কলকাতা : কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্বাস্থ্য মহল। আর জি কর-কাণ্ডে কলকাতার প্রায় অধিকাংশ সরকারি হাসপাতালে আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা। সেই আন্দোলনের বিক্ষিপ্ত প্রভাব পড়ছে জেলার কিছু কিছু সরকারি হাসপাতালেও। বেশ কয়েকটি মেডিক্যাল কলেজ এবং সরকারে হাসপাতালে চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেওয়ায় ব্যাহত হয়েছে রোগী পরিষেবা। সোমবার […]
Category Archives: জেলা
সামশেরগঞ্জ : চিকিৎসা চলাকালীন জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হল এক ডেঙ্গি রোগীর। মৃত ওই রোগীর নাম সোহেল রানা (১৯)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত মধ্য চাচন্ড গ্রামে। ওই যুবক সুতির ঔরাঙ্গবাদ ডি এন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত প্রায় তিন দিন ধরে সুতি এবং রঘুনাথগঞ্জের দুটি হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছিল। মঙ্গলবার গভীর […]
আসানসোল : আসানসোলে গুলিবিদ্ধ হল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ধ্রুবডাঙা সেবা সমিতির মাঠের কাছে। গুলিবিদ্ধ ওই যুবকের স্কুল পড়ুয়ার নাম – আদিত্য মণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় সে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে […]
দুর্গাপুর : নব নির্মিত রিজর্ভার। দীর্ঘদিন বন্ধ রিজার্ভারের পাটা খুলতে নেমে মৃত্যু হল দুই রাজমিস্ত্রির। বরাত জোরে প্রাণে বাঁচল একজন। বুধবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের ২৭ নং ওয়ার্ডের পার্ক অ্যাভিনিউ এলাকায় একটি আবাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর ফাঁড়ির পুলিশ। ঘটনার জেরে শোরগোল পড়েছে শিল্প শহর জুড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত রাজমিস্ত্রি হুমায়ুন […]
করণদিঘী : উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের খুদুরগাছি এলাকায় একটি সোনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। রয়েছে ৫টি শিশুও। তাদের মধ্যে কাউকে রায়গঞ্জ হাসপাতাল, কাউকে পূর্ণিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালখোলা […]
হুগলি : প্রেক্ষাগৃহের ভিতর দাউদাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে আঁতকে ওঠেন হলের কর্মী–সহ দর্শকরা। দ্রুত বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ শহরের করুণা সিনেমা হলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১ টায় হুগলির আরামবাগের করুণা সিনেমা হলে শো শুরু হওয়ার কথা ছিল। তার আগেই ঘটে এই […]
বোলপুর : স্বামী, স্ত্রী ও সন্তানকে একসঙ্গে পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বোলপুরের রজতপুর নতুনগীত গ্রামে। সেই ঘটনায় মূল অভিযুক্ত চন্দন শেখকে মঙ্গলবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতের বাইরে চন্দন ও তার প্রেমিকা স্মৃতি বিবির ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান রজতপুর, লোহাগড়-সহ একাধিক এলাকার বাসিন্দারা। রীতিমতো ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা। উল্লেখ্য, জুলাই মাসে […]
মালদা : মালদার ইংরেজবাজারের খিরকি এলাকার ২২ বছরের যুবক মামুন রশিদ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। হতদরিদ্র পরিবারের একমাত্র সন্তান মামুন, কিছুদিন আগে দিল্লির কাছে গুরগাঁওতে কাজ করতে যান। তার মা অভিযোগ করেছেন, মামুনকে অপহরণ করে আটকে রাখা হয়েছে এবং তার সঙ্গে কোন যোগাযোগ করা যাচ্ছে না। অসহায় বৃদ্ধা মা বাধ্য হয়ে ইংরেজবাজার […]
রানাঘাট : নদীয়া জেলার রানাঘাটের ব্যবসায়ী সুমন চক্রবর্তী এবং তাঁর গাড়ির চালক রূপক দাসের খুনের ঘটনায় দীপক স্বর্ণকার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃত রানাঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ, পরে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় সুমন চক্রবর্তীর স্ত্রী দীপকের নামে থানায় লিখিত […]
বীরভূম : বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আক্রান্তের বাবার অভিযোগ, লালন শেখ ও তার পরিবার তার ছেলে রমজানকে দক্ষিণ গ্রাম থেকে এনে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর […]










