Category Archives: খেলা

ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র, তবুও নৈতিক জয় ভারতের !

ম্যাঞ্চেস্টার টেস্টে রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের দুরন্ত লড়াইয়ের দৌলতে ইংল্যান্ডের মুখের জয় ছিনিয়ে নিয়ে সম্মান রক্ষা করল ভারত। পঞ্চম দিনের শেষে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ম্যাচ ড্রয়ের প্রস্তাব দিলে তা গ্রহণ করেন ভারত অধিনায়ক শুভমান গিল। ফলে সিরিজে এগিয়ে থাকলেও এই ম্যাচে নৈতিক জয় ভারতের বলেই মনে করছেন অনেকেই। প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৩৫৮ […]

সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে জয় ইস্টবেঙ্গলের

মরসুমের প্রথম ডার্বি। কলকাতা লিগে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। ২-০ এগিয়ে থেকেও অবশ্য লাল-হলুদ সমর্থকরা আতঙ্কে পড়েছিলেন। স্কোর লাইন ২-২ করে ফেলেছিল মোহনবাগান। যদিও শেষ অবধি বাজিমাত ইস্টবেঙ্গলেরই। রোমহর্ষক কলকাতা ডার্বি ৩-২ ব্যবধানে জেতে ইস্টবেঙ্গল। দু-দলেই পরিচিত বেশ কিছু মুখ। ইস্টবেঙ্গলে যেমন দেবজিৎ ঘোষ, সায়ন ব্যানার্জিরা পরিচিত […]

বিলেতে বুক চিতিয়ে অধিনায়কের সঙ্গে লড়াই চালাচ্ছে রাহুল ! আশা সিরিজ বাঁচানোর

ইংল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়ে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে ভারত। তৃতীয় দিনের শেষে যেখানে ইংল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেটে ৫৪৪, সেখান থেকে চতুর্থ দিন সকালে বেন স্টোকস ও ব্রাইডন কার্সের দুরন্ত জুটিতে স্কোর গিয়ে দাঁড়ায় ৬৬৯-এ। স্টোকসের দাপুটে ১৪১ রানের ইনিংস এবং ভারতের বোলারদের ব্যর্থতায় ইংল্যান্ড ভারতের সামনে রেখে দেয় ৩১১ রানের বিশাল লিড। এই […]

ডাবল সেঞ্চুরির ইতিহাস প্রোটিয়া তরুণের

যুব ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস প্রোটিয়া ব্যাটারের। আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড অনেক রয়েছে। কিন্তু যুবদের ক্রিকেটে ওয়ান ডে ফরম্যাটে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল ১৯১ রান। শ্রীলঙ্কার হসিত বয়োগোড়া এই স্কোর করেছিলেন। এ বার দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার জোরিখ ভ্যান শ্যালউইক যুবদের ক্রিকেটে ইতিহাস গড়লেন। যুবদের ওয়ান ডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস। ২১৫ রানের […]

একগুচ্ছ রেকর্ড গড়লেন রুট ! অধিনায়কত্ব এবং বোলিং ব্যর্থতায় কোনঠাসা ভারত

তৃতীয় দিনেই ম্যাঞ্চেস্টার টেস্টের ছবিটা যেন অনেকটাই স্পষ্ট। ভারতের প্রথম ইনিংসে করা ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড যে দাপট দেখাল, তাতে টিম ইন্ডিয়ার চিন্তা বাড়ছে বই কমছে না। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে তুলেছে ৫৪৪ রান। লিড দাঁড়িয়েছে ১৮৬ রানের। এখন সিরিজে ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করছে গিলদের দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্সের উপর।দিনের শুরুতেই জো […]

মারা গেলেন কিংবদন্তি রেসলার হাল্ক হোগান

ফ্লোরিডা : রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন হাল্ক হোগান। বৃহস্পতিবার ৭১ বছর বয়সে তিনি মারা গেছেন। হাল্ক হোগানের আসল নাম টেরি বোলিয়া। হোগানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)। হাল্ক হোগানের অভিষেক হয় ১৯৭৭ সালে। আশির ও নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় রেসলার ছিলেন তিনি। পরে বিনোদনের অন্যান্য মাধ্যমেও খ্যাতি অর্জন করেন। হোগানের […]

ফের বিপাকে আরসিবি পেসার, নাবালিকাকে ধর্ষণের অভিযোগ !

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বোলিং বিভাগেরও। গত আইপিএলের মেগা অকশনের আগে তিন ক্রিকেটারকে রিটেন করেছিল আরসিবি। তাঁরা হলেন বিরাট কোহলি, রজত পাতিদার এবং বাঁ হাতি পেসার যশ দয়াল। চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নানা বিপত্তি আরসিবি শিবিরে। চ্যাম্পিয়ন হওয়ার পর দিন আরসিবির সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে […]

পন্থের পর ম্যানচেস্টারে ব্রিটিশদের দাপট ! দ্বিতীয় দিনের শেষে পিছিয়ে ভারতীয় দল

ঋষভ পন্থ , ভাঙা পায়ে খেলতে নামা এই উইকেটকিপার-ব্যাটারের দুর্দান্ত ইনিংসই ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনের মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ভারতের ৩৫৮ রানের ইনিংস অনেকটাই ভরসা পেয়েছে পন্থের সাহসী ব্যাটিংয়ে। অথচ দিনের শেষে স্কোরবোর্ডের এর চেহারাটা বলছে, অ্যাডভান্টেজ আপাতত ইংল্যান্ডেরই। দিনের শুরুটা ভারতের জন্য অতটা খারাপ ছিল না। যদিও জাদেজা দ্রুত ফিরে যান, তারপরও শার্দূল […]

হরিদ্বারে নদীতে পড়লেন ভারতের প্রাক্তন কবাডি অধিনায়ক

হরিদ্বার : হরিদ্বারে গঙ্গা নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়ার পর বুধবার নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে অর্জুন পুরষ্কারপ্রাপ্ত এবং ভারতীয় কবাডি দলের প্রাক্তন অধিনায়ক দীপক হুডাকে । উত্তরাখণ্ড পুলিশের ৪০তম ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। হুডা একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেছেন, আমি মহাশিবরাত্রির উপবাস পালন করছিলাম এবং গঙ্গায় […]

ডুরান্ডের শুরুতেই ইস্টবেঙ্গলের একপেশে জয়

মরসুমের শুরুটা দুর্দান্ত হল ইস্টবেঙ্গলের। এ দিন শুরু হলে ডুরান্ড কাপের নতুন মরসুম। ডুরান্ড কাপের ১৩৪তম সংস্করণের উদ্বোধন হল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলে শট মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ ছাড়াও জমকালো উদ্বোধনে ফ্লাইং পাস্ট, ছৌ নাচ, বাউল সঙ্গীতও ছিল। ম্যাচেও জমকালো পারফরম্যান্স লাল-হলুদের। প্রতিটি টুর্নামেন্টের শুরুটা ভালো হওয়া জরুরি। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটাই […]