Category Archives: দেশ

পাকিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে মৃত ১০, আহত কমপক্ষে ৩২ জন

কোয়েটা : পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ১০ জন। এছাড়াও কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার কোয়েটার ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দফতরের কাছে একটি ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন। বালুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণে ১০ জন নিহত এবং […]

ইডি-র দিল্লি অফিসে হাজিরা ঊর্বশী রাউতেলার

নয়াদিল্লি : অনলাইন ব্যাটিং অ্যাপ মামলায় ইডি-র সমন পেয়ে হাজিরা দিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। দিল্লিতে ইডি-র অফিসে মঙ্গলবার সকালে হাজির হন অভিনেত্রী। বেআইনি অনলাইন অ্যাপসের হয়ে বিজ্ঞাপনে মুখ দেখান তিনি। সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সমন পাওয়ার পর মঙ্গলবার ইডি-র মুখোমুখি হয়েছে ঊর্বশী। উল্লেখ্য, বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বেশ কিছু অভিনেতা […]

বাবুবাগান সর্বজনীনে মহাষ্টমীর পুজো দিলেন সৌরভ গাঙ্গুলি

কলকাতা : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি মঙ্গলবার সকালে মহাষ্টমীতে দক্ষিণ কলকাতার বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির মন্ডপে পুজো দিয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিও। পুজো দেওয়ার পর বেশ কিছুটা সময় মন্ডপে কাটিয়েছেন সৌরভ। মঙ্গলবার মহাষ্টমী। দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড় দেখা গিয়েছে সকাল থেকেই। […]

মহাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি : মহাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, সমস্ত দেশবাসীকে নবরাত্রির মহাষ্টমীতে শুভেচ্ছা। এই শুভ মুহূর্ত সকলের জন্য সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক, এটাই প্রার্থনা করছি। মঙ্গলবার সকাল থেকেই মন্ডপে মন্ডপে মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পুজো শুরু হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ […]

ইতিহাসের পাতায় ৩০ সেপ্টেম্বর – অযোধ্যার ৬ ডিসেম্বর ১৯৯২ সালের ঘটনার রায়: বিচার ও রাজনীতিতে এক মাইলফলক

৩০ সেপ্টেম্বর, ২০২০ সাল ভারতের বিচার বিভাগের ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে ওঠে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর সারা দেশে আলোড়ন ছড়িয়ে পড়ে। বহুবছরের তদন্ত ও দীর্ঘ আদালত প্রক্রিয়ার পরে, লখনউ-এর সিবিআই বিশেষ আদালত এই দিন বহু প্রতীক্ষিত রায় প্রদান করে। আদালত বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, কেন্দ্রীয় […]

পঞ্জিকা : ৩০ সেপ্টেম্বর,২০২৫ (মঙ্গলবার)

বিষয় তথ্য তিথি শুক্লপক্ষ অষ্টমী (দুর্গাষ্টমী) – সন্ধ্যা পর্যন্ত, এরপর নবমী শুরু নক্ষত্র মূল (মূলা) → পরে পূর্বাষাঢ়া যোগ শোভন → অতিগণ্ড করন বব → বালব বার মঙ্গলবার  শুভ/অশুভ সময় সময়ের ধরন সময় সূর্যোদয় ৬:০৬ AM (প্রায়) সূর্যাস্ত ৬:০১ PM (প্রায়) রাহুকাল ৩:১৩ PM – ৪:৪২ PM (অশুভ) যমগণ্ড ৯:০৬ AM – ১০:৩৫ AM গুলিক […]

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): ব্যবসায়িক কাজে নতুন সমন্বয় ও বোঝাপড়া তৈরি হবে। গতকালের পরিশ্রম আজ ফল দেবে। বন্ধু-বান্ধবদের সঙ্গে মিলিতভাবে করা কাজে লাভ হবে। পূর্বনির্ধারিত পরিকল্পনা সহজে সম্পন্ন হবে। ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। আপনার পরিকল্পনা অন্যদের প্রভাবিত করবে। শুভ সংখ্যা: ৩-৫-৭ বৃষ (Taurus): নতুন দায়িত্ব বাড়তে পারে। যাত্রা শুভ হবে। নিজের কাজকে অগ্রাধিকার দিন। ব্যবসায় […]

ট্রেনে করে সোজা ভুটান, দু’টি নতুন রেল যোগাযোগের কথা জানালেন রেলমন্ত্রী

নয়াদিল্লি :  প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। ভারত ও ভুটানের মধ্যে রেল সংযোগ প্রকল্প সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “এই প্রকল্পটি মূলত ভুটানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরকে সংযুক্ত করছে। একটি হল গেলফু, যা একটি মাইন্ডফুলনেস শহর হিসাবে গড়ে উঠছে। দ্বিতীয়ত, সামতসে, যা একটি শিল্প শহর। […]

মালদায় মা-মেয়ে-ছেলের রহস্যমৃত্যু, আটক স্বামী

মালদা: সোমবার সকালে পুরাতন মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি হালদারপাড়ায় একই পরিবারের মা, মেয়ে ও ছেলের মৃতদেহ উদ্ধার হয়। মৃতরা হলেন, রূপালী হালদার (২৭) এবং তাঁর দুই সন্তান, অয়ন হালদার (৬) ও ছয় মাসের মেয়ে রিমি হালদার। মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় রূপালী হালদারের স্বামী অসিত হালদারকে আটক করা হয়েছে। এদিন শোওয়ার ঘর […]

তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা অশ্বিনী বৈষ্ণবের

নয়াদিল্লি : তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার সকালে সবুজ পতাকা নেড়ে নতুন এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভ সূচনা করেছেন অশ্বিনী বৈষ্ণব। এই নতুন তিনটি ট্রেন হল – দারভাঙ্গা-আজমের (মাদার রেলওয়ে স্টেশন), মুজফ্ফরপুর-হায়দরাবাদ (চারলাপল্লী রেলওয়ে স্টেশন) এবং ছাপরা-দিল্লি (আনন্দ বিহার টার্মিনাল) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। নতুন […]