কলকাতা : কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক! কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমা রাখা আছে, এমনই হুমকি ফোনের প্রেক্ষিতে আতঙ্ক ছড়ায়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে আইসোলেশন বে-তে নিয়ে তল্লাশি চালানো হয়।
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন, “শনিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে শিলং উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগোর ৬ই৩০৭৪ বিমানটির।
বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। বোর্ডিং করার সময়, ক্রু সদস্যরা বিমানের টয়লেট কম্পার্টমেন্টের ভিতরে একটি কাগজের টুকরো দেখতে পান, যাতে লেখা ছিল বিমানের ভিতরে বোমা রয়েছে। এর পরপরই যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। তল্লাশি প্রক্রিয়া চলছে।”

