Category Archives: দেশ

মঙ্গলবার (০৪ নভেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ: আপনার সঙ্গী সুখে-দুঃখে দু’টিতেই আপনার পাশে থাকবে। অফিসে আপনার পরিশ্রমের প্রমাণ দিন। আর্থিক দিক থেকে আজ আপনি ভালো থাকবেন। স্বাস্থ্যের দিক থেকেও ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষেত্রে সেরা পারফরম্যান্সের জন্য আপনার প্রচেষ্টার ভালো ফল মিলবে। অর্থ লাভের সম্ভাবনাও আছে। আপনি ভ্রমণ করতে পারেন। বৃষভ: প্রেমজীবনে মাধুর্য বজায় রাখার দিকে মন দিন। আজ পেশাগত জীবনে স্থিতি […]

জয়পুরে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত অন্তত ১৪

জয়পুর : রাজস্থানের জয়পুরে দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার ট্রাক একাধিক যানবাহনকে পিষে দেয়। সোমবার ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত একাধিক। এদিন দুপুর ১টা নাগাদ জয়পুরের ব্যস্ত লোহা মান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ডাম্পার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে ছুটতে থাকে এবং রাস্তা দিয়ে যাতায়াত করা […]

আরজেডি ও কংগ্রেসের জন্য বিহারের জনগণকে বহু বছর কষ্ট ভোগ করতে হয়েছে : প্রধানমন্ত্রী

সহর্ষা : আরজেডি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিহারের সহর্ষায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আরজেডি এবং কংগ্রেসের প্রতিশোধের রাজনীতির কারণে বিহারের জনগণকে বছরের পর বছর ধরে কষ্ট ভোগ করতে হয়েছে। তাদের অভিধান “সন্ত্রাস,” “নিষ্ঠুরতা,” “তিক্ততা,” “খারাপ আচরণ,” “খারাপ শাসন,” এবং “দুর্নীতি” এর মতো শব্দে ভরা। জঙ্গল রাজের স্কুলে তারা […]

আফগানিস্তানে ভূমিকম্প, মৃত ১০, আহত ২৬০ জন

কাবুল : সোমবার ভোররাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২৬০ জন আহত হয়েছেন। আফগান শহর মাজার-ই-শরিফে কম্পন অনুভূত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। পার্বত্য অঞ্চল মাজার-ই-শরিফে সোমবার ভোররাতে কম্পন অনুভূত হয়। স্থানীয় স্বাস্থ্য় […]

তেলঙ্গানায় পথ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮, আহত অন্তত ২০

হায়দরাবাদ : সোমবার ভোরে ভয়াবহ এক পথ দুর্ঘটনা হয় তেলঙ্গানায়। প্রথমে জানা গিয়েছিল মৃত কমপক্ষে ১৭ জন। পরে সেই সংখ্যা বেড়ে হয় ১৮। এ ছাড়াও, আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ২০। তেলঙ্গানার চেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে একটি রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ঘটে বিপত্তি। ইতিমধ্যেই আহতদের উদ্ধার […]

ইতিহাসের পাতায় ০৩ নভেম্বর

৩ নভেম্বর: ভারতীয় ইতিহাসে সাংস্কৃতিক‑শিক্ষাগত ও কূটনৈতিক এক কর্মদিবস লিড: ভারতে ৩ নভেম্বর তারিখে বিভিন্ন ভাবে স্মরণীয় — শিক্ষাবিদ, সমাজসেবক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বড় দৃষ্টিতে প্রতিফলিত হয়। মূল সংবাদ: আজ দিনে ভারতীয় অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অমর্ত্য সেনের জন্মদিন (১৯৩৩‑এ); তিনি বাছাইকৃত সমাজবোধ ও অর্থনৈতিক ন্যায়ের জন্য সুপরিচিত। একই দিনে ১৮৩৮‑এ […]

পঞ্জিকা : ০৩ নভেম্বর, ২০২৫ (সোমবার)

কলকাতা : আগামীকাল : ১৬ কার্ত্তিক ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার, ইংরেজী: ৩ নভেম্বর ২০২৫, ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ১৭ কার্ত্তিক, চান্দ্র: ১৩ কেশব মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৯ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ১৮ কার্ত্তিক ১৪৩২, ভারতীয় সিভিল: ১২ কার্ত্তিক ১৯৪৭, মৈতৈ: ১৩ হিয়াঙ্গৈ, আসাম: ১৬ কাতি, মুসলিম: ১২-জমাদিউল-আউয়াল-১৪৪৭ হিজরী সূর্য উদয়: সকাল ০৫:৪৪:৩০ এবং অস্ত: […]

সোমবার (০৩ নভেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  ♈ মেষ আজ আপনার সম্মান-সম্ভ্রম ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো ফল পাবেন। দান-পুণ্য ও সামাজিক কাজে মন থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। তবে শ্বশুরবাড়ির কারও সঙ্গে অর্থ-লেনদেনে সতর্ক থাকুন। ♉ বৃষ আজ কাজকর্ম নিয়ে কিছু মানসিক চাপ থাকতে পারে। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। সন্তানের ভবিষ্যৎ বা পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় নতুন দিশা […]

শহুরে নকশালদের রাতের ঘুম উড়ে গিয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রীর

নওয়াদা : বিহারে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, “শহরে বসবাসকারী শহুরে নকশালদের রাতের ঘুম উড়েছে। এই দেখে যে মাওবাদীরা, যারা একসময় অস্ত্র বহন করত, তারা এখন তাদের হাতে সংবিধান বহন করছে।” রবিবার বিহারের নওয়াদার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, আরজেডি এবং কংগ্রেস সদস্যরা ছটি মাইয়ার পূজাকে একটি কৌশল, একটি নাটক বলে অভিহিত করেছেন। এই […]

আরজেডি-কংগ্রেসের নেতারা দেশবাসীর আস্থাকে অসম্মান করতে পারদর্শী : প্রধানমন্ত্রী

আরা : নির্বাচনী প্রচারে আরজেডি-কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কটাক্ষ করে বলেছেন, আরজেডি-কংগ্রেসের নেতারা দেশবাসীর আস্থাকে অসম্মান করতে পারদর্শী। রবিবার বিহারের আরায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “আরজেডি-কংগ্রেসের নেতারা আমাদের ধর্মবিশ্বাস ও আস্থাকে অসম্মান করতে পারদর্শী। আরজেডির নেতারা প্রয়াগ কুম্ভমেলাকে ‘ফালতু’ বলে অভিহিত করেছেন। কংগ্রেসের একজন ‘নামদার’ বলেছেন যে ‘ছট মহাপর্ব’ […]