙ্গি হামলা। এবার সেনা ছাউনিতেই আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার সকালেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গিকে নিকেশ করা হয়। শহিদ হন তিন জওয়ানও। কমপক্ষে ৫ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, […]

উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন জগদীপ ধনখড়

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Mur) তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। দেশের নব নির্বাচিত উপরাষ্ট্রপতির শপথগ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন বিরোধী […]

পয়গম্বর বিতর্কে সুপ্রিম কোর্টে স্বস্তি বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা (nupur sharma)। প্রাণসংশয়ের আশঙ্কায় নূপুরের বিরুদ্ধে হওয়া সবকটি মামলা একত্রিত করার নির্দেশ দিল শীর্ষ আদালত। সবক’টি মামলা স্থানান্তরিত করা হবে দিল্লিতে। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে নূপুরের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও অসম পুলিশ বহিষ্কৃত বিজেপি […]