Category Archives: দেশ

ধনখড়ের উত্তরসূরি রাধাকৃষ্ণন, উপরাষ্ট্রপতি পদে শুক্রবার শপথ

নয়াদিল্লি : শুক্রবার, ১২ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন সি পি রাধাকৃষ্ণন। নবনির্বাচিত উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাধাকৃষ্ণণকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। মঙ্গলবারই উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন ৬৭ বছর বয়সী রাধাকৃষ্ণন। বিরোধীদের প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন রাধাকৃষ্ণন। […]

পাটনায় আরজেডি নেতাকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

পাটনা : বিহারের রাজধানী পাটনায় খুন হলেন এক আরজেডি নেতা। বুধবার রাতে রাজকুমার রাই নামে ওই আরজেডি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলেই সিসিটিভি ফুটেজ। পাটনা পূর্বের পুলিশ সুপার পরিচয় কুমার বলেন, “রাজেন্দ্র নগর টার্মিনালের সামনে ১৭ নম্বর লেনে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। তার […]

বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার ৫ জঙ্গি, দিল্লি থেকেই পাকড়াও দুই

নয়াদিল্লি : দিল্লি পুলিশ বিভিন্ন রাজ্য থেকে মোট পাঁচজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। দিল্লি থেকে দু’জন, মধ্যপ্রদেশ থেকে একজন, হায়দরাবাদ থেকে একজন এবং রাঁচি থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আইইডি তৈরিতে ব্যবহৃত কিছু জিনিসও উদ্ধার করেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে মোট পাঁচজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এর […]

ইতিহাসের পৃষ্ঠায় ১১ সেপ্টেম্বর : ১৮৯৩ সালের শিকাগো ধর্ম মহাসম্মেলন ও স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী ভাষণ

আজ থেকে ১৩২ বছর আগে, এই দিনেই, আমেরিকার শিকাগো নগরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতের মহান দার্শনিক ও সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তাঁর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন। স্বামী বিবেকানন্দ তাঁর ভাষণের সূচনা করেন “আমেরিকার ভাই ও বোনেরা” এই সম্বোধনের মাধ্যমে, যা শুনে সমগ্র সভা করতালির গর্জনে মুখরিত হয়ে ওঠে। এই সম্বোধন কেবলমাত্র […]

পঞ্জিকা : ১১ সেপ্টেম্বর,২০২৫ (বৃহস্পতিবার)

তিথি: কৃষ্ণ পক্ষ চতুর্থী (আশ্বিন মাস), সকাল ৭:০৯ পর্যন্ত নক্ষত্র: অশ্বিনী – সকাল ৮:০৯ পর্যন্ত  করণ: বব – রাত ৮:০৯ পর্যন্ত  যোগ: ধ্রুব – সকাল ১১:০৯ পর্যন্ত (এই যোগে স্থিতিশীলতা ও সাফল্যের সম্ভাবনা থাকে) দিন-রাত্রির সময়সূচি সূর্যোদয়: সকাল ৬:০০ সূর্যাস্ত: সন্ধ্যা ৬:২২  শুভ ও অশুভ সময় (চৌঘড়িয়া অনুযায়ী) শুভ সময়: ৬:০৮ – ৭:০৮ (শুভ) ১২:০৮ […]

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  মেষ: ঋণ ও রোগ থেকে মুক্তি সম্ভব। মান-সম্মান বৃদ্ধি পাবে। জমিজমা থেকে লাভ হতে পারে। বাসস্থান, বাড়ি ও গাড়ির সুবিধা মিলবে। ভাল কাজের জন্য পথ খুলে যাবে। অর্থনৈতিক সুবিধা মিলবে। দৈনন্দিন সুখ-সুবিধা বাড়বে এবং খরচও বাড়বে। শুভ সংখ্যা: ২-৪-৬ বৃষ: চলমান কাজের মাঝে বাধা আসবে। যাত্রা বা ভ্রমণ সুফল বয়ে আনবে। মিল-মিশে কাজ করার […]

অর্থ তছরুপ মামলায় গ্রেফতার কর্ণাটকের বিধায়ক সতীশ শৈল

বেঙ্গালুরু : অর্থ তছরুপ মামলায় কর্ণাটকের কারওয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সতীশ কৃষ্ণ শৈল ওরফে সতীশ শৈলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে ইডির বেঙ্গালুরু ইউনিট তাকে গ্রেফতার করেছে। বিধায়ককে বুধবার আদালতে হাজির করা হবে। বিধায়ক সতীশকে ইডি-র গ্রেফতারি প্রসঙ্গে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, “সতীশ শৈলকে গ্রেফতার করার কী […]

বৃহস্পতিতে বারাণসীতে যাবেন প্রধানমন্ত্রী, উত্তরাখণ্ডেও রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ সেপ্টেম্বর উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন, ওই দিনই উত্তরাখণ্ডেও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বারাণসীতে সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী মোদী মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলামকে আতিথ্য করবেন, যিনি ৯-১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফরে আছেন। তারপরে, প্রধানমন্ত্রী দেহরাদূনে যাবেন এবং বিকেল ৪.১৫ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের বন্যা কবলিত অঞ্চলগুলির বিমানে একটি সমীক্ষা করবেন। বিকেল […]

রাঁচিতে গ্রেফতার সন্দেহভাজন আইসিস জঙ্গি

রাঁচি : দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে মিলল বড় সাফল্য। রাঁচি থেকে গ্রেফতার সন্দেহভাজন আইসিস জঙ্গি। জানা গিয়েছে, বহুদিন ধরেই চলছিল তার খোঁজ। পুলিশ সূত্রে খবর, ধৃত জঙ্গির নাম আজহার দানিশ। সে বোকারো জেলার পেটওয়ারের বাসিন্দা। ওই সন্দেহভাজন আইসিস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে সন্দেহ তদন্তকারীদের। রাঁচির একটি লজ […]

ফের সুর নরম মার্কিন প্রেসিডেন্টের, মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প

নয়াদিল্লি : ফের সুর নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোরে নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্পের দাবি, বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি কথা বলতে আগ্রহী বলেও জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প লেখেন, আগামী সপ্তাহগুলিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলতে ভীষণ আগ্রহী। ওই পোস্টে মোদীকে ‘খুব ভাল বন্ধু’ হিসাবেও দাবি করেছেন […]