Category Archives: কলকাতা

শনি-রবিবারে ফের জাঁকিয়ে শীত কলকাতায়

আগামী তিনদিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি নয়। আগামী তিন দিন এরকমই থাকবে আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিন কুয়াশা থাকবে রাজ্যে। সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের পারা পতনের শুরু। এদিকে সোমবার  সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের […]

কলকাতা এবং রাজ্য পুলিশে পদোন্নতি বহু শীর্ষ কর্তার

কলকাতা থেকে রাজ্য পুলিশ সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের কর্তাদের পদোন্নতির খবর দিল নবান্ন। যাঁরা আইজিপি থেকে এডিজি পদে উন্নীত হলেন। এই তালিকায় রয়েছে রাজ্য পুলিশের মনোজ কুমার ভার্মা থেকে শুরু করে আরও অনেকেই। নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, এই তালিকায় রয়েছেন মনোজ কুমার ভার্মা। যিনি অ্যাডিশনাল ডিরেক্টর সিকিউরিটির দায়িত্বে ছিলেন। সঙ্গে তিনি ছিলেন […]

 পঞ্চম দুয়ারে সরকারে ১ কোটি ৭ লাখেরও বেশি আবেদন, জানাল নবান্ন

৩১ ডিসেম্বর শনিবার শেষ হল পঞ্চম দফার দুয়ারে সরকার। আগে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই পঞ্চম দফায় দুয়ারে সরকার। তবে পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকারের পঞ্চম দফায় গোটা রাজ্য জুড়ে ৮২ হাজার ৩৪৫টি ক্যাম্প চালানো হয়। তার মধ্যে […]

নীলগাই শিকার করতে গিয়ে গুলি অন্তঃসত্ত্বার শরীরে, অবস্থা সংকটজনক

মহোবা, ১ জানুয়ারি : শিকার করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগল অন্তঃসত্ত্বা মহিলার শরীরে। আশঙ্কাজনক তাঁর ও গর্ভস্থ শিশুর অবস্থা।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহোবাতে। জানা গিয়েছে, নীলগাইকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক ব্যক্তি। সেই গুলি ছিটকে গিয়ে লাগে এক অন্তঃসত্ত্বার গায়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গর্ভস্থ শিশুর অবস্থাও সঙ্কটজনক। পুলিশ সূত্রে খবর, […]

দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

নতুন বছরেই মূল্যবৃ্দ্ধি গ্যাস সিলিন্ডারের। তবে এই দাম বৃদ্ধি হয়েছে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে। রবিবার থেকে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একই থাকছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১৮৬৯ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডারের জন্য দিতে হবে শনিবারের থেকে ২৪ টাকা বেশি। অন্যদিকে, সাধারণ গ্যাস সিলিন্ডারের দাম একই থাকছে। কলকাতায় ভর্তুকিহীন ১৪ […]

নতুন ঠিকানা পেতে চলেছে বঙ্গ বিজেপি, পরিবর্তন হচ্ছে অফিস

নতুন বছরে নতুন ঠিকানা পেতে চলেছে বঙ্গ বিজেপির কার্যালয়। আর এই নতুন ঠিকানা থেকেই শুরু হবে ভবিষ্যেতর কর্মপন্থা নির্ধারনের কাজ। অন্ত এমনটাই খবর রাজ্য বিজেপি সূত্রে। কারণ, সামনে পঞ্চায়েত নির্বাচন। আর তার রেশ কাটতে না কাটতে এসে যাবে রাজনৈতিক যুদ্ধের মেগা ফাইনাল ২০২৪-এর লোকসভা নির্বাচন। আর এই দুই যুদ্ধে বঙ্গের মাটিক শক্ত ভাবে পা রাখতে […]

কল্পতরু উৎসবে পুণ্যার্থীদের ঢল কাশীপুর থেকে দক্ষিণেশ্বরে

কল্পতরু উৎসব পালিত হল দক্ষিণেশ্বর থেকে শুরু করে কাশীপুর, জয়রামবাটি, কামারপুকুর মঠ ও মিশনে। ১৮৮৬ সালের ১ জানুয়ারি অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। তারপর থেকেই এই দিনটিতে ‘কল্পতরু উৎসব’ উদযাপিত হয় বঙ্গের নানা জায়গায়। ‘কল্পতরু উৎসব’কে কেন্দ্র করে […]

স্মার্ট ফোনের জমানায় হারিয়ে গেল গ্রিটিংস কার্ডের বাজার

নববর্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে বাজারে নজরে এলো না গ্রিটিংস কার্ডের। অথচ এক সময় কে কত শৌখিন ভাবে নববর্ষে শুভেচ্ছা জানাতে পারে তা নিয়ে চলতো নিঃশব্দে এক প্রতিযোগিতাও। লেখা হতো ছড়া, তৈরি হতো কবিতাও। তুলে ধরা হতো নানা মহীষীর বাণীও। আর সেই কারণে নিউ ইয়ারের আগেই দোকানে দোকানে ঢল নামত স্কুল পড়ুয়াদের। আপাতত এই ছবিটা অতীত। […]

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করে শুভেচ্ছো তৃণমূল তৃণমূল সুপ্রিমো মমতার

১ জানুয়ারি ২০২৩।  তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবসে এদিন সকালেই ট্যুইট করে সকলকে শুভেচ্ছা জানান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি  রাজ্যের মানুষকেও তৃণমূলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথাও স্মরণ করিয়ে দেন এদিন। এদিনের ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘২৫ বছর আগে ঠিক আজকের দিনেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। বছরের পর বছর ধরে আমাদের সংগ্রামের কথা মনে […]

বর্ষবরণের রাতে ট্র্যাফিক বিধি না মানায় গ্রেপ্তার শতাধিক

নতুন বছরকে স্বাগত জানাল কলকাতাবাসী। আর এই নববর্ষ উদযাপনে প্রত্যেকেই প্রতিটি মুহূর্ত যেন উপভোগ করেছে চেটেপুটে। রাতভর চলেছে খানাপিনা, দেদার উৎসব। অনেককেই দেখা গেছে ট্র্যাফিকের বিধিনিষেধকে বুড়েো আঙুল দেখিয়ে গাড়ি চালাতে। বেপরোয়া গতিতে গাড়ি ছুটেছে রাস্তায়। আর মত্ত অবস্থাতেও বাইক আরোহীর দাপট দেখা গিয়েছে শহরের নানা জায়গায়। কলকাতা পুলিশ সূত্রে খবর, বৃহস্পতি থেকে শনি এই […]