Category Archives: দেশ

১ ডিসেম্বর থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ১৯ তারিখ পর্যন্ত

নয়াদিল্লি : আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স মাধ্যমে জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন আহ্বানের সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন প্রসঙ্গে কিরেন রিজিজু আরও জানান, […]

আরও ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু, বারাণসী থেকে সূচনা প্রধানমন্ত্রীর

বারাণসী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে বারাণসী স্টেশন থেকে ৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভ সূচনা করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এর্নাকুলাম-বেঙ্গালুরু রুটে চলাচল করবে। শনিবার সকালেই বারাণসী স্টেশনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

কেরন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, দুই জঙ্গি নিহত

শ্রীনগর : ফের সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সুরক্ষা বাহিনী। অনুপ্রবেশ বানচাল করে দেওয়ার পাশাপাশি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার কেরন সেক্টরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুপওয়ারার কেরন সেক্টরে তল্লাশি অভিযানে যায় জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন পিম্পল। কেরন সেক্টরে […]

ইতিহাসের পাতায় ০৮ নভেম্বর

রাজনীতি ও সমাজ ১৯৬৬ – গোরক্ষা আন্দোলন ও দিল্লি দাঙ্গা: এই দিনে দিল্লিতে গোরক্ষা আন্দোলনের সমর্থনে ব্যাপক প্রতিবাদ ও সংঘর্ষ ঘটে। গরু জবাই নিষিদ্ধ করার দাবিতে হাজারো মানুষ সংসদ ভবনের সামনে সমবেত হয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ হতাহত হন। ২০১৬ – নোটবন্দি ঘোষণা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ নভেম্বর ২০১৬ সন্ধ্যায় হঠাৎ ঘোষণা করেন […]

পঞ্জিকা : ০৮ নভেম্বর, ২০২৫ (শনিবার)

বাংলা ও গ্রেগরিয়ান তারিখ ইংরেজি তারিখ: ৮ নভেম্বর ২০২৫, শনিবার বাংলা তারিখ: ২১ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষ তৃতীয়া সকাল পর্যন্ত, এরপর চতুর্থী তিথি শুরু চন্দ্র মাস: কার্তিক পক্ষ: কৃষ্ণ পক্ষ (অমাবস্যা পক্ষ) দিন: শনিবার সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল ৫:৪৯ সূর্যাস্ত: বিকাল ৪:৫১ চন্দ্রোদয়: সন্ধ্যা ৭:৩০ চন্দ্রাস্ত: সকাল ৯:১১ (পরবর্তী দিন) সূর্যের রাশি: […]

শনিবার (০৮ নভেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি (Aries) – ৮ নভেম্বরের দিনটি শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুরভাবে শুরু হবে। কাজে গতি আসবে, থেমে থাকা কাজগুলো আবার শুরু হবে। তবে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। ভেবে-চিন্তে পদক্ষেপ নেওয়া লাভজনক হবে। অফিসে আপনার মতামত প্রশংসিত হবে, এবং কোনো সিনিয়রের সহায়তা পেতে পারেন। অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে মজবুত হচ্ছে, তবে খরচে সংযম রাখুন। প্রেমে কিছুটা সময় […]

প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোটের জন্য বিহারের জনগণকে ধন্যবাদ নীতীশের

পাটনা : বিহারের রেকর্ড সংখ্যক মানুষ বৃহস্পতিবার ভোট দিয়েছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নীতীশ কুমার বলেন, প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোটের জন্য বিহারের জনগণকে আন্তরিক ধন্যবাদ। সাম্প্রতিক বছরগুলিতে বিহার অভূতপূর্ব অগ্রগতি করেছে। এখন বিহারকে সবচেয়ে উন্নত রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সময়। গণতন্ত্রে ভোটদান কেবল আমাদের […]

পথকুকুর নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : পথকুকুর নিয়ে বিতর্কের মাঝেই এ বাপারে ফের বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারে পথকুকুরমুক্ত করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেগুলোর নিজস্ব আশ্রয়স্থলে পাঠিয়ে দিতে হবে পথকুকুরগুলিকে। আগামী আট সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। […]

একটি প্রাণবন্ত আহ্বান যা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করেছে : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি : “বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি আমরা উদযাপন করছি, এমন একটি গান যা প্রজন্মকে জাতির জন্য জেগে উঠতে অনুপ্রাণিত করেছে।” শুক্রবার একটি ভিডিয়ো যুক্ত করে এক্সবার্তায় এই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, দিল্লিতে একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছি। এর আগে বৃহস্পতিবার রাতে অপর এক্সবার্তায় তিনি লেখেন, “৭ নভেম্বর, প্রতিটি ভারতীয়ের জন্য একটি স্মরণীয় […]

বন্দেমাতরম, স্মৃতি ও সার্ধশতবর্ষ

কলকাতা : এখন থেকে প্রায় ৫০ বছর আগের কথা। ‘বন্দে মাতরম’-এর শতবর্ষ পালনের জন্য প্রাক্তন বিচারপতি ফনীভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। আমার পিসতুতো দাদা গৌতম সেনগুপ্ত তাতে ছিলেন। তিনি কোনও বুদ্ধিজীবী নন, ব্যাঙ্ককর্মী সংগঠনের নেতা। আমাকেও নিয়ে নেন তাতে। কাদের, ক’জনের কমিটি— কিছুই খেয়াল নেই! সাদার্ন অ্যাভিনিউয়ে বিবেকানন্দ পার্কের পাশের বাড়িতে থাকতেন ফনীবাবু। মনে […]