Category Archives: বিনোদন

কী দারুণ লাগল, ওয়ার ২ দেখে রিভিউ দিলেন সিদ্ধার্থ, কী উত্তর দিলেন কিয়ারা?

হৃতিক রোশন (Hrithik Roshan) এবং জুনিয়র এনটিআর (Jr. Ntr) অভিনীত অয়ন মুখার্জির অ্যাকশন ছবি ‘ওয়ার ২’ (War 2) দেখার পর সিদ্ধার্থ মালহোত্রা তার স্ত্রী কিয়ারা আডবানির অভিনয়ের প্রশংসা না করে পারলেন না। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ছোট নোট শেয়ার করে লিখেছেন, ওয়ার ২ একটি স্টাইলিশ বিগ স্ক্রিন ছবি। তিনি লেখেন, কী দারুণ লাগল! অ্যাকশন, স্টাইলে […]

শাহরুখ খানের স্টাইলে আরিয়ান খানের এন্ট্রি, প্রথম ঝলক ‘দ্য ব্যাডস অফ বলিউড’

দীর্ঘ অপেক্ষার অবসান হল। প্রকাশ পেল আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর প্রথম ঝলক। এটি আইকনিক ‘মহব্বতে’ থিম সং দিয়ে শুরু হয় এবং আরিয়ান তার বাবা শাহরুখ খানের (Sharukh Khan) স্টাইলে কণ্ঠ দিয়েছেন। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর মাধ্যমে আরিয়ান পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন, আরিয়ান ‘বহুত সারা পেয়ার’ এবং ‘থোড়া সা ভার’-এর মিশ্রণে চলচ্চিত্র জগতেকে নতুন […]

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে জুটিতে জন্মাষ্টমী পালন নুসরত-যশের

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একসঙ্গে জন্মাষ্টমী পুজো করলেন টলিউডের অন্যতম জুটি নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই তাদের বিচ্ছেদের নানা গুঞ্জন শোনা যাচিছল। তবে, এবার সমস্ত জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা ও অভিনেত্রী। সাদা পাজামা-পাঞ্জাবি ও হালকা পার্পল রঙের শাড়িতে সেজে শ্রীকৃষ্ণের আরাধনা […]

ক্যানসারের কাছে হার, রূপা গাঙ্গুলির মাতৃবিয়োগ

শুক্রবার স্বাধীনতা দিবসের রাতে প্রয়াত হলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির (Rupa Ganguly) মা। সমাজমাধ্যমে সে কথা জানিয়ে রূপা লেখেন, মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে। খবর, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন রূপা গাঙ্গুলির মা যুথিকা গাঙ্গুলি। শুক্রবার সেই যুদ্ধ শেষ করে পরলোকে গমন করেন যুথিকা দেবী। শুক্রবার রাতেই অভিনেত্রীর মায়ের শেষকৃত্য সম্পন্ন […]

‘আলফা’য় লর্ড ববি? কোন চরিত্রে দেখা যাবে তাকে?

অ্যালিমালের (Animal) হাত ধরে বলিউডে জমি শক্ত করা শুরু করেছেন দেওল পুত্র ববি (Boby deol)। অ্যানিমালে যত না তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে তার থেকে বেশি প্রশংসিত হয়েছে তাঁর জামাল কুদু নাচ। এবার ফের দর্শকদের মন জয় করতে স্পাই সিরিজে নাম লেখালেন তিনি। জানা গেল, আলিয়া ভাটের ‘আলফা’ ছবিতে অভিনেতাকে খলচরিত্রে দেখা যাবে। ‘ওয়ার ২’- (War […]

অমিতাভ বচ্চনের হাত ধরে ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ র সিজন ১৭

মুম্বই : মেগাস্টার অমিতাভ বচ্চন কেবল সিনেমাতেই নয়, টেলিভিশন জগতেও জনপ্রিয় মুখ। তাঁর জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ র প্রতিটি সিজন দর্শকদের মন ছুঁয়েছে। এবার ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি – সিজন ১৭’ । এবারের সবথেকে বড় আকর্ষণ হল ,এবারও অমিতাভ বচ্চন নিজেই শো -টির উপস্থাপক। সমাজ মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠানটির প্রোমো প্রকাশিত হয়েছে, যা দেখে […]

‘রামায়ণ’-এর প্রথম ঝলক দেখালেন নির্মাতারা, রণবীর ও যশকে দেখে ভক্তরা রোমাঞ্চিত

মুম্বই : নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘রামায়ণ’-এর অপেক্ষার অবসান হল। অবশেষে ‘রামায়ণ’-এর প্রথম ভিডিও প্রকাশিত হল। এই ঝলকটিতে রণবীর কাপুরকে ভগবান রামের চরিত্রে খুবই চিত্তাকর্ষক দেখাচ্ছে এবং ভক্তরা তাঁর অবতার দেখে মুগ্ধ। এই ছবিতে সুপারস্টার যশকে রাবণের শক্তিশালী চরিত্রে দেখা যাবে। টিজারে তাকে রণবীর কাপুরের মুখোমুখি দেখা যাবে। লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন রবি দুবে, আর […]

মাত্র ৫৪ বছরে জীবনাবসান, প্রয়াত অভিনেতা মুকুল দেব

মুম্বই : মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব। ২৩ মে, শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। বিগত বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব, আইসিইউ-তে অভিনেতার চিকিৎসা চলছিল। ‘সন অফ সর্দার’ ছবিতে মুকুলের সঙ্গে কাজ করা বিন্দু দারা সিং এই দুঃসংবাদ জানিয়েছেন। বেশ কিছু দিন ধরেই মুকুল দেবের […]

দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত তাহিরা কাশ্যপ

‘সাত বছর পর সে আবার ফিরে এসেছে।’  ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। আর এদিনই দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। নিয়মিত পরীক্ষার মধ্যেই ছিলেন তিনি। তারপরেও পুরোপুরি রোগমুক্তি ঘটল না তাহিরার। প্রায় ৭ বছর পর ফের একবার ক্যানসারে আক্রান্ত হয়ে নেটপাড়ায় একটি পোস্ট ভাগ করে নিয়েছেন তিনি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, […]

উত্তরবঙ্গে কার্তিকের রুদ্র রূপ দেখে হতভম্ব দর্শক

উত্তরবঙ্গ দাঁপিয়ে বেড়াচ্ছেন কার্তিক আরিয়ান। কখনও চা বাগানে, কখনও গ্যাংটকের রাস্তায়। অনুরাগ বসুর ‘আশিকি ২’ ছবির শুটিং চলছে উত্তরবঙ্গে। অন্যদিনের মতো শুটিং চলছিল জোরকদমেই। তাল কাটলো কার্তিকের রুদ্র রূপ দেখে। ঠিক কী ঘটেছে এদিন শুটিং চলাকালীন ? স্টেজে দিব্যি গান গাইছিলেন গিটার হাতে। গানের তালে দর্শকদের সঙ্গে গলা মেলাতে দেখা যায় পরিচালক অনুরাগ বসুকেও। কিন্তু […]