দীর্ঘদিন জটিলতা চলার পর অবশেষে আইএসএল শুরু হতে চলেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে পাশে নিয়ে ঘোষণা করেছিলেন আইএসএলের। সংক্ষিপ্ত এবং জৌলুশহীন এবারের আইএসএল ভারতীয় ফুটবলের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। বেশিরভাগ দলের বিদেশি ফুটবলাররা ক্লাব ছাড়ছেন। ইস্টবেঙ্গলও রয়েছে সেই দলে, মোহনবাগান যদিও ব্যতিক্রম। এই পরিস্থিতিতে নিজেদের বেতন কমিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন […]
Category Archives: খেলা
নিউজিল্যান্ডের কাছে রাজকোটে ওয়ানডে ম্যাচে হার কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে ভারতীয় শিবিরকে। সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ ইন্দোরে। ফলে এই ম্যাচ কার্যত দু’দলের কাছেই জীবন-মৃত্যুর লড়াই। যে দল জিতবে, সিরিজ যাবে তাদের ঝুলিতে। এমন পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চিন্তার জায়গা হয়ে উঠেছে বোলিং বিভাগ। রাজকোটে ভারতীয় বোলিংকে বেশ নিষ্প্রভ দেখিয়েছে নিউজিল্যান্ড ব্যাটাররা। […]
উজ্জ্বয়িনী : নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ রবিবার। তার আগে শুক্রবারই মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন গৌতম গম্ভীর। আর শনিবার পুজো দিলেন বিরাট কোহলিও। এদিন মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন কোহলি। দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দির। নিরাপত্তারক্ষী এবং সেবায়তদের সঙ্গে মন্দিরের গর্ভগৃহে যান কোহলি। পুজো দেওয়ার সময় কোহলির মুখে শোনা গিয়েছে ‘জয় শ্রী মহাকাল’ […]
প্রয়াত বাংলার ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র অজয় ভার্মা । বৃহস্পতিবার রাতে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রয়াণে বাংলার ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে। সিএবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন অজয় ভার্মা। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। […]
মুস্তাফিজুর রহমান বিতর্ককে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) একাধিক শীর্ষ কর্তা এবং বিসিসিআই সচিব জয় শাহ বারবার অনুরোধ জানালেও নিজেদের অবস্থান থেকে সরে আসেননি বিসিবি কর্তারা। ফলে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড়সড় অনিশ্চয়তার মুখে পড়েছে টুর্নামেন্ট আয়োজন। আগামী […]
বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে এলিট লিগের অনুর্ধ্ব-১৮ ডার্বিতে ২-০ গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারাল ইস্টবেঙ্গল। তবে হারলেও গ্রুপ টেবিলে শীর্ষস্থানে রয়েছে মহামেডান। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়৷ একাধিক সুযোগ পেয়েও গোলের মুখ খুলতে পারেনি দুই দল। প্রথমার্ধের একেবারে শেষদিকে লাল-কার্ড দেখে বেরিয়ে যেতে হয় মোহনবাগান ফুটবলার কিপগেনকে। ফলে দ্বিতীয়ার্ধ দশ জনে খেলতে হয় মোহনবাগানকে। […]
ওয়াশিংটন সুন্দরের চোটে ছিটকে যাওয়া ভারতীয় দলে যে বদলি নির্বাচন ঘিরে বিতর্ক তৈরি হবে, তা অনেকেই আন্দাজ করেছিলেন। কিন্তু রাজকোটের ম্যাচের পর সেই বিতর্ক আরও তীব্র আকার নিয়েছে। স্পিনিং অলরাউন্ডারের জায়গায় স্পিনিং অলরাউন্ডার নেওয়ার যুক্তি দেখিয়ে ঢাকঢোল পিটিয়ে দলে আনা হয়েছিল গৌতম গম্ভীরের ‘স্নেহধন্য’ আয়ুষ বাদোনিকে। অথচ গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর পরিবর্তে সুযোগ পেলেন ব্যাটিং অলরাউন্ডার […]
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির পর বিজয় হাজারে ট্রফিতেও ব্যর্থ বাংলা। সাদা বলের ফরম্যাটে জাতীয় স্তরের পরপর দু’টি প্রতিযোগিতায় শুরুটা আশাব্যঞ্জক হলেও গ্রুপ পর্ব টপকাতে পারেনি লক্ষ্মীরতন শুক্লার দল। ফলে মরশুমে বাংলার সামনে এখন একমাত্র ভরসার জায়গা রনজি ট্রফি। সেখানে অবশ্য এখনও লড়াইয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে অভিমন্যু ঈশ্বরণরা। গ্রুপের প্রথম ভাগে পাঁচ ম্যাচ শেষে ২৩ […]
রাজকোটে যেন প্রত্যাশার উল্টো ছবি। ব্যাটারদের স্বর্গ হিসেবে পরিচিত এই পিচেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং। আর সেই দিনে সেঞ্চুরির পালটা সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন আইপিএলে উপেক্ষিত ড্যারিল মিচেল। তাঁর দুরন্ত শতরানে ভর করেই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। আগামী রবিবারের ম্যাচেই এখন নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। বুধবারের ম্যাচে […]
অসমে অনুষ্ঠিত হতে চলা সন্তোষ ট্রফির মূল পর্বের জন্য ২২ জনের দল ঘোষণা করল আইএফএ। কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখাই লক্ষ্য বাংলার। গতবার চ্যাম্পিয়ন দলের ছয়জন ফুটবলার রয়েছেন এবার। রয়েছেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, জুয়েল আহমেদ মজুমদার, বিক্রম প্রধান, গতবারের অধিনায়ক চাকু মান্ডি এবং মদন মান্ডি। দলে নতুন মুখ বলতে ইউনাইটেড স্পোর্টসে […]










