আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র এবং মুম্বইয়ের বিরুদ্ধে হার। বিরতি থেকে ফিরে জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র। ৮৮৬ দিন পরেও জামশেদপুরে বাগানের জয় অধরা। শনিবার জামশেদপুরের ঘরের মাঠ জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ফলাফলে ড্র করল সের্জিও লোবেরার দল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করল। বাঙালি ঋত্বিক দাসের গোলে […]
Category Archives: খেলা
চেনা ক্রিকেটীয় ধারা ভেঙে এক সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়ান পরাগ। শনিবার গুজরাতের বিরুদ্ধে টসে জিতে তিনি বোলিং নয়, বরং প্রথমে ব্যাটিং করার পথ বেছে নেন—যা সাধারণত টি-টোয়েন্টি ফরম্যাটে খুব একটা দেখা যায় না। দিনের শেষে সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারত, যদি না শেষ দুই ওভারে রাজস্থান রীতিমতো নাটকীয়ভাবে ম্যাচ ঘুরিয়ে দিত। রাজস্থান নির্ধারিত ২০ […]
প্রথমবার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের চ্যাম্পিয়ন বাংলা। ফুটবলে সোনার পদক জয় রঞ্জয় ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন বাংলা। ফাইনালে ছত্তিশগড়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলার ছেলেরা। শুক্রবার সকালে রায়পুরের কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন চাকু মান্ডি। কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন খেলো ইন্ডিয়ার প্রকল্পে প্রথমবার দেশজুড়ে আয়োজিত হল আদিবাসী সম্প্রদায়ভুক্ত ক্রীড়াবিদদের প্রতিযোগিতা। ৩০টি রাজ্য ও […]
চেন্নাই শিবিরে এখনও যেন অনিশ্চয়তার ছায়া ঘন হয়ে আছে। দলের সবচেয়ে বড় ভরসা মহেন্দ্র সিং ধোনি মাঠে নামেননি, আর সেই প্রভাবটা স্পষ্ট হয়ে উঠছে পারফরম্যান্সে। টানা দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের মুখ দেখতে হল চেন্নাইকে। বিস্ময়করভাবে, ২০০-র বেশি রান করেও জয় অধরা রয়ে গেল তাদের কাছে। অন্যদিকে পাঞ্জাব দলটি দুর্দান্ত ছন্দে রয়েছে। গুজরাটের পর এবার চেন্নাইয়ের মতো […]
ইডেন গার্ডেন্সে আবারও হতাশার সন্ধ্যা কাটালো কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা ছিল জয়ের, কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যথেষ্ট ইতিবাচক হলেও, মাঝপথে ভেঙে পড়ে পুরো ইনিংস। শেষ পর্যন্ত ২২৭ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় কেকেআর। ফলে টানা দ্বিতীয় পরাজয় […]
আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আগামী ৩ এপ্রিল থেকে আবার শুরু হতে চলেছে আইএসএল। নির্বাচনের কারণে বেশ কিছু ম্যাচের সূচীতে বদল ঘটল। আগামী ৩ মে হওয়ার কথা ছিল আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি। সেই ম্যাচ পিছিয়ে গেল, কারণ আগামী ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। ফলে ওইদিন ম্যাচ আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে না। ৩ মে […]
আগামী ৪ এপ্রিল আইএসএলের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হবে মোহনবাগান। বাগান কোচ সের্জিও লোবেরার একমাত্র লক্ষ্য তিন পয়েন্ট তুলে নিয়ে টাটানগর থেকে কলকাতায় ফেরা। রবিবারই অনুশীলনে যোগ দিয়েছেন জেমি ম্যাকলারেন। আন্তর্জাতিক বিরতিতে লোবেরা পাচ্ছে না তার দলের তারকা ভারতীয় ফুটবলারদের। আপাতত মোহনবাগানের রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন করাচ্ছেন লোবেরা। বৃহস্পতিবার সকালে যুবভারতীর প্র্যাক্টিস […]
আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস। নতুন জার্সিতে ঝকঝকে সূচনা করার স্বপ্ন দেখেছিল দলটি, কিন্তু প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেল দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে। ৬ উইকেটের এই হারে স্পষ্ট হয়ে গেল, টি-টোয়েন্টি ক্রিকেটে কম রানের পুঁজি নিয়ে লড়াই করা কতটা কঠিন। প্রথমে ব্যাট করতে নেমে লখনউয়ের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে পড়ে যায়। ইনিংসের […]
ভারত: ২ (উইলিয়ামস, আকাশ মিশ্র) হংকং: ১ (এভার্টন) এশিয়ান কাপের মূলপর্বের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। গোটা বাছাই পর্বে এই প্রথম জয়ের মুখ দেখল ভারত। মঙ্গলবার কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হংকং-কে ২-১ গোলে হারাল খালিদ জামিলের দল। অভিষেকেই নজর কাড়লেন ভারতের প্রথম ওসিআই ফুটবলার রায়ান উইলিয়ামস। ভারতীয় বংশোদ্ভূত এই তারকা ফুটবলার প্রথম […]
একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা একেবারে একপেশে হয়ে যাবে। আবার হঠাৎই পাল্টে যাচ্ছিল ছবিটা—যেন শেষ মুহূর্ত পর্যন্ত কেউই নিশ্চিত করে বলতে পারছিল না, জয়ের হাসি কার মুখে ফুটবে। মঙ্গলবার আইপিএলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত স্নায়ুর জোরে বাজিমাত করল পাঞ্জাব কিংস। মুল্লানপুরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শুরু থেকেই বোঝা যাচ্ছিল, এই […]










