Category Archives: কলকাতা

পিছু ছাড়বে না বৃষ্টি, লক্ষ্মী পুজোয় ভিজতে পারে বঙ্গ!

কলকাতা: আশঙ্কা থাকলেও, টানা ভারী বৃষ্টি এ বছর মাটি করে দিতে পারেনি কলকাতা ও শহরতলির দুর্গাপুজোর আন¨। তবে লক্ষ্মীপুজোর আগেও সেই বৃষ্টি ‘ভিলেন’ হয়ে আসার সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরের অন্ধ্র উপকূলের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। আগামী সোমবারের আগে তো নয়ই। বাংলা […]

সাফাইয়ের সময় দুর্গার কাঠামোর সঙ্গে উঠে এল আটকে থাকা দেহ

কলকাতা: গঙ্গাবক্ষ থেকে দুর্গার বিসর্জন হওয়া কাঠামো তুলতে গিয়ে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ।একাদশীর সকালে কলকাতা পুরসভার সাফাই কর্মীরা মৃতদেহটি দেখতে পান। বৃহস্পতিবার সকালে বাজে কদমতলার ঘাট থেকে উদ্ধার হয়  দেহটি। পরে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠায়। বুধবার ছিল বিজয়া দশমী। কলকাতার গঙ্গার ঘাটগুলোতে দুপুর থেকেই শুরু হয়েছিল প্রতিমা বিসর্জন। প্রাথমিকভাবে বিসর্জনের সময়েই দুর্ঘটনায় ওই […]

দশমীর রাতে ঠাকুর দেখতে গিয়ে বাসের ধাক্কায় মৃত ৩, দু’জনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা: দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বিপত্তি। বুধবার গভীর রাতে শিয়ালদা উড়ালপুলে বাসের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের তিন জনের। আহত আরও দু’জন। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বাসটির কন্ডাক্টর ও হেল্পারকে আটক করেছে পুলিশ। মৃতদের মধ্যে একজনের নাম অদিতি গুপ্ত (১৮)।বাস চালকের খোঁজ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত দেড়টা নাগাদ […]

দু’বছর পর ফিরল চেনা ছন্দ, ষষ্ঠীতে কলকাতা মেট্রোয় উপচে পড়ল ভিড়

কলকাতা: দু’বছর পর পুজোয় চেনা ছন্দে মেট্রো। অপ্রত্যাশিত ভিড় মেট্রোয়। পুজোয় রোজ নিজের রেকর্ড নিজেই ভাঙছে কলকাতা মেট্রো রেল। পঞ্চমীতে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ মেট্রোয় সফর করেছেন। যাত্রী ভাড়া থেকে মেট্রোর আয় হযেছে ১ কোটি ১৯ লক্ষ ৪৬ হাজার টাকা। যা আজ, ষষ্ঠীতে ছাপিয়ে যাবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। কারণ এদিনও যাত্রীদের ব্যপক […]

মশা গুনতে ব্যাট হাতে মণ্ডপে ঘুরছে দুই ক্ষুদে বিচারক!

কলকাতা: একজন তৃতীয় শ্রেণির ছাত্রী। আর একজন ষষ্ঠের পড়ুয়া। এই দুর্গাপুজোয় গুরু দায়িত্ব সামলাচ্ছে দুই খুদে!এবার পুজোর সর্বকনিষ্ঠ বিচারকও দুই খুদে। বিশেষজ্ঞ বিচারকদের সঙ্গে মণ্ডপে-মণ্ডপে যাচ্ছে তারা। হাতে রয়েছে মশা মারার ব্যাট। প্রতি ১০ মিনিটে সেই ব্যাটে কত মশা মরছে মণ্ডপে, তা গুনে রাখাই ওই দুই খুদের কাজ। সেই হিসেবই বলে দেবে কোন মণ্ডপ ডেঙ্গু […]

ষষ্ঠীর সকালে বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, আহত ১

কলকাতা:  ষষ্ঠীর সকালেই ভয়াবহ দুর্ঘটনা বাইপাসে। বাইপাস থেকে ফ্লাইওভার ধরে ভিআইপি রোডে নামার মুখে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর। মৃতের নাম রাহুল ঘোষ। তিনি গড়ফার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাইপাসে বিমানবন্দরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি। ফ্লাইওভার থেকে নামার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে যান বাইক চালক। পিছনে […]

‘আগামীর সংকল্প’ কন্যা ও পরিবেশ বাঁচানোর আবেদন  সংহতি স্পোর্টিং ক্লাবের পুজোয়

নিজস্ব প্রতিবেদন, কলকাতা:যে নারীকে অবহেলা করেছিল মহিষাসুর, সেই নারী হয়ে উঠেছিল তার মৃত্যুর কারণ। অসুরদলনী সেই দেবী আজ আমাদের কাছে পূজনীয়। অথচ দুর্ভাগ্যের বিষয়, একদিকে যে নারী দেবীরূপে পূজিতা হন, সেই নারীকেই ভ্রূণ অবস্থায় হত্যা করা হয়। কন্যাভ্রূণ হত্যা হয় বিভিন্ন জায়গায়। আবার এই পরিবেশ বেঁচে রয়েছে গাছপালার ওপর। পরিবেশকে ধারণ করে রয়েছে যে গাছপালা, […]

উৎসব সকলের, বয়স্কদের নিয়ে দুর্গাপুজোর পরিক্রমা রিয়ালটেকের

কলকাতা: সারা জীবন দায়িত্বপালন করে জীবনের উপান্তে এসে একা হয়ে পড়েন ওঁ রা। দরকার হয় নির্ভরতার হাত, ভালবাসার স্পর্শের। কিন্তু চাইলেই কি তা মেলে? দুর্গাপুজো তো সকলের উত্সব। তবে সেই পুজোয় ব্রাত্য থাকবেন কেন বয়স হয়ে যাওয়া অশক্ত শরীরের মানুষগুলো। করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ কাটিয়ে শহর কলকাতা এখন একটু স্বস্তির নিশ্বাস নিচ্ছে। চারদিকে […]

পরিবেশ কর্মী তপন দত্তর খুনের তদন্ত করবে সিবিআই-ই, সাফ জানিয়ে দিল হাই কোর্ট

কলকাতা: বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলার সিবিআই তদন্তের নির্দেশই বহাল  রাখল কলকাতা হাই কোর্টের (Calcutta HC) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ সাফ জানিয়ে দিল, সিআইডি বা রাজ্য পুলিশ নয়, যেভাবে সিবিআই  এই মামলার তদন্ত করছিল, সেভাবেই কাজ করবে। এর আগে তপন দত্ত হত্যামামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি […]

সারদা তদন্ত নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশে পুজোর মুখে অস্বস্তিতে শুভেন্দু

কলকাতা: পুজোর মুখে খারাপ খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য। সারদা কাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের নামে, এমনকী তাঁকে ব্ল‌্যাকমেল করেও শুভেন্দুর বিপুল টাকা আদায়ের অভিযোগের পুলিশি তদন্ত কার্যত এড়িয়ে যাওয়ার আরজি খারিজ হয়ে গেল আদালতে। সারদাকর্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় […]