‘বিজেপি দোষ করলে আইন আলাদা। মোদি পদবী চোর বলায় যদি মোদি সম্প্রদায়ের মনে আঘাত লাগে এবং সেই কারণে যদি রাহুল গান্ধির দু’বছরের জেলের সাজা হয় এবং তাঁর সাংসদ পদ খারিজ হয় তাহলে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে একই সাজা হবে না কেন?’ রাহুলের সাংসদ খারিজ নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে এইভাবেই কাঠগড়ায় দাঁড় করান তৃণমূলের সেকেন্ড-ইন- কমান্ড […]
Category Archives: কলকাতা
বেলা ১২টা নাগাদ আম্বেদকর মূর্তির সামনে বুধবার থেকে শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না অবস্থান। এদিন বেলা ১২টার একটু আগেই ধর্না মঞ্চে পৌঁছেও যান। আম্বেদকর মূর্তির নীচে মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তাঁর এই ধরনা অবস্থান। পাশাপাশি এজেন্সির অপব্যবহার, গণতন্ত্রের কন্ঠরোধ সহ একাধিক অভিযোগ নিয়ে মোদি সরকারের […]
‘আমাদের তাড়া দেবেন না। সব বের করব।’ বুধবার তৃণমূলের ছাত্র – যুব সমাবেশ থেকে বাম আমলে ‘ঘুরপথে’ চাকরির সব তথ্য বের করার ব্যাপারে এমন ভাষাতেই হুঁশিয়ারি বার্তার সঙ্গে তৃণমূল নেতাকর্মী এবং সমর্থকদের উদ্দেশে কোথাও এক আশ্বাসবাণীও দিতে দেখা গেল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। এরই পাশাপাশি ব্রাত্য এদিন এও জানান, ‘কয়েকজনের নাম প্রকাশ হওয়ায় সিপিআইএম সম্পূর্ণ […]
কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, স্বচ্ছভাবে নিয়োগ এবং যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারের পাদদেশে ধরনায় আন্দোলনকারীরা। বুধবার তাঁদের ধরনা ৬২তম দিনে পা রাখে। এদিকে এর সঙ্গে কিছুদিন আগেও চলছিল অনশন কর্মসূচি। তবে সেই অনশন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। অনশন প্রত্যাহার করলেও আন্দোলন যে তাঁরা চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছিলেন তাঁরা। তবে বুধবার ফের এক […]
ফের হাইকোর্ট ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। ইস্যু, এক শিক্ষিকার বদলি নিয়ে। প্রসঙ্গত, দুর্ঘটনায় হাত-পা কাটা যাওয়া কেশব অ্যাকাডেমির এক শিক্ষিকার। এরপর চাকরি বাঁচাতে ওই শিক্ষিকাকে ব্যারাকপুর থেকে ছুটতে হয় কসবার স্কুলে। হাজারো চেষ্টা করেও কাছাকাছি কোথাও বদলি পাননি। তাঁর আবেদন নিবেদনে কোনও কাজ না হওয়ায় তাই এবার শরনাপন্ন হলেন হাইকোর্টের। সোজা বদলির আর্জি জানান তিনি। […]
রাজ্য সরকারের তরফে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মঙ্গলবার সেই প্রতিশ্রুতিমতো রাজ্যের মন্ত্রী জাভেদ খান তিলজলায় গিয়ে ওই পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দেন। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। যেভাবে ওই শিশুকে হত্যা করা হয়েছে, সেই ঘটনার নিন্দা প্রকাশ করে জাভেদ খান বলেন, ‘এই সময় দাঁড়িয়ে […]
ফের এক নিয়োগ দুর্নীতির তদন্তভার সিবিআইয়ে হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হল। এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে তেহট্টের বিধায়ক তাপস সাহার নাম। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করানো হবে কিনা প্রশ্ন উঠলে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানান, বিষয়টি খতিয়ে দেখবে আদালত। মঙ্গলবার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা এও জানান, ‘কোর্ট […]
দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আদালত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখেছে। নথিপত্র খতিয়ে দেখে আদালত মনে করছে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সিবিআইকেই দায়িত্ব দেওয়া উচিত।’ একইসঙ্গে আদালতের এও নির্দেশ, ঘটনার পিছনে কোনও […]
‘ব্যাংকগুলির প্রথম দায়িত্ব হল মানুষের সঞ্চিত অর্থ রক্ষা করা। পাশাপাশি ব্যাংকগুলির অপর গুরুত্বপূর্ণ দিক হল সম্পদ তৈরি করা। এই ভারসাম্য বজায় রাখতে হবে এবং যদি সেটা ব্যাহত হয়, তবে একটি অর্থনৈতিক সমস্যা তৈরি হবে ৷ তিনি আরও বলেন ফিনটেক লেনদেন নিষ্পত্তির জন্য কোভিড অতিমারি চলাকালীন প্রচুর কাজ করেছে । তাঁর কথায়, ফিনটেক সামাজিক ইক্যুইটি গঠনে […]
হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় নাম জমা পড়ল ৮৬ জন আইনজীবীর। আর তাতেই বয়কটের পক্ষে থাকা শাসকদলের অনুগামী আইনজীবীদের মধ্যেও তৈরি হল কার্যত এক গৃহযুদ্ধের পরিবেশ। এদিকে এই দীর্ঘ চালিকা দেখে মঙ্গলবার আদালতের ক্ষোভের মুখে পড়তে হয় বার অ্যাসোসিয়েশনকে। শুধু তাই নয়, তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়েও এদিন মন্তব্য করতে দেখা যায় তিন বিচারপতির […]










