Category Archives: দেশ

ইতিহাসের পাতায় ১৬ অক্টোবর : ড. হরগোবিন্দ খুরানা চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কারে সম্মানিত

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড. হরগোবিন্দ খুরানা ১৯৬৮ সালে শরীরবৃত্ত এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি এই পুরস্কার রবার্ট ডব্লিউ. হোলি এবং মার্শাল ডব্লিউ. ন্যুরেনবার্গ-এর সঙ্গে ভাগ করে নেন। ◆ তাঁর গবেষণা জিনের গঠন ও প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। ◆ তিনি দেখান যে, ডিএনএ-র চারটি রাসায়নিক উপাদান—অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন […]

পঞ্জিকা : ১৬ অক্টোবর,২০২৫ (গুরুবার)

  গ্রহের অবস্থান (সূর্যোদয়ের সময়) গ্রহ রাশি সূর্য কন্যা চন্দ্র কর্কট মঙ্গল তুলা বুধ তুলা গুরু (বৃহস্পতি) মিথুন শুক্র কন্যা শনি মীন রাহু কুম্ভ কেতু সিংহ লগ্নারম্ভ সময় (রাশি অনুযায়ী লগ্ন পরিবর্তনের সময়) রাশি শুরু সময় তুলা সকাল ০৬:০৭ বৃশ্চিক সকাল ০৮:২১ ধনু সকাল ১০:৩৭ মকর দুপুর ১২:৪৩ কুম্ভ দুপুর ০২:২৯ মীন বিকাল ০৪:০২ মেষ […]

গুরুবার (১৬ অক্টোবর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  মেষ (ARIES): দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। কাজের ক্ষেত্রে আসা বাধা কেটে যাবে। বাইরের ও ভেতরের সাহায্য পাওয়া যাবে। তবে কুটিলতা বা চক্রান্তে না জড়িয়ে নিজের কাজে মন দিন। লেনদেনে আসা বাধা দূর করতে সফল হবেন। ব্যবসায় অবস্থান ঠিকঠাক থাকবে। মায়ের দিক থেকে বিশেষ লাভ। শুভ সংখ্যা: ১, ৩, ৬ বৃষ (TAURUS): সন্তুষ্ট থাকার […]

বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউয়ের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ

পাটনা : বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ। এই তালিকায় রয়েছেন ৫৭ জন। তাৎপর্যপূর্ণভাবে, এই তালিকায় এমন চারটি আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ, যেগুলিতে নজর ছিল এনডিএ শরিক লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর নেতা চিরাগ পাসোয়ানের। এ দিন নাম ঘোষণা হওয়া উল্লেখযোগ্য জেডিইউ প্রার্থীদের মধ্যে রয়েছেন […]

ভোটে না লড়ার সিদ্ধান্ত প্রশান্ত কিশোরের, ব্যাখ্যাও দিলেন পিকে

পাটনা : বিহার নির্বাচনে তাঁর দল লড়লেও প্রার্থী হচ্ছেন না তিনি বলে জানিয়ে দিলেন জন সুরজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর।জন সুরজ পার্টি প্রথম দফার প্রার্থিতালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় নাম ছিল না পিকে-র। মঙ্গলবার রাতেই অবসান ঘটেছিল প্রশান্ত কিশোর বনাম তেজস্বী যাদবের লড়াইয়ে জল্পনার। পিকে জানিয়েছেন, এ বারের ভোটে তিনি লড়ছেন না। তবে তাঁর দল […]

সুলতানপুরে আতশবাজির কারখানায় পরপর ১২টি বিস্ফোরণ, আহত ১২

সুলতানপুর  : সুলতানপুরে মিয়াগঞ্জ এলাকার এক আতশবাজির কারখানায় বুধবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ঘটে পরপর ১২টি বিস্ফোরণ। ঘটনায় কারখানার ছাদ উড়ে যায়, ধসে পড়ে একাধিক দেওয়াল। আশপাশের পাঁচটি বাড়িতেও ফাটল ধরে। দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন-সহ মোট ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা […]

প্রয়াত মহাভারত সিরিয়ালের “কর্ণ” পঙ্কজ ধীর

মুম্বই : বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। বি আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘মহাভারত’-এ কর্ণের চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পাওয়া অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তিনি কর্কট রোগে আক্রান্ত ছিলেন। জানা গেছে, অভিনেতা পঙ্কজ ধীর দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন। […]

মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত, ৬০ জনকে সঙ্গে নিয়ে আত্মসমর্পণ কিষেণজির ভাইয়ের

গড়চিরৌলি : প্রায় ৬০ জন মাওবাদীকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও। একইসঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) হারাল দলের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যকে। বুধবার আত্মসমর্পণ করার জন্য ৬০ জন মাওবাদীকে নিয়ে গড়চিরৌলি পুলিশ সদর দফতরে যায় মাল্লোজুলা […]

এই নিয়ে সপ্তমবার, ফের রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত ভারত

নয়াদিল্লি : এই নিয়ে সপ্তমবার, ফের রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত ভারত। তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পি বুধবার এক্স মাধ্যমে জানিয়েছেন, “সপ্তমবারের মতো রাষ্ট্রসঙ্ঘে ২০২৬-২৮ মেয়াদের জন্য মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত হয়েছে ভারত।” হরিশ পি আরও জানিয়েছে, “অভূতপূর্ব সমর্থনের জন্য সমস্ত প্রতিনিধিদলকে ধন্যবাদ। এই নির্বাচন মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি […]

ইতিহাসের পৃষ্ঠায় ১৫ অক্টোবর : ভারতের মিসাইল ম্যান এবং একাদশতম রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আব্দুল কালামের জন্মদিন

১৫ অক্টোবর, ১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন অবুল পাকির জয়নুলাবেদিন আব্দুল কালাম। তিনি ভারতের গর্বের কারণ হয়ে ওঠা এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন বিজ্ঞানী, প্রকৌশলী এবং দূরদর্শী নেতা ছিলেন, যিনি দেশের প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে তাঁর অসাধারণ অবদানের জন্য তিনি “ভারতের মিসাইল ম্যান” নামে পরিচিত। […]