নেপালে ত্রিশূলী নদীতে পড়ে গেল বাস, মৃত্যু কমপক্ষে ১৮ জনের

কাঠমান্ডু : নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জন যাত্রীর। গুরুতর জখম ২৪ জন। রবিবার রাত দেড়টা নাগাদ পোখরা থেকে কাঠমাণ্ডু যাওয়ার সময়ে যাত্রিবোঝীই বাসটি ধাদিং জেলায় ত্রিশূলী নদীতে পড়ে যায়।

বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পুরুষ যাত্রী নিউজিল্যান্ডের নাগরিক। আহতদের মধ্যে একজন জাপানি এবং একজন ডাচ নাগরিক রয়েছেন, উভয়ই মহিলা।

আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভট্ট বলেন, কাঠমান্ডু থেকে প্রায় ৯০ কিলোমিটার পশ্চিমে, পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার সময় গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ বাসটি পৃথ্বী হাইওয়ের ধারে ত্রিশূলী নদীতে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের, এছাড়াও বহু যাত্রী আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + nineteen =