Category Archives: দুনিয়া

জরিমানা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

নিউ ইয়র্ক, ১৮ ফেব্রুয়ারি: মোটা অঙ্কের জরিমানা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অভিযোগ, কম সুদে বেশি ঋণ পাওয়ার জন্য নিজের নির্মাণ ব্যবসার মোট সম্পত্তির পরিমাণ অনেকটা বাড়িয়ে দেখিয়েছিলেন তিনি। ওই মামলায় ট্রাম্পকে প্রায় ৩৫ কোটি ডলার জরিমানার নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। তবে তা সুদ সহ তা বেড়ে ৪৫ কোটি ডলার হতে পারে। একইসঙ্গে […]

কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শঙ্কর

মিউনিখ, ১৮ ফেব্রুয়ারি: মিউনিখ নিরাপত্তা সম্মেলনে কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলির সঙ্গে বৈঠকে বসলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরের মৃত্যুর পর থেকেই তাঁর খুনের অভিযোগে ভারতের সঙ্গে কানাডার সংঘাত চলছিলই। তার মধ্যেই সে দেশের নির্বাচনে নাক গলানোর অভিযোগ তোলা হয়েছে নয়াদিল্লির বিরুদ্ধে। এর পর টানাপোড়েন আরও বেড়েছে। এ হেন পরিস্থিতিতে মিউনিখ সম্মেলনে জয়শঙ্কর-মেলানি […]

ইরানে পারিবারিক বিবাদের জেরে পরিবারের ১২ জনকে খুন

পরিবারের ১২ জন সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠল ইরানের এক যুবকের বিরুদ্ধে। শনিবার ভোরে নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইরানের একটি গ্রামীণ এলাকায়।  ৩০ বছর বয়সি এক যুবক তাঁর বাবা, ভাই-সহ পরিবারের বাকি সদস্যকে গুলি করে হত্যা করেছেন। পারিবারিক বিবাদের জেরেই পরিবারের ১২ জনকে খুন করা হয়েছে। কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেই এই কাণ্ড […]

দক্ষিণ গাজায় আক্রমণ ইজরায়েলি ফৌজের, ৫ জন রোগীর মৃত্যু

উত্তর গাজা গুঁড়িয়ে দেওয়ার পর দক্ষিণ গাজায় তীব্র আক্রমণ শুরু করেছে ইজরায়েলি ফৌজ। দখলে নিয়ে নেওয়া হয়েছে এই মুহূর্তে গাজার সর্ববৃহৎ কার্যকরী হাসপাতাল নাসেরকে। ৫জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। গত কয়েক সপ্তাহ ধরে ইজরায়েলি বাহিনীর কবজায় রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতাল। ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য পরিকাঠামো। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোটা হাসপাতাল। অক্সিজেন […]

মৃত্যুর আগে শেষ ভিডিওয় বিশেষ বার্তা দিয়ে গিয়েছেন পুতিনের সমালোচক নাভালনি

রাশিয়ার জেলে রহস্যমৃত্যু হয়েছে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী এবং সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনির। গত বছরের অগস্টেই ‘জালিয়াতি মামলা’য় অ্যালেক্সিকে দীর্ঘ ১৯ বছর রাশিয়ার জেলে বন্দি থাকার সাজা দিয়েছিল এক রুশ আদালত। আর্কটিক জেল কলোনিতে ছিলেন নাভালনি। শুক্রবার সেই জেলেই মৃত্যু হয় তাঁর। কিন্তু মৃত্যুর আগে জেল থেকেই শেষ ভিডিও বার্তা দিয়ে গিয়েছেন […]

পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে ভোট পুতিনের

ওয়াশিংটন, ১৫ ফেব্রুয়ারি: এবছর নভেম্বর মাসেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্র্যাট নেতা জো বাইডেন কি ফের ক্ষমতায় থেকে যাবেন নাকি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প মসনদে ফিরতে পারবেন, তা নিয়ে জোর চর্চা চলছে। এই নির্বাচনের ওপর নজর রয়েছে অন্যান্য দেশেরও। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বাইডেনকে দেখতে চান বলে জানালেন। সম্প্রতি এক টেলিভিশন […]

আমেরিকার ক্যান্সাসের ফুটবল দলের বিজয়উৎসবে চলল গুলি, মৃত ১, আহত ২১

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব। বৃহস্পতিবার ক্যান্সাস সিটি চিফ নামে স্থানীয় এক ফুটবল দলের বিজয়উৎসব উপলক্ষে একটি বড় মিছিল বেরিয়েছিল শহরটিতে। ফুটবল দলের বিজয়উৎসবে এলোপাথারি গুলি চালায় এক ব্যক্তি। হামলায় প্রাণ হারিয়েছেন ১ জন। আহত কমপক্ষে ২১ জন।  তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃআহতদের মধ্যে ১৫ জনের চোট গুরুতর। গুলি চালানোর পর ওই বন্দুকবাজ পালিয়ে যাওয়ার চেষ্টা […]

শৌচালয় থেকে উদ্ধার যমজ সন্তান-সহ ভারতীয় দম্পতির গুলিবিদ্ধ দেহ

যমজ সন্তান-সহ ভারতীয় দম্পতির মৃত্যু আমেরিকায়! শৌচালয় থেকে উদ্ধার করা হয় দম্পতির গুলিবিদ্ধ দেহ। মিলেছে একটি পিস্তলও। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতেরা কেরলের বাসিন্দা ছিলেন। মৃত যুগলের নাম আনন্দ সুজিত হেনরি (৪২) ও প্রিয়াঙ্কা বেঞ্জিগার (৪০)। যমজ সন্তানদের বয়স ৪ বছর। গত ৯ বছর ধরে ক্যালিফোর্নিয়ার সান […]

সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েও পুলওয়ামা শহিদদের স্মরণ

পুলওয়ামাতে হামলার পাঁচ বছর কেটে গেলেও দেশবাসীর মনে এখনও দগদগে তার স্মৃতি। সেই দিনের কথা স্মরণ করিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করতে এখন সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সেখান থেকেই পুলওয়ামা হামলার বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ বার্তা দেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, পুলওয়ামাতে যে বীর জওয়ানরা […]

প্রয়োজনের তুলনায় বেশি আক্রমণ শানাচ্ছে ইজরায়েল, বাইডেনের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘদিন নাকি কথা বলেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানালেন ইহুদি দেশটির রাষ্ট্রনেতা। গত রবিবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সেখানেই এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, মার্কিন প্রেসিডেন্টের প্রয়োগ করা তিনটি শব্দই নাকি তাঁদের মনোমালিন্যের কারণ। গাজায় ইজ়রায়েলের হামলাকে তিনটি শব্দে ব্যাখ্যা করেছিলেন […]