ইউনিভার্সিটি মাঠে জমজমাট সিএবি অনূর্ধ্ব ১৫ লিগ, চ্যাম্পিয়ন পল্লীশ্রী মধ্যমগ্রাম

শেষ হল সিএবি’র অনূর্ধ্ব ১৫ লিগ

কলকাতা : সারা বাংলার উঠতি ক্রিকেট প্রতিভাদের মঞ্চ করে শুক্রবার ইউনিভার্সিটির মাঠে শেষ হল সিএবি আয়োজিত অনূর্ধ্ব-১৫ লিগ। ফাইনাল ম্যাচ ঘিরে এদিন ইউনিভার্সিটি মাঠে ছিল উৎসবের আবহ।

এই টুর্নামেন্টে ৪০০-রও বেশি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতার শেষে ফাইনালে মুখোমুখি হয় পল্লীশ্রী মধ্যমগ্রাম ও সম্বরণ অ্যাকাডেমি। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ২৩ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পল্লীশ্রী মধ্যমগ্রাম।

উপস্থিত ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, সিএবির অবজার্ভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক। এছাড়াও ছিলেন আব্দুল মোনায়েম, মদন ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ হন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =