Category Archives: খেলা

ইংলিশ কাউন্টিতে অনবদ্য ফর্ম পূজারার, ফিরতে পারেন জাতীয় দলে

তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে কেউ খুব একটা আশা দেখছিলেন না। টানা অফ ফর্ম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও ছিলেন না। চেতেশ্বর পুজারার ক্রিকেট ভবিষ্যৎ বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। কিন্তু গত এক মাস পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। আসলে কাউন্টিতে পুজারা যে বিধ্বংসী ফর্মে রয়েছেন, সেটাই আবার ভারতীয় নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টকে, […]

ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার দৌড়ে ম্যাককালাম, ছাড়তে হতে পারে নাইট শিবির

ইংল্যান্ডের পরবর্তী টেস্ট কোচ হওয়ার দৌড়ে নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ড এই সপ্তাহে ক্রিস সিলভারউডের জায়গায় নয়া কোচ কে হবে তা ঘোষণা করবে। এই পরিস্থিতিতে ৪০ বছর বয়সী ম্যাককালাম টেস্ট দলের কোচ হতে পারেন। ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ম্যাককালাম। অন্যদিকে ইংল্যান্ডের ওয়ানডে ও টি -২০ দলের জন্য একজন কোচ নিয়োগ করা হবে। মনে […]

শূন্য রানে আউট হয়েও কেন হেসে মাঠ ছেড়েছিলেন, জবাব দিলেন বিরাট

চলতি আইপিএলে লাগাতার ব্যর্থ তিনি। আইপিএলের ইতিহাসে ৬টি শূন্য করার লজ্জার রেকর্ডের মালিক হয়েছেন তিনি। তীব্র সমালোচনার মুখে পড়েছে তাঁর পারফরম্যান্স। তিনি বিরাট কোহলি। যিনি আবার শূন্য রানে আউট হয়ে হাসি মুখে মাঠ ছেড়েছিলেন। যা নিয়েও নিন্দার ঝড় উঠেছিল নেটদুনিয়ায়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। কেন হাসতে হাসতে মাঠ ছেড়েছিলেন সেদিন? একটি […]

কেকেআরের দল নির্বাচনে মাথা ঘামান বেঙ্কি মাইশোরও, বিস্ফোরক শ্রেয়স

এতদিন শুধু গুঞ্জন ছিল। কানাঘুষো শোনা যেত, কেকেআর টিমের অন্দরে নাকি সিইও বেঙ্কি মাইশোরই শেষ কথা। এবার সেই গুঞ্জনে কার্যত সিলমোহর দিলেন খোদ নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি ঘুরিয়ে স্বীকার করে নিলেন শুধু অধিনায়ক এবং কোচ নয়, কেকেআরের দল নির্বাচনে নাক গলান সিইও বেঙ্কি মাইশোরও! বেঙ্কি মাইশোর, দীর্ঘদিন ধরে কেকেআরের সিইও। শোনা যায় নাইট রাইডার্সের […]

বুমরাহর পাল্টা জবাব কামিন্স-রাসেল, মুম্বইকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

বুমরাহর পাল্টা জবাব কামিন্স, রাসেল। সোমবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে হারাল কেকেআর। ৫২ রানে। ১৭.৩ ওভারে। প্রথমার্ধে কেকেআরের ইনিংস শেষ হওয়ার পর দেখে মনে হয়েছিল এই রান তাড়া করা খুব একটা কষ্টের হবে না মুম্বই ইন্ডিয়ান্স দলের জন্য। বিশেষ করে বল হাতে বুমরাহ যে পাঁচ উইকেট নিয়েছিলেন, তাতে মুম্বই […]

‘ড্যাডি দেখিয়ে দিল কে আসল বস’, প্রাক্তন শিষ্যের ভূয়সী প্রশংসা শাস্ত্রীর মুখে

চলতি আইপিএলে একেবারে নিস্প্রভ ছিলেন জসপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের বিশ্ববন্দিত ভারতীয় জোরে বোলার প্রথম দশ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন। একেবারেই ধারাবাহিকতার মধ্যে ছিলেন না। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত সোমবার একেবারে ‘বুম বুমু বুমরা’কে দেখল আইপিএল। দুরন্ত প্রত্যাবর্তন করলেন তিনি। ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে আগুনে বোলিং করলেন বুমরা। কেকেআর ব্যাটারদের গুঁড়িয়ে দিলেন ইয়র্কার আর […]

সামনে মুম্বই ইন্ডিয়ানস, সম্মান রক্ষার লড়াইয়ে নাইটদের চিন্তা ওপেনিং

আইপিএলের জন্মলগ্ন থেকেই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটা কেকেআরের কাছে আর পাঁচটা ম্যাচের মতো নয়। একেবারে আলাদা। অন্য ম্যাচগুলোর মতো এটা শুধুই জেতা কিংবা হারের প্রেক্ষিতে আবদ্ধ নয়। লড়াইটা সম্মানেরও। অথচ সোমবার সেই সম্মান রক্ষার লড়াইয়ে নামার আগেই কেকেআর চরম এলেমেলো। একেবারে বিধ্বস্ত। লখনউ সুপার জায়ান্টসের কাছে হারটা কেকেআর টিম ম্যানেজমেন্টকে শুধু কাঠগড়ায় দাঁড় করিয়ে যায়নি, একইসঙ্গে […]

সাকিবকে নিয়ে ফের বিতর্ক বাংলাদেশ ক্রিকেটে, সাবধান করলেন বোর্ড সভাপতি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বড় অলরাউন্ডার আসেনি। একার কৃতিত্বে বহু ম্যাচ জিতিয়েছেন দেশকে। কিন্তু বিতর্ক তাকে নিয়ে কম হয় না। বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ বলা হয় সাকিব আল হাসানকে। একই সঙ্গে তিনি অন্যতম বিতর্কিত ক্রিকেটারও বটে। মাঠ ও মাঠের বাইরে তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। কয়েক মাস ধরে সাকিবকে নিয়ে যে বিতর্ক চলছে  সেটা […]

লখনউয়ের কাছে লজ্জাজনক হার, প্লে-অফের আশা কার্যত শেষ কেকেআরের

চলতি আইপিএলের ৫৩ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়েন্টস ও কলকাতা নাইট রাইডার্স। শনিবার পুণের এমসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কেকেআরের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখতে গেলে এই ম্যাচ ও আগামী তিন ম্যাচ জিতলেই শ্রেয়স আইয়ার অ্যান্ড কোংয়ের প্লে-অফের স্বপ্ন জিইয়ে থাকত। সেখানে লখনউয়ের কাছে ৭৫ রানে হেরে কেকেআরের প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে […]

প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএল থেকে আনুষ্ঠানিক ভাবে এবার ছিটকে গেল। চলতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে প্রথম দল হিসাবে রোহিতের মুম্বই বেরিয়ে গেল। শনিবার রাজস্থান রয়্যালস  ৬ উইকেটে পঞ্জাব কিংসকে হারাতেই মুম্বইয়ের বিদায়ঘণ্টা বেজে গেল। যদিও এমনটাই ছিল মুম্বইয়ের ভবিতব্য। এবার ১০ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচ জিতেছে মুম্বই। তার মধ্যে গত শুক্রবার […]