Category Archives: দেশ

কানপুরে ৫-তলা বহুতলে ভয়াবহ আগুন, তিনটি শিশু-সহ ৫ জনের মৃত্যু

কানপুর : উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ আগুন লাগল একটি ৫-তলা বহুতলে। ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৪৫ বছর বয়সী একটি ব্যক্তি, তাঁর স্ত্রী ও দম্পতির তিনটি সন্তানের। রবিবার রাত ৮.৩০-৮.৪৫ মিনিটের মধ্যে ওই বহুতলে আগুন লাগে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে কানপুর শহরের চমন গঞ্জ এলাকায় অবস্থিত একটি বহুতলে আগুন লাগে। ৫-তলা ওই বহুতলের […]

টানা ১১-দিন সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, প্রত্যাঘাত ভারতেরও

জম্মু : জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন অব্যাহত রাখল পাকিস্তান। পহেলগামে সন্ত্রাসী হামলার পর এই নিয়ে টানা ১১ দিন। এবারও যথাযোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত। প্রতিবারই রাতের অন্ধকারে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আর ভারতও যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোররাতের মধ্যে ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও […]

উত্তর প্রদেশে বাস দুর্ঘটনা, মৃত চালক, গুরুতর আহত আরও ২৭ জন

লখনউ : রবিবার সকালে উত্তরপ্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টাইলস বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাসচালক হরেন্দ্র সিং। আহত হয়েছেন বাসে থাকা অন্তত ২৭ জন যাত্রী। যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। এক পুলিশ আধিকারিক জানান, দিল্লি থেকে গোরক্ষপুরগামী যাত্রিবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। […]

আইআইটি খড়্গপুরে রহস্যমৃত্যু ছাত্রের

খড়্গপুর : ফের রহস্যমৃত্যু আইআইটি খড়্গপুরের এক ছাত্রের। রবিবার ভোরে আইআইটি খড়্গপুরের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিংর চতুর্থ বর্ষের ছাত্র ছিল সে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। চলতি বছরে খড়্গপুর আইআইটি-তে জানুয়ারি ও এপ্রিল মাসে দুই মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। ফের আরেক ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্যের […]

১২৯ বছরে প্রয়াত যোগগুরু শিবানন্দ, শোকাহত প্রধানমন্ত্রী মোদী

বারাণসী : দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত যোগগুরু শিবানন্দ। ৩ মে, শনিবার রাতে বারাণসীর বিএইচইউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যোগগুরু শিবানন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। স্বামী শিবানন্দের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “যোগব্যায়াম অনুশীলনকারী এবং কাশীর বাসিন্দা শিবানন্দ বাবাজির মৃত্যু […]

টানা ১০-দিন সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, প্রত্যাঘাত ভারতেরও

জম্মু : জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন অব্যাহত রাখল পাকিস্তান। পহেলগামে সন্ত্রাসী হামলার পর এই নিয়ে টানা ১০ দিন। যথাযোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতও। প্রতিবারই রাতের অন্ধকারে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আর ভারতও যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোররাতের মধ্যে ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, […]

পাকিস্তান থেকে আসা চিঠি বা পার্সেল ঢুকতে দেওয়া হবে না ভারতে, আরও এক পদক্ষেপ দিল্লির

নয়াদিল্লি : পাকিস্তান থেকে ডাকযোগে পাঠানো কোনও চিঠি বা পার্সেল আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে ভারতীয় যোগাযোগ মন্ত্রক। ভারত সরকার জানিয়েছে, আকাশপথ বা স্থলপথে পাকিস্তান থেকে আসা সব ধরনের চিঠি ও পার্সেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলা চালায় জঙ্গিরা। […]

পাক অর্থনীতিতে নয়া আঘাত ভারতের, এবার বন্ধ সমস্ত আমদানি

নয়াদিল্লি : পহেলগাম হামলার পরে পাকিস্তানকে কোণঠাসা করতে বদ্ধপরিকর ভারত। পড়শি দেশে সমস্ত ধরনের রফতানি আগেই বন্ধ করে দিয়েছিল দিল্লি। পাশাপাশি বাতিল করে দেওয়া হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। এবার পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় বাণিজ্য মন্ত্রক থেকে প্রকাশিত […]

গোয়ার মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত কমপক্ষে ৩০ জন

পানাজি : গোয়ার শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরের শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৬ জন। এছাড়াও কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোররাতে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি। উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল বলেছেন, শিরগাঁওয়ের […]

ন্যাশনাল হেরাল্ড মামলা : রাহুল ও সোনিয়ার বিরুদ্ধে নোটিস আদালতের

নয়াদিল্লি : ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে ফের বিপাকে কংগ্রেস। শুক্রবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নোটিস দিল দিল্লির একটি নিম্ন আদালত। মামলার পরবর্তী শুনানির তারিখ রয়েছে ৮ মে। উল্লেখ্য, এর আগে ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে […]