Category Archives: দেশ

মায়ানমারে শক্তিশালী ভূমিকম্প, ১৫ সেকেন্ডের কম্পনে প্রবল আতঙ্ক কলকাতায়

কলকাতা : মঙ্গলবার রাতে আচমকাই জোরালো কম্পনে কেঁপে উঠল তিলোত্তমা। রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১৫ সেকেন্ড ধরে স্থায়ী ছিল এই কম্পন। দীর্ঘ সময় ধরে মাটি দুলতে থাকায় শহরজুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ও আবাসন ছেড়ে তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন কয়েক হাজার […]

এসআইআর নিয়ে সওয়ালে হাজিরার অনুমতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে বিতর্ক তুঙ্গে। নিজে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে এবার তিনি আদালতকক্ষে থাকার অনুমতিও পেয়েছেন। জানা যাচ্ছে, বুধবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন মমতা। সেখানে নিজে সওয়ালও করতে পারেন মমতা। ভিভিআইপি হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মমতা। কোনও ভিভিআইপি […]

“কমিশনকে দিয়ে বাংলা জয় করতে চাইছে বিজেপি”, অভিযোগ মমতার

নয়াদিল্লি : মঙ্গলবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মূল অভিমুখ ছিল নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘‘অমর্ত্য সেন, জয় গোস্বামীর মতো ব্যক্তিত্বকে এসআইআর নোটিস পাঠাচ্ছে কমিশন। ভাবতে পারেন!’’ মায়ের সঙ্গে নাকি বয়সের ফারাক! জয় গোস্বামীকে ডেকেছে। তিনি মামলাও করেছেন সুপ্রিম কোর্টে। ডাক্তার, শিক্ষকদেরও ডেকেছে। দিল্লি থেকে বিজেপি এবং কমিশনকে একযোগে চ্যালেঞ্জ ছোড়েন মমতা। তাঁর চ্যালেঞ্জ, ‘‘সাহস থাকলে […]

স্পেসএক্স এক্সএআই অধিগ্রহণ করল, মাস্ক বললেন–‘এটি অভিযানের পরবর্তী অধ্যায়’

ওয়াশিংটন : প্রযুক্তি ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ইলন মাস্কের দুই সংস্থা স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই একীভূত হয়েছে। স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এক্সএআই অধিগ্রহণ করেছে। এই একীভূত সংস্থাটি বর্তমানে বিশ্বের অন্যতম সর্বাধিক মূল্যবান বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার স্পেসএক্সের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ইলন মাস্ক জানান, “এটি কোনও […]

নীতীশের পা ছুঁয়ে প্রণাম, বিধায়ক হিসেবে শপথ নিলেন অনন্ত সিং

পাটনা : বিহারের মোকামার জেডি (ইউ) বিধায়ক অনন্ত সিং মঙ্গলবার বিহার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিধানসভায় শপথ গ্রহণের আগে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন। মোকামার জেডি (ইউ) বিধায়ক অনন্ত সিং এদিন সকালে বিহার বিধানসভায় পৌঁছন। দুলারচাঁদ যাদব হত্যা মামলায় ২০২৫ সালের ১ নভেম্বর গ্রেফতারের পর বেউর জেলে বন্দী […]

ভারত-আমেরিকায় বাণিজ্য চুক্তির জন্য প্রধানমন্ত্রীকে অভিবাদন এনডিএ সাংসদদের

নয়াদিল্লি : ভারত-আমেরিকায় বাণিজ্য চুক্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঙ্গলবার অভিবাদন জানান এনডিএ সাংসদরা। মঙ্গলবার সংসদ প্রাঙ্গণে এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে অভিবাদন জানানো হয়। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি – ৯টি বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি, […]

আইপ্যাক তল্লাশি মামলা : সুপ্রিম কোর্টে পিছোল মমতার বিরুদ্ধে ইডি-র আর্জির শুনানি

নয়াদিল্লি : আইপ্যাক অভিযান মামলায় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি-র আবেদনের শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে শুনানি ছিল। সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় রাজ্য। মঙ্গলবার শুনানির শুরুতেই ইডির তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা […]

ইতিহাসের পাতায় ০৩ ফেব্রুয়ারি

ভারত • ১৮৩৫ – লর্ড ম্যাকলের বিখ্যাত Minute on Education কার্যকর হয়, যার ফলে ভারতে ইংরেজি ভাষাভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থার সূচনা হয়। • ১৯২৮ – সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন শহরে তীব্র প্রতিবাদ আন্দোলন জোরদার হয়। • ১৯৬৯ – ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত হয়, যা পরে ইসরোর শক্ত ভিত তৈরি করে। • ১৯৮৪ […]

পঞ্জিকা : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার)

তারিখ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ বার: মঙ্গলবার হিন্দু মাস: মাঘ পক্ষ: কৃষ্ণ পক্ষ তিথি: কৃষ্ণা দ্বিতীয়া (সারাদিন) নক্ষত্র: মঘা যোগ: শোভন করণ: তৈতিলা (সকাল থেকে) গরা (পরবর্তী ভাগ) সূর্যোদয়: সকাল প্রায় ৬টা ১৯ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা প্রায় ৫টা ২২ মিনিট চন্দ্রোদয়: সন্ধ্যা প্রায় ৬টা ৫৬ মিনিট চন্দ্রাস্ত: পরবর্তী দিন সকাল প্রায় ৭টা ১১ মিনিট সূর্য রাশি: […]

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries) মেষ রাশি জন্য দিনটি মোটামুটি ঠিকঠাক যাবে। কাজের প্রতি মনোযোগ থাকবে এবং নিজের পদ্ধতিতে কাজ এগোবার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষুদ্র সমস্যা বড় হয়ে যেতে পারে। ঘর-পরিবারের পরিবেশ সাধারণ থাকবে এবং প্রিয়জনের সান্নিধ্য আপনাকে শান্তি দেবে। অর্থব্যবস্থায় বড় ওঠা নেই, কিন্তু অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। স্বাস্থ্য ঠিক আছে, তবে ক্লান্ত হলে […]