Category Archives: দেশ

ভগবান হনুমানের আদর্শে চলে বিজেপি, দলের প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা মোদির

বৃহস্পতিবার হনুমান জয়ন্তী ও বিজেপির (BJP) প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী থেকে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ‘আমরা যদি ভগবান হনুমানের সারা জীবন দেখি, দেখা যাবে করতে পারার জেদ ছিল তাঁর। এটাই তাঁকে বড় সাফল্য পেতে সাহায্য করেছে। করতে পারবই। ভগবান হনুমান সারা জীবন ধরে এরকমই আচরণ পালন করেছেন। আর এটাই তাঁকে […]

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে শীর্ষ আদালতে ধাক্কা ১৪ বিরোধী দলের

বিরোধীরা ফের ধাক্কা খেল শীর্ষ আদালতে। সিবিআই, ইডি, এনআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি সরকার, এমন অভিযোগ জানিয়ে বিরোধীরা এককাট্টা হয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করে সুপ্রিম কোর্টে। তবে তাতে কাজের কাজ কিছু হল না। ১৪ বিরোধী দলের সেই আবেদন খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলায় […]

সিকিমে তুষার ধসে মৃতের তালিকায় ২ বাংলার বাসিন্দা

সিকিমে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হয়েছে একাধিক পর্যটকের। তুষার ধসের জেরে ওই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ। ঘটনার পর উদ্ধার কাজ চলার সময়েও ফের বিপর্যয় নেমে আসে। তাতে আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়ে যান বলে সেনাবাহিনী সূত্রে খবর। এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর সামনে এনেছে সেনাবাহিনী। এই সাতজনের মধ্যে ২ জন বাংলার […]

ভয়াবহ তুষার ধস সিকিমের গ্যাংটকে, মৃত ৬, যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ

ভয়াবহ তুষার ধস সিকিমের গ্যাংটকে। সূত্রে খবর, এই তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ছয়জন পর্যটকের। প্রশাসন সূত্রে খবর, নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশুও রয়েছে। এই মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা। কারণ, স্থানীয় সূত্রে খবর, আরও অন্তত ৮০ জন এখনও পুরু বরফের নিচে চাপা পড়ে আছেন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। […]

মোদি পদবি মামলায় জামিনের সময় বাড়ল রাহুলের, সাময়িক স্বস্তিতে কংগ্রেস নেতা

সাময়িক স্বস্তিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধি।‘মোদি পদবি’ নিয়ে যে বিতর্কিত মন্তব্যের জন্য, গত মাসে এক ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল সোমবার সেই মামলাতেই জামিন দিল সুরাতের এক দায়রা আদালত। প্রসঙ্গত, সাজা ঘোষণার সময়ই রাহুলকে সেই সাজার বিরুদ্ধে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। অবিলম্বে তাঁর সাজা স্থগিত রেখে, তাঁকে […]

সিবিআই ‘ইনসাফ কা ব্র্যান্ড’, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হীরক জয়ন্তী উদযাপনে মন্তব্য প্রধানমন্ত্রীর

ন্যায় এবং সুবিচারের ‘ব্র্যান্ড’-এ পরিণত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সিবিআইয়ের হীরক জয়ন্তীর উদযাপনে এমনভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতির সঙ্গে লড়াইয়ে সরকার সিবিআইয়ের পাশে আছে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই কোনও দুর্নীতির কথা প্রকাশ্যে আসে, এমনকী সেই দুর্নীতি যদি পঞ্চায়েত স্তরেও হয়, তখনই সাধারণ মানুষের সিবিআইয়ের কথা […]

ঘরে বউ-বাচ্চা রেখে ছাত্রীকে ফুঁসলিয়ে বিয়ে, শ্রীঘরে শিক্ষক

চিত্তুর: কথায় আছে, ‘এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার’। এই বাক্যে বিশ্বাসী হয়েই সম্ভবত নাবালিকা ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক। শুধু তাই নয়, জানা গিয়েছে সেই শিক্ষক বিবাহিত। তাঁর সন্তানও আছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের চিত্তুরে। যে শিক্ষকেক নাগরিক গড়ার কারিগর মানা হয়, তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে নাবালিকা ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার। জানা […]

উত্তরাখণ্ডে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ২

উত্তরাখণ্ডের মুসৌরি-দেরাদুনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বাসে কম পক্ষে ২২ জন যাত্রী ছিল বলেই জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে।শুরু হয়েছে উদ্ধার কাজ। জানা গিয়েছে, রবিবার সকালে মুসৌরি থেকে দেরাদুনের দিকে যাত্রী বোঝাই বাস যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ […]

পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও এবার প্যান, আধার বাধ্যতামূলক

প্যান কার্ড (Pan Card) এবং আধার কার্ড (Adhaar Card) ছাড়া আর পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় স্কিমেও বিনিয়োগ করা যাবে না।২০২২-২৩ অর্থবর্ষের শেষ দিনে, শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছে। যার অর্থ প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যনিধি, প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্প কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখতে হলে এ বার থেকে প্রত্যেক গ্রাহককে আধার […]

রাম নবমীর পুজো দিতে গিয়ে প্রাচীন কুয়োয় পড়ে মৃত কমপক্ষে ১৩

রাম নবমীর উৎসবেই মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে।  রাম নবমীর পুজো দিতে গিয়ে মন্দিরের ভিতরে ৫০ ফুট গভীর এক প্রাচীন কুয়োয় পড়ে মৃত্যু হল অন্তত ১৩ জনের। বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যাও বহু। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের শ্রী বালেশ্বর মন্দিরে। এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার […]