নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: স্কুলের শিক্ষক নাকি শাসকদলের নেতা! আসেন না রোজ স্কুলে, কেউ কিছু বলতে গেলে গম্ভীর গলায় তাঁর দাবি, তিনি বুঝে নেবেন। এমনই অভিযোগে সকাল থেকে উত্তাল হল বাঁকুড়া এক নম্বর ব্লকের বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা সকাল থেকে দফায় দফায় জমায়েত হয়ে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে […]
Category Archives: জেলা
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বড়চাতরা গ্রামে শালী নদীর ওপর দিয়ে এক বুক জলের মধ্য দিয়ে পারাপার করছেন মানুষজন। সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতের বড়চাতরা গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে শালী নদী। এই শালী নদীর এক প্রান্তে বড়চাতরা গ্রাম অপর প্রান্তে নিমতলা, প্রতিদিন কয়েক হাজার মানুষ এই নদী পারাপার করেন। কিন্তু এই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার […]
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: কচু গাছ পুঁতে অভিনব প্রতিবাদ জানাল বিজেপি। বাঁকুড়া শহরের ব্যস্ততম লালবাজার এলাকার রাস্তা দীর্ঘদিন বেহাল ও খানাখন্দে ভরা, যা যান চলাচলের অযোগ্য বলে অভিযোগ তুলে ও দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বিজেপির নেতা কর্মীরা শুক্রবার বিক্ষোভ দেখান। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ড লালবাজার এলাকায় একাধিক রাস্তা বেহাল, বিশালাকার গর্ত তৈরি হয়ে জমে […]
নিজস্ব প্রতিবেদন, মেমারি: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে জাতীয় সড়কের পালশিট টোল প্লাজার এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল। আর সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। যদিও ফুটেজের সত্যতা যাচাই করেনি ‘একদিন’ পত্রিকা। জানা গিয়েছে, বৃহস্পতিবার মঙ্গলকোটের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সাংসদ […]
বসিরহাট: বসিরহাট লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ নুসরত জাহান। ২০১৯ সালে লোকসভা ভোটে বিপুল মার্জিনে জিতে সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন টলিউডের অভিনেত্রী নুসরত জাহান রুহি। তারপর থেকে একাধিক বার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনও বিতর্কিত মন্তব্য আবার কখনো কালী পুজোর আসরে গ্রামবাসীদের মধ্যে নেমে খিচুড়ি ভোগ রান্না করা, আবার সহকর্মী যশের সঙ্গে সম্পর্ক নিয়ে […]
মালদা: আচমকা গঙ্গার ভাঙনে ব্যাপক আতঙ্কে ছড়িয়েছে মানিকচক ব্লকের গোপালপুর এলাকায়। বৃহস্পতিবার ভোরে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হুকুমতটোলা গ্রামে প্রায় ১৫ মিটার নদীর পাড় বরাবর গঙ্গার ভাঙন হয়েছে বলে স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আর তারপর থেকেই তীব্র ভাঙনের আতঙ্কে হুকুমতটোলা গ্রামের অনেক পরিবার নিজেদের বাড়ি থেকে আসবাবপত্র সরাতে শুরু করেছেন। যদিও এই […]
ব্যারাকপুর :মাত্রারিক্ত কাজের চাপ বাড়ানোর অভিযোগ তুলে মালিক পক্ষের বিরুদ্ধে এবার আন্দোলনে নামলেন ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের শ্রমিকরা। কাজের চাপ বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালনের ডাক দিলেন শ্রমিকরা। জানা গিয়েছে, স্থায়ী-অস্থায়ী মিলিয়ে এই মিলে পাঁচ হাজার জন শ্রমিক কাজ করেন। কাজের চাপ না কমালে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ শ্রমিকরা। ড্রয়িং বিভাগের […]
নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান:আবারও করোনা আতঙ্ক ছড়াল বর্ধমান মেডিক্যালে দুই রোগীর মৃত্যুর ঘটনায়। দুই রোগীর রক্তের রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়েছে। যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা হাসপাতাল জুড়ে। তবে তারা অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। আর সেই কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। জানা গিয়েছে, ভাতারের ৬০ বছরের এক […]
নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: মণিপুরের ঘটনায় অশান্তি নিয়ন্ত্রণে বিজেপি শাসিত সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি তুলে সেখানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে পথে নামলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। বুধবার বিকেলে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে প্ল্যাকার্ড, পোস্টার হাতে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান বিক্ষোভে বসেন কাঁকসা ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন কাঁকসা ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা মণিপুর […]
নিজস্ব প্রতিবেদন, ঝালদা: টানা বৃষ্টিতে ধসে পড়ল কাঁচা বাড়ি। অল্পের জন্য রক্ষা পেল কাঁটাডি গ্রামের একটি পরিবার। ঘটনাটি ঘটেছে ঝালদা থানার ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের কাঁটাডি গ্রামে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে শেখ সাহাজাহাদ ও সারু খাতুন বলেন, ‘রাতে প্রবল বৃষ্টিতে পাশের শালদহা নদীর জল পার্শ্ববর্তী কাঁটাডি গ্রামে ঢুকে পড়ে। সেই জলের স্রোতে আমার বাড়িটি […]










