স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের ৭৫ বছরের স্বাধীনতা দিবসকে ‘ঐতিহাসিক’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এইসঙ্গে দেশবাসীর প্রতি তাঁর আহ্বান, আগামী ১৩ থেকে ১৫ অগস্টে ‘হর ঘর তিরঙ্গা’ আন্দোলনে অংশ নিন। এবারের মন কি বাতে পিভি সিন্ধু, নীরজ চোপড়া-সহ ভারতীয় খেলোয়াড়দের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খেলোয়াড়দের অভিনন্দন […]
Category Archives: দেশ
দীর্ঘ ৯ ঘণ্টা জেরার পরে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে (Sanjay Raut) হেপাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি দুর্নীতি মামলায় এর আগেও রাউতকে সমন পাঠিয়েছিল তারা। কিন্তু রবিবার সাতসকালেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল ইডির একটি দল। এরপর কয়েক ঘণ্টা ধরেই চলছিল জেরা। অবশেষে বিকেল গড়াতে না গড়াতেই তাঁকে ইডি হেপাজতে নেওয়া হল। পাত্র চাউল […]
ম্যাগি খেয়ে মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ের গৃহবধূর। বাড়িতে ইঁদুরের উৎপাত, তাই একটি টমোটোয় ইঁদুরের বিষ (Rat Poison) মিশিয়ে ছিলেন তরুণী। ম্যাগি তৈরি করার সময় ভুল করে সেই টমেটো দিয়ে দেন রান্নায়। এরপর সেই বিষাক্ত ম্যাগি খেয়েই মর্মান্তিক মৃত্যু হল মুম্বইয়ের (Mumbai) বাসিন্দা ওই গৃহবধূর। বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। যদিও […]
লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে। তার জেরে মর্মান্তিক ঘটনা ঘটল। একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে নীচে চাপা পড়ল ৭ শিশু। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা আম আদমি পার্টির (AAP) রাজ্য […]
শুক্রবার বিকেলে বাণিজ্য নগরী মুম্বইয়ের আন্ধেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। তবে এখনও অবধি এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এমনকী এই অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও মৃত্যুর খবরও পাওয়া যায়নি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিয়ো থেকে দেখা গিয়েছে ঘটনাস্থলের চারদিক কালো ধোঁয়ায় ঢেকে […]
একের পর এক দুর্ঘটনার জেরে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যেই একটি ‘মিগ-২১ বাইসন‘ (Mig-21) স্কোয়াড্রনকে বিদায় জানাতে চলেছে বায়ুসেনা। আর ২০২৫ সালের মধ্যেই সোভিয়েত জমানার এই সমস্ত ফাইটার জেটগুলিকে বাহিনী থেকে সরিয়ে দেওয়া হবে। বায়ুসেনার এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, শ্রীনগরে মোতায়েন মিগ-২১ বিমানের ৫১ নম্বর স্কোয়াড্রনটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তুলে নেওয়া হবে। বলে […]
সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিদের আক্রমণ করার একটা সীমা আছে। কিন্তু সেকথা ভুলে যাচ্ছে সংবাদমাধ্যম। এভাবেই শীর্ষ আদালতের বিচারপতিদের একটি বেঞ্চকে ভর্ৎসনা করতে দেখা গেল সংবাদমাধ্যমকে। প্রসঙ্গত, গত সপ্তাহেও সংবাদমাধ্যমকে ভর্ৎসনা করতে দেখা গিয়েছিল সুপ্রিম কোর্টকে। দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেছিলেন, সংবাদমাধ্যম বিচার ব্যবস্থাকে সমস্যায় ফেলছে এবং গণতন্ত্রের ক্ষতিও করছে। সংবাদমাধ্যম ও সোশ্যাল […]
ভরা সংসদ সভায় স্মৃতি ইরানিকে ধমক দিলেন সোনিয়া গান্ধি। সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে বিতর্কে জড়ালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এই পরিস্থিতিতে সংসদে স্মৃতি ইরানির সঙ্গে বচসায় জড়াতে দেখা গেল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi)। প্রকাশ্যেই সোনিয়াকে বলতে শোনা গেল, ‘আমার সঙ্গে […]
বড়সড় শাস্তির মুখে স্পাইসজেট (Spicejet) এয়ারলাইন্স। আগামী আট সপ্তাহ মাত্র অর্ধেক সংখ্যক বিমান চালাতে পারবে সংস্থাটি। ডিজিসিএর তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই নানা রকম যান্ত্রিক সমস্যায় পড়েছিল স্পাইসজেটের বেশ কয়েকটি বিমান। তবে এই ঘোষণার ফলে পরিষেবায় ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে বিমান সংস্থাটি। ফ্লাইট ক্যানসেল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়েছে […]
ইডির (ED) ক্ষমতায় সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, অর্থপাচারের মামলায় (PMLA) গ্রেপ্তার, তল্লাশি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়া হল ইডিকে। কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে, ইচ্ছামতো গ্রেপ্তার করা যাবে না অভিযুক্তকে। এছাড়াও ইডির দায়ের করা অভিযোগের কপি অভিযুক্তের হাতে দিতে বাধ্য নয় তদন্তকারী সংস্থা। ইডির গ্রেপ্তারির ক্ষমতা নিয়ে […]










