Category Archives: কলকাতা

নববর্ষে চড়ল পারদ, শীতের আমেজ রয়েছে রাজ্যজুড়ে

নতুন বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়লো। কলকাতায় এক রাতে তিন ডিগ্রি সেলসিয়াস পারদ চড়ল। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি আপাতত নয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হয় আকাশ। বছরের প্রথম সপ্তাহ এরকমই থাকবে আবহাওয়া বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবারও বিক্ষিপ্তভাবে সকালের দিকে কুয়াশা হলেও পরে পরিষ্কার হয় […]

বর্ষবরণের আগে কলকাতা থেকে প্রায় ৫ কোটি টাকার মাদক উদ্ধার এসটিএফের, ধৃত ১

বর্ষবরণের আগে শহরে মাদক ডেলিভারি করতে এসে গ্রেপ্তার যুবক। বছর ২৬-এর ওই যুবকের নাম প্রশান্ত সরকার। বাড়ি নদিয়ার শান্তিপুরে। ওই যুবকের থেকেই মোট ১ কেজি ১৬ গ্রাম উচ্চমানের এবং নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেন স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। যার বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। ফলে এটা স্বীকার করতেই হবে বর্ষবরণের আগে বড় সাফল্য কলকাতা […]

বর্ষবরণে অভিনব কায়দায় জনসংযোগ কর্মসূচি বামেদের

অভিনব কায়দায় জনসংযোগ কর্মসূচি মানতেই হবে। ৩১ ডিসেম্বরের সকাল থেকেই বর্ষবরণের  আনন্দে মেতেছে কলকাতা। আর এরই মাঝে জনসংযোগ বাড়াতে সুজন চক্রবর্তী বা কলতান দাশগুপ্তের মতো বাম নেতারা নামলেন পথে। এক্কেবারে পৌঁছে গেলেন চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার মতো যেখানে ঢল নেমেছে মানুষের। জনসংযোগের পাশাপাশি চলল তহবিল সংগ্রহের কাজও। সিপিআইএম কলকাতা জেলা কমিটির তরফে অভিনব এই জনসংযোগ কর্মসূচিতে দেখা […]

নিউটাউনে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ১২টি দোকান

কলকাতা: ভোররাতের আগুনে পুড়ে গেল ১২টি অস্থায়ী দোকান। ঘটনাটি ঘটেছে জ্যোতিনগর মৃধা মার্কেটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।স্থানীয় সূত্র মারফত খবর ভোর চারটে থেকে সোয়া চারটে নাগাদ নিউটাউন মৃধা মার্কেটে খালের ধারে আগুন লাগে।অস্থায়ী দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিমেষের মধ্যে আগুনের লেলিয়ান শিখা গ্রাস করে একের পর এক ১০ থেকে ১২ টি দোকানে। […]

নববর্ষে পার্কস্ট্রিটে আছড়ে পড়বে জনস্রোত, প্রস্তুত প্রশাসন, মোতায়েন থাকছে আড়াই হাজার পুলিশ

কলকাতা: অপেক্ষা মাত্রা কয়েক ঘণ্টার। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁলেই নতুন বছরকে স্বাগত জানাতে উচ্ছ্বাসে ভাসবে জনতা। বড়দিনে রাস্তায় নেমেছিল দেড় হাজার পুলিশ। করোনা পরবর্তী সময়ে নতুন করে জনস্রোত দেখেছিল পার্কস্ট্রিট। শনিবার রাতেও তেমনই ছবিটা হবে আশা করে মোতায়েন থাকছে অসংখ্য পুলিশ। ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা রুখতে বর্ষবরণের রাতে শহরের নিরাপত্তায় মোতায়েন থাকবে আড়াই […]

রবিবার থেকে বাড়বে তাপমাত্রা

শনিবারেও পনেরোর ডিগ্রি সেলসিয়াসের নিচে কলকাতার পারদ। শুক্রবারের থেকে সামান্য বাড়লো তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। নতুন বছরের শুরুতেই পারদ হবে ঊর্ধ্বমুখী । তবে শীতের আমেজ থাকবে। আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়াই থাকবে কলকাতায়। বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবারের সকালেও ছিল কুয়াশা। রবিবারেও সকালের দিকে কুয়াশা […]

মাতৃহারা মোদি কর্মে অবিচল, শুরু হল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা

শুক্রবার সকাল ভোরের আলো ফোটার আগেই মাতৃহারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।খবর পেয়েই দ্রুত গুজরাতে যান প্রধানমন্ত্রী। তবে মাকে হারিয়েও কর্তব্যে অবিচল। শুক্রবার প্রধানমন্ত্রীর বাংলা সফর বাতিল হলেও বন্ধ করা হয়নি তাঁর পূর্বঘোষিত কর্মসূচি। প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়, ভিডও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঘোষিত প্রকল্পগুলি উদ্বোধন করবেন নমো। শুক্রবার ‘বন্দে ভারত এক্সপ্রেস’, জোকা মেট্রোসহ একগুচ্ছ […]

আজ বঙ্গ সফর বাতিল প্রধানমন্ত্রীর, ভার্চুয়ালি উদ্বোধন করবেন বন্দে ভারত এক্সপ্রেসের

আজ রাজ্যে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমদাবাদের হাসপাতালে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। সেকারণেই সফর বাতিল। পিএমও সূত্রে জানা যাচ্ছে, ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদি। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেবেন ভার্চুয়ালিই। শুক্রবারই বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। সকাল ১০ টায় বিমানবন্দরে নামার […]

হীরাবেনের প্রয়ানে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

শুক্রবারই কলকাতা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখোমুখি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আর এদিন মায়ের মৃত্যুসংবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। হীরাবেন মোদির (Heeraben Modi) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোকসন্তপ্ত প্রধানমন্ত্রীকে আন্তরিক সমবেদনাও জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় বলেছেন, ‘শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার […]

শুক্রবার মোদির হাতে সূচনা জোকা-তারাতলা মেট্রোর

কলকাতা: শুক্রবার উদ্বোধন হতে চলেছে জোকা-তারাতলা মেট্রোর। হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রসের যাত্রার সূচনার পাশাপাশি তারাতলা-জোকা মেট্রোর যাত্রারও সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। নতুন বছরের ২ তারিখ থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে তারাতলা-জোকা মেট্রোর দরজা। অন্যদিকে, ১ জানুয়ারি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে পারবেন যাত্রীরা। ওই দুই পরিষেবার উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা […]